২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান 28th BCS Preliminary Examination Question Solution
📝 80 Questions
📚 বিসিএস (প্রিলি.)
📖 10 Subjects
Q1
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
a
পলিসার
✅ Correct
b
কসমিক ইয়ার
✅ Correct
c
আলোক বর্ষ
✅ Correct
d
সৌর বছর
✅ Correct
💡
Explanation:
পৃথিবী ও অন্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্যও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে। একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সোলার ইয়ার' (Solar year) বা 'সৌর বছর' বলে।
Q2
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
a
দক্ষিণ গোলার্ধে
✅ Correct
b
নিরক্ষরেখায়
✅ Correct
c
উত্তর গোলার্ধে
✅ Correct
d
মেরু অঞ্চলে
✅ Correct
💡
Explanation:
ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। অপরদিকে, জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সমান হয়।
Q3
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
a
সাংস্কৃতিক পরিবেশ
✅ Correct
b
বায়বীয় পরিবেশ
✅ Correct
c
সামাজিক পরিবেশ
✅ Correct
d
প্রাকৃতিক পরিবেশ
✅ Correct
💡
Explanation:
জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি, বায়ু ও পানি। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি, বায়ু ও পানিই সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে। কাজেই বলা যায় যে, জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
Q4
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
a
গামা রশ্মি
✅ Correct
b
আলফা রশ্মি
✅ Correct
c
বিটা রশ্মি
✅ Correct
d
আল্ট্রা-ভায়োলেট রশ্মি
✅ Correct
💡
Explanation:
আলট্রা-ভায়োলেট রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি জীবদেহের জন্য ক্ষতিকর। এদের মধ্যে আল্ট্রা-ভায়োলেট রশ্মি ও গামা রশ্মি তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক কিন্তু সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি, কারণ গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্য সব রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।
Q5
সুষম খাদ্যের উপাদান কয়টি?
a
৮টি
✅ Correct
b
৬টি
✅ Correct
c
৫টি
✅ Correct
d
৪টি
✅ Correct
💡
Explanation:
মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬টি। এগুলো হলো: শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ, ফ্যাট বা চর্বি ও পানি।
Q6
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
a
পিটুইটারী গ্ল্যান্ড হতে
✅ Correct
b
লিভার হতে
✅ Correct
c
অগ্ন্যাশয় হতে
✅ Correct
Q7
ক্যান্সার রোগের কারণ কি?
a
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
✅ Correct
b
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
✅ Correct
c
কোষের অস্বাভাবিক মৃত্যু
✅ Correct
d
উপরের সবগুলো
✅ Correct
💡
Explanation:
গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার 'প্যাপিলোমা ভাইরাস' ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই ও ই, নামের দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। এর ফলে শুরু হয় অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ কোষ সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। কোষ সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ক্যান্সার রোগের সৃষ্টি হয়।
Q8
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
a
২০ ইঞ্চি (প্রায়)
✅ Correct
b
১৮ ইঞ্চি (প্রায়)
✅ Correct
c
১৭ ইঞ্চি (প্রায়)
✅ Correct
d
১৫ ইঞ্চি (প্রায়)
✅ Correct
💡
Explanation:
সুষুম্না কাণ্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। Spinal Cord বা স্নায়ু রঞ্জু মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত। Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা। এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal nerve) উৎপন্ন হয়।
Q9
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
a
পটাসিয়ামের
✅ Correct
b
জিংক
✅ Correct
c
ফসফরাসের
✅ Correct
d
নাইট্রোজেনের
✅ Correct
💡
Explanation:
উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' বলা হয়। নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, ফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান। এজন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয়। অপরদিকে, ফসফরাসের (P) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে। আবার পটাসিয়ামের (K) অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।
Q10
চা পাতায় কোন ভিটামিন থাকে?
a
ভিটামিন-এ
✅ Correct
b
ভিটামিন-বি কমপ্লেক্স
✅ Correct
c
ভিটামিন-কে
✅ Correct
d
ভিটামিন-ই
✅ Correct
Q11
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
a
ম্যাগনেসিয়াম
✅ Correct
b
পটাসিয়াম
✅ Correct
c
সোডিয়াম
✅ Correct
d
কোনোটিই নয়
✅ Correct
💡
Explanation:
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ক্ষার ধাতু ব্যবহার করা হয়। কারণ ক্ষার ধাতুসমূহের তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি। এছাড়াও ক্ষার ধাতুসমূহ নিম্ন গলনাঙ্ক ও অতি উচ্চতাপ স্থানান্তর সহগ বিশিষ্ট। সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।
Q12
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
a
ক্যালসিয়াম কার্বনেট
✅ Correct
b
সোডিয়াম ক্লোরাইড
✅ Correct
c
ফিটকিরি
✅ Correct
d
গ্লিসারিন
✅ Correct
💡
Explanation:
রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।
Q13
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
a
কিলোওয়াট ঘণ্টায়
✅ Correct
b
ভোল্টে
✅ Correct
c
ওয়াটে
✅ Correct
d
ওয়াট আওয়ারে
✅ Correct
💡
Explanation:
প্রতি সেকেন্ডে এক কিলোওয়াট হারে এক ঘণ্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় বা ব্যয় হয়, তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলা হয়। তড়িৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিলের হিসাব করে কিলোওয়াট ঘণ্টা এককে। বাণিজ্যিকভাবে একে 'বোর্ড অব ট্রেড ইউনিট' (B.O.T Unit) বা সংক্ষেপে শুধু 'ইউনিট' বলা হয়ে থাকে।
Q14
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি?
a
ডায়নামো
✅ Correct
b
জেনারেটর
✅ Correct
c
মোটর
✅ Correct
d
ট্রান্সফর্মার
✅ Correct
💡
Explanation:
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার (Transformer) বা রূপান্তরক বলে। আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, তাকে বৈদ্যুতিক মটর বলে। অপরদিকে, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাকে জেনারেটর (Generator) বা ডায়নামো (Dynamo) বলে।
Q15
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
a
অ্যাপল, ১৯৭৭
✅ Correct
b
আইবিএম, ১৯৮৩
✅ Correct
c
এপসন, ১৯৮১
✅ Correct
d
কমপ্যাক, ১৯৮৫
✅ Correct
💡
Explanation:
'অস্বর্ণ-১ (Osborne-1)' নামক ল্যাপটপ কম্পিউটার প্রথম তৈরি করে 'অস্বর্ন কম্পিউটার (Osborne Computer)' নামক কোম্পানি ১৯৮১ সালে। একই বছরের পরবর্তী সময়ে এপসন তৈরি করে 'এপসন এইচএক্স-২০ (Epson HX-20)' নামের একটি ল্যাপটপ কম্পিউটার। অপরদিকে 'আইবিএম' (IBM), 'কমপ্যাক কম্পিউটার' (Compaq Computer) ও 'অ্যাপল কম্পিউটার' (Apple Computer) নামক কোম্পানি তিনটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করে যথাক্রমে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৮৯ সালে।
Q16
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
a
৪টি
✅ Correct
b
৩টি
✅ Correct
c
২টি
✅ Correct
d
১টি
✅ Correct
💡
Explanation:
আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই, সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে: লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
Q17
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
a
প্রাকৃতিক চুম্বক
✅ Correct
b
সংকর চুম্বক
✅ Correct
c
অস্থায়ী চুম্বক
✅ Correct
d
স্থায়ী চুম্বক
✅ Correct
💡
Explanation:
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক যা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
Q18
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
a
০.০০১ সেকেন্ড
✅ Correct
b
০.০১ সেকেন্ড
✅ Correct
c
০.১ সেকেন্ড
✅ Correct
d
১ সেকেন্ড
✅ Correct
💡
Explanation:
কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। কোনো শব্দ শোনার পর যদি ০.১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌঁছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না।
Q19
এক গ্রাম পানির তাপমাত্রা ২০° হতে ৩০° সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
a
১০ ক্যালরি
✅ Correct
b
৩ ক্যালরি
✅ Correct
c
২ ক্যালরি
✅ Correct
d
১ ক্যালরি
✅ Correct
Q20
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
a
ফ্রেয়নকে ঠাণ্ডা করা
✅ Correct
b
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
✅ Correct
c
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা চোতাল
✅ Correct
d
ফ্রেয়নকে ঘনীভূত করা
✅ Correct
💡
Explanation:
রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং একে একটি সংকোচন পাম্প বা কমপ্রেসরের (Compressor) সাথে যুক্ত করা হয়। এই সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে। পরবর্তীকালে বাষ্পীভূত ফ্রেয়নকে ঘনীভূবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেসরের সাহায্যে সঙ্কুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা হয়। কাজেই বলা যায় যে, ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা এবং ফ্রেয়নকে ঘনীভূত করা এই উভয় কাজই কমপ্রেসর করে থাকে। তবে কমপ্রেসরের প্রধান কাজ হলো ফ্রেয়নকে ঘনীভূত করা।
Q21
UNDP প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট ২০১৮ অনুসারে বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
a
ইউক্রেন
✅ Correct
b
কাজাকিস্তান
✅ Correct
c
লিথুয়ানিয়া
✅ Correct
d
পোল্যান্ড
✅ Correct
Q22
ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
a
ফিনল্যান্ড
✅ Correct
b
জার্মানী
✅ Correct
c
ফ্রান্স
✅ Correct
d
বেলজিয়াম
✅ Correct
💡
Explanation:
প্রায়স যুদ্ধ সংঘটিত হয়েছে এরূপ স্থানকে ককপিট বলা হয়। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়, কারণ এখানে অডেন আর্দে, রামিল্লিস, ফন্টেনোই ফ্লেউরাস, জেম্মাপেস, লিগনি কোয়াটেরে ব্রাস এবং বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয় এবং ফিনল্যান্ডকে বলা হয় হাজার দ্বীপের দেশ বা হাজার হ্রদের দেশ।
Q23
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
a
হিন্ডারবার্গ লাইন
✅ Correct
b
সনোরা লাইন
✅ Correct
c
ডুরান্ড লাইন
✅ Correct
d
ম্যাকনামারা লাইন
✅ Correct
💡
Explanation:
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভক্তকারী সীমারেখা। সনোরা মেক্সিকোর একটি সমুদ্র উপকূলবর্তী রাজ্য। ম্যাকনামারা লাইন যুক্তরাষ্ট্র কর্তৃক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
Q24
হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
a
আল্পস
✅ Correct
b
ব্ল্যাক ফরেস্ট
✅ Correct
c
কুয়েনলুন পর্বত
✅ Correct
d
হিমালয়
✅ Correct
💡
Explanation:
হোয়াংহো নদী চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিমি; উৎপত্তিস্থল কুয়েনলুন পর্বত। এটি পতিত হয়েছে পীত সাগরে। হোয়াংহো নদীর তীরবর্তী শহর বেইজিং। হোয়াংহোকেবলা হয় হলদে নদ বা পীত নদী।
Q25
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
a
মিতেরাঁজেনারেল দ্য গল
✅ Correct
b
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
✅ Correct
c
জ্যাক শিরাক
✅ Correct
d
ফ্রঁসিয়ে মিতেরা
✅ Correct
Q26
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
a
নিক্সন
✅ Correct
b
জিমি কার্টার
✅ Correct
c
রিগান
✅ Correct
d
বিল ক্লিনটন
✅ Correct
💡
Explanation:
বসনিয়া-হার্জেগোভিনা প্রাক্তন ফেডারেল যুগোশ্লাভিয়ার একটি প্রজাতন্ত্র। ১৯৯২ সালের ১ মার্চ দেশটি স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৯২ সালের ২২ মে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কিন্তু স্বাধীনতা ঘোষণার পরপরই দেশটির সার্ব ও ক্রোট সম্প্রদায় এর বিরোধিতা করতে থাকে। অবস্থার প্রেক্ষিতে বসনিয়া হার্জেগোভিনায় দেখা দেয় জাতিগত দ্বন্দ্ব যা পরবর্তীতে মারাত্মক গৃহযুদ্ধে রূপ নেয়। এ প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের মধ্যস্থতায় ২৩ ডিসেম্বর ১৯৯৪ বসনিয়ার মুসলিম সরকার ও সার্ববাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
Q27
দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
a
৫০০ বছর
✅ Correct
b
৩৪২ বছর
✅ Correct
c
৩৩৫ বছর
✅ Correct
d
৩০০ বছর
✅ Correct
💡
Explanation:
আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ দক্ষিণ আফ্রিকা ৩৪২ বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতিকে সরকারিভাবে বিলোপ করা হয়। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক (F. W.De Klerk)।
Q28
NASA-এর সদর দফতর কোথায়?
a
ওয়াশিংটন ডিসি
✅ Correct
b
কেপ কেনেডি
✅ Correct
c
হিউস্টন
✅ Correct
d
ফ্লোরিডা
✅ Correct
💡
Explanation:
www. nasa. gov-এর তথ্য মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)-এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। NASA প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ২৯ জুলাই। NASA-এর পূর্ণরূপ National Aeronautics and Space Administration.
Q29
ফেয়ার ফ্যাক্স কি?
a
মানবাধিকার সংস্থা
✅ Correct
b
গোয়েন্দা সংস্থা
✅ Correct
c
পরিবেশ সংস্থা
✅ Correct
d
সংবাদ সংস্থা
✅ Correct
💡
Explanation:
ফেয়ার ফ্যাক্স (Fairfax) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দ সংস্থা। এছাড়া ফেয়ার ফ্যাক্স নামে অস্ট্রেলিয়ায় একটি বহুমুখী মিডিয়া কোম্পানি রয়েছে। গ্রুপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খবরের কাগজ, ম্যাগাজিন, রেডিও, ইন্টারনেট ও ডিজিটা মিডিয়া পরিচালনা করে থাকে। এর সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত।
Q30
যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
a
১০২
✅ Correct
b
১০১
✅ Correct
c
১০০
✅ Correct
d
৯৯
✅ Correct
💡
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম 'কংগ্রেস'। এর উচ্চকক্ষের নাম সিনে (Senate) এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ (House of Representative)। উচ্চকর সিনেটের সদস্য সংখ্যা ১০০, যারা প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে নির্বাচিত হন।
Q31
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
a
লালমোহন
✅ Correct
b
হিলি
✅ Correct
c
লালপুর
✅ Correct
d
সেন্টমার্টিন
✅ Correct
Q32
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
a
১১ এপ্রিল ১৯৭৩
✅ Correct
b
৬ এপ্রিল ১৯৭৩
✅ Correct
c
৫ মার্চ ১৯৭৩
✅ Correct
d
৭ মার্চ ১৯৭৩
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩। প্রথম সংসদের মেয়াদকাল ছিল ২ বছর ৬ মাস ২৯ দিন। প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম মনসুর আলী। স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ ও আবদুল মালেক উকিল। এ সংসদে সংবিধানের প্রথম থেকে চতুর্থ সংশোধনী পাস হয়।
Q33
বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
a
৮৩৯০০টি
✅ Correct
b
৮৫৫০০টি
✅ Correct
c
৮৭,১৯১টি
✅ Correct
d
৮৫৪৫০টি
✅ Correct
💡
Explanation:
২০১১ সালের পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে গ্রামের সংখ্যা ৮৭,১৯১টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১৮,১৮৩টি, রাজশাহী বিভাগে ১৪,০৭৫টি, চট্টগ্রাম বিভাগে ১৫,২১৯টি, সিলেট বিভাগে ১০,২৫০টি, খুলনা বিভাগে ৯,২৮৭টি, বরিশাল বিভাগে ৪,০৯৭টি, রংপুর বিভাগে ৯,০৫০টি এবং ময়মনসিংহে ৭,০৩০টি (পূর্বের ঢাকা বিভাগ থেকে বিয়োগ করে প্রাপ্ত) গ্রাম রয়েছে। উল্লেখ্য, হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামটি এশিয়ার বৃহত্তম গ্রাম।
Q34
নিঝুম দ্বীপের আয়তন কত?
a
৯০ ব.মা
✅ Correct
b
৫৬.৮৫৮ ব.মা
✅ Correct
c
৮২ ব.মা.
✅ Correct
d
৮০ ব.মা.
✅ Correct
💡
Explanation:
নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। ১৯৬০ সালে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন। এর পুরনো নাম বাউলার চর। নিঝুম দ্বীপের আয়তন ৫৬.৮৫৮ বর্গ কিলোমিটার।
Q35
হাজংদের অধিবাস কোথায়?
a
সিলেট ও মণিপুর
✅ Correct
b
কক্সবাজার ও রামু
✅ Correct
c
রংপুর ও দিনাজপুর
✅ Correct
d
ময়মনসিংহ ও নেত্রকোনা
✅ Correct
💡
Explanation:
হাজংদের অধিবাস ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও সিলেট অঞ্চলে। হাজংরা পিতৃতান্ত্রিক সমাজের অন্তর্ভুক্ত। ধর্মবিশ্বাসের দিক থেকে হাজংদের মোটামুটিভাবে হিন্দু বলা যায়, যদিও কোনো কোনো দিক থেকে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।
Q36
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
a
৪৫ মি
✅ Correct
b
৪৫.৫ মি
✅ Correct
c
৪৬ মি
✅ Correct
d
৪৬.৫ মি
✅ Correct
💡
Explanation:
ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে বলা হয় 'সম্মিলিত প্রয়াস'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ ডিসেম্বর ১৯৭২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৬ ডিসেম্বর ১৯৮২ তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১০৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ সৌধে ৭টি ফলক রয়েছে। বাংলাপিডিয়া ৪র্থ খণ্ড, পৃষ্ঠা-১২ এর তথ্য মতে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার। তবে প্রচলিত তথ্য মতে, এর উচ্চতা ৪৬.৫ মিটার।
Q37
অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
a
২১ ফেব্রুয়ারি ১৯৮০
✅ Correct
b
১ জানুয়ারি ১৯৮০
✅ Correct
c
২৬ ডিসেম্বর ১৯৭৯
✅ Correct
d
১৬ ডিসেম্বর ১৯৭৯
✅ Correct
💡
Explanation:
ত্রিভুজাকৃতি ভূমির সামান্য কিছু ওপরে বন্দুক কাঁধে নারী ও পুরুষের সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ও বিজয়ের প্রতীক 'অপরাজেয় বাংলা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে অবস্থিত। দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের প্রতিকী চিহ্ন অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়, ১৬ ডিসেম্বর ১৯৭৯। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
Q38
ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবিটি কি ছিল?
a
বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ
✅ Correct
b
পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
✅ Correct
c
প্রাদেশিক স্বায়ত্তশাসন
✅ Correct
d
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
✅ Correct
💡
Explanation:
হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল ঐতিহাসিক ২১ দফা। ঐতিহাসিক ২১ দফার প্রথম দাবিটি ছিল 'বাংলা ভাষা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা'।
Q39
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
a
১৫২৬ খ্রিস্টাব্দে
✅ Correct
b
১৬১০ খ্রিস্টাব্দে
✅ Correct
c
১৩১০ খ্রিস্টাব্দে
✅ Correct
d
১২০৬ খ্রিস্টাব্দে
✅ Correct
💡
Explanation:
ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ১৬১০ খ্রিস্টাব্দে। সুবেদার ইসলাম খান বিহারের রাজমহল থেকে ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন জাহাঙ্গীরনগর। স্বাধীনতার পূর্বে ঢাকায় সর্বমোট চারবার রাজধানী স্থাপিত হয়- ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ খ্রিস্টাব্দে।
Q40
কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
a
অস্ট্রিক
✅ Correct
b
দ্রাবিড়
✅ Correct
c
ভোটচীন
✅ Correct
d
নেগ্রিটো
✅ Correct
💡
Explanation:
বাঙালি একটি সংকর জাতি। বিভিন্ন জাতির সংমিশ্রণে সময়ের পরিক্রমায় বাঙালি জাতির উদ্ভব হয়। এ দেশে অনার্য, আর্য, মঙ্গল, দ্রাবিড়, পর্তুগিজ, ইংরেজ প্রভৃতি জাতির আগমন ঘটে। এ দেশ প্রথমে অনার্য তথা অস্ট্রিক গোষ্ঠীর প্রভাবাধীনে ছিল। অস্ট্রিক গোষ্ঠীর আগমনের অন্তত চৌদ্দশ বছর পর বঙ্গদেশে আর্য ও পরে দ্রাবিড় জাতির আগমন ঘটে। আর্যগণ সভ্যতা ও সংস্কৃতিতে অনার্য অপেক্ষা উন্নততর হওয়ায় আর্যদের ভাষা ও সংস্কৃতি কালক্রমে বঙ্গদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। নৃতাত্ত্বিক বিচারে অনার্য ভাষাভাষী কোল, শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চণ্ডাল প্রভৃতি বাংলার আদিম অধিবাসী, যারা অস্ট্রিক বা অস্ট্রো-এশিয়াটিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আনুমানিক পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে এ অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে আগমন ঘটে। এরা চাষাবাদ, লোহা-তামা প্রভৃতির ব্যবহার জানতো। কাজেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকে।
Q41
I cannot …… to pay such high prices.
a
afford
✅ Correct
b
try
✅ Correct
c
but
✅ Correct
d
able
✅ Correct
💡
Explanation:
'Able' adjective-এর দুই ধরনের অর্থ আছে। ১. কোনো কিছু করতে সমর্থ/সক্ষম। ২. বিচক্ষণ, যোগ্য, দক্ষ, সামর্থ্য। 'But' adv রূপে ব্যবহৃত হলে অর্থ দাঁড়ায় শুধু, কেবল, মাত্র ইত্যাদি। যেমন- You cann't but request. 'Try' verbটির অর্থ চেষ্টা করা। 'Afford' verb টির অর্থ (সময় বা অর্থ ব্যয়ের) সামর্থ্য থাকা। যেমন-We can't afford such a luxury life। প্রশ্নের বাক্যটিতেও high price-এর সাথে ক্রয়ের/অর্থ ব্যয়ের সামর্থ্য বোঝায়। সুতরাং সঠিক উত্তর afford ।
Q42
Which sentence is correct?
a
This is the most unique case
✅ Correct
b
This is a unique case
✅ Correct
c
This is a very unique case
✅ Correct
d
This is an unique case
✅ Correct
💡
Explanation:
সাধারণত noun-এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel-এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে। যেমন- He is an MA। কিন্তু noun-এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ew (ইউ)-এর মতো হয় (যেমন-unique, university) তবে ঐ noun-এর আগে a বসে। This is an unique case বাক্যটিতে an-এর ভুল প্রয়োগ হয়েছে। This is a unique case বাক্যটি সঠিক।
Q43
There is no alternative —- training.
a
of
✅ Correct
b
than
✅ Correct
c
for
✅ Correct
d
to
✅ Correct
Q44
'Animal Farm' was written by—
a
Mark Twain
✅ Correct
b
Swift
✅ Correct
c
Stevenson
✅ Correct
d
George Orwell
✅ Correct
💡
Explanation:
Eric Arthur Blair (1903-1950)-এর pen name ছিল George Orwell. তিনি ভারতের বর্তমান বিহারে জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভকরেন। তার উল্লেখযোগ্য অবদান হলো 'Animal Farm' (1945) ও 'Nineteen Eighty-Four' (1949) নামের দুটি উপন্যাস।
Q45
The word 'electorate' means-
a
candidates
✅ Correct
b
many elections
✅ Correct
c
a body of voters
✅ Correct
d
election office
✅ Correct
💡
Explanation:
Electorate শব্দটি noun, যার অর্থ নির্বাচকমণ্ডলী। Election office সাধারণত election সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। A body of voters বলতে বোঝায় নির্বাচকমণ্ডলী, যারা voter-দের দ্বারা নির্বাচিত। অনেকগুলো election বোঝাতে many elections ব্যবহৃত হয়। Candidate বলতে প্রার্থী বোঝায়। Candidate শব্দটি নির্বাচনের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে সাধারণত candidate দ্বারা নির্বাচনের প্রার্থী বোঝানো হয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর a body of voters ।
Q46
New programs will be …… next week in Bangladesh Television.
a
Broade casted
✅ Correct
b
telecasted
✅ Correct
c
published
✅ Correct
d
telecast
✅ Correct
💡
Explanation:
Verb হিসেবে telecast সাধারণত passive sence-এ ব্যবহার হয়ে থাকে। উল্লিখিত বাক্যটিও রয়েছে passive sense-এ। এর অর্থ কোনো কিছু টেলিভিশনে সম্প্রচার করা। published অর্থ কোনো কিছু প্রকাশ করা। যেমন- বই, পত্রিকা ইত্যাদি। telecasted শব্দটির প্রয়োগ ভুল। কারণ telecast-এর passive use-এও telecast ব্যবহার হয়। যেমন- The event will be telecast simultaneously to nearly 150 cities. Brodcasted শব্দটির প্রয়োগ ভুল। মূল শব্দ Broadcast অর্থ সম্প্রচার করা, বিশেষত রেডিও-টেলিভিশনের মাধ্যমে। তবে শব্দটি Live অনুষ্ঠান, বিশেষত রেডিওতে সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অতএব সঠিক উত্তর telecast ।
Q47
Who did write first english dictionary?
a
Milton
✅ Correct
b
Samuel Johnson
✅ Correct
c
Ben Jonson
✅ Correct
d
Boswell
✅ Correct
💡
Explanation:
James Boswell (1740-1795) ছিলেন স্কটল্যান্ডের একজন আইনজীবী ও লেখক। তিনি Samuel Johnson-এর Biography লেখার কারণে বিখ্যাত। Ben Jonson (1572-1637) ছিলেন ইংলিশ রেনেসাঁর নাট্যকার, কবি ও অভিনেতা। Samuel Johnson (1709-1784) ছিলেন ইংলিশ লেখক। তিনি ১৭৫৫ সালে প্রথম 'Dictionary of the English Language' নামে একটি Dictionary প্রকাশ করেন। এটা ছিল তার নয় বছর সাধনার ফল। এজন্য তাকে 'Father of the English Dictionary' বলা হয়। John Milton (1608-1674) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ মহাকাব্য রচয়িতা। তার বিখ্যাত মহাকাব্য হলো 'Paradise Lost', 'Paradise Regained' ।
Q48
The word 'disinterested' means-
a
neutral
✅ Correct
b
callous
✅ Correct
c
indifferent
✅ Correct
d
lack of interest
✅ Correct
💡
Explanation:
Lack of interest দ্বারা বোঝায় কোনো কিছুতে উৎসাহ বোধের অভাব। Indifferent শব্দের অর্থ উদাসীনতা, অনীহা, বিতৃষ্ণা, বৈরাগ্য ইত্যাদি। Callous শব্দের অর্থ- কঠিন, নির্মম, উদাসীন, অসাড় ইত্যাদি। Neutral শব্দের অর্থ কোনো পক্ষকেই সমর্থন করে না এমন, নিরপেক্ষ। Disinterested শব্দের অর্থ নিরপেক্ষ। অর্থাৎ neutral-এর সমার্থক। তবে Disinterest হলে সঠিক উত্তর হতো Lack of interest.
Q49
We were waiting (for the bus). The bracket part is -
a
a verb phrase
✅ Correct
b
an infinitive phrase
✅ Correct
c
a prepositional phrase
✅ Correct
d
a noun phrase
✅ Correct
💡
Explanation:
Noun phrase এমন একটি group of words, যা বাক্যে ব্যবহৃত হয়ে noun-এর কাজ করে। যেমন- We enjoy playing cricket, Infinitive phrase-এ head word হিসেবে থাকে একটি infinitive অর্থাৎ to + verb। যেমন- To read newspaper is good habit I এরূপ phrase noun, modifier বা verb-এর complement হিসেবে ব্যবহৃত হয়। Preposition + noun phrase মিলে prepositional phrase গঠিত হয়। যেসব Prepositional phrase-এর প্রথমে এবং শেষে Preposition থাকে সেগুলো sentence-এ Preposition-এর কাজ করে। যেমন in case of Prepositional phrase কেবল গঠনের দিক থেকে prepositional কিন্তু এরা sentence-এ adjective বা adverb-এর কাজ করে। verb phrase হলো lexical বা মূল verb এবং auxiliary verb-এর সমন্বয়ে গঠিত phrase, যার head word হলো মূল verb। যেমন- I shall go there. প্রশ্নে উল্লিখিত বাক্যে 'wait' verb-এর modifier হিসেবে for the bus বসেছে। অর্থাৎ verb-এর পরে noun বসেছে। সুতরাং for the bus অংশটি noun phrase।
Q50
Julia has been ill …… three months.
a
for
✅ Correct
b
in
✅ Correct
c
about
✅ Correct
d
since
✅ Correct
💡
Explanation:
Preposition 'for' সাধারণত word বা phrases-এর পূর্বে বসে 'period of time' বা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার হয়ে থাকে। যেমন- For three months। এটি simple present tense ছাড়া অন্য যে কোনো tense-এর সাথে ব্যবহার হতে পারে। অন্যদিকে 'since' prepositionটি 'Point of time' নির্দেশ করে এমন word বা phrases-এর পূর্বে বসে। যেমন-since monday। এটি সাধারণত present perfect tense-এর ক্ষেত্রে ব্যবহার হয়। তবে past perfect tense-এর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর for
Q51
Many prefer donating money ….. distributing clothes.
a
without
✅ Correct
b
to
✅ Correct
c
but
✅ Correct
d
than
✅ Correct
💡
Explanation:
Prefer to একটি Prepositional verb-এর অর্থ অধিকতর পছন্দ করা, শ্রেয় মনে করা ইত্যাদি। উপর্যুক্ত বাক্যটির অর্থ হলো অনেকে বস্ত্র সামগ্রীর চেয়ে টাকা দান করাকে অধিকতর পছন্দ বা শ্রেয় মনে করে। সুতরাং এক্ষেত্রে 'Prefer' verb-এর সাথে preposition 'to' বসবে।
Q52
Light' is to 'dark' as 'cold' is to …….
a
winter
✅ Correct
b
cool
✅ Correct
c
heat
✅ Correct
d
hot
✅ Correct
Q53
The verb of the word 'short' is —-
a
shorting
✅ Correct
b
shorted
✅ Correct
c
shorten
✅ Correct
d
enshort
✅ Correct
💡
Explanation:
Short শব্দটি adjective. এর verb form 'shorten' (সংক্ষিপ্ত করা), adverb 'shortly' (সংক্ষিপ্তভাবে), noun 'shortness' (সংক্ষেপ)। Enshort শব্দটি short-এর verb form নয়। আবার shorted ও shorting শব্দ দুটোও short-এর 'verb' form নয়।
Q54
'If winter comes, can spring be far behind?" These lines were written by—
a
Shelley
✅ Correct
b
Eliot Sing Jack
✅ Correct
c
Frost
✅ Correct
d
Keats
✅ Correct
💡
Explanation:
ইংরেজি সাহিত্যে Great Romantic Poet হলেন John Keats (1795-1821)/তাকে বলা হয় 'Poet of Beauty' / Robert Lee Frost (1874-1963) আমেরিকার একজন বিখ্যাত কবি ও নাট্যকার। Thomas Stearns Eliot (1888-1965) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত গ্রন্থ 'The Waste Land'। Percy Bysshe Shelley (1792-1822) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে 'Queen Mab: A Philosophical Poem, 'The Revolt of Islam', 'Prometheus'। তার বিখ্যাত উক্তি If winter cames, can spring be far behind? নেয়া হয়েছে 'Ode to The West Wind 'কবিতা থেকে। উল্লেখ্য, লাইনটি কবিতার শেষ লাইন। সুতরাং সঠিক উত্তর Shelley।
Q55
'To get along with' means—
a
to walk
✅ Correct
b
to accompany
✅ Correct
c
to interest
✅ Correct
d
to adjust
✅ Correct
💡
Explanation:
Get along with একটি Phrasal verb, যার অর্থ good relationship with someone। আবার Deal with বা handle অর্থেও get along with ব্যবহার হয়ে থাকে। যেমন- How are you getting along with the training course। To adjust অর্থ কোনো কিছুর সাথে নিজেকে খাপ খাওয়ানো, good relationship না থাকলে তার সাথে নিজেকে খাপ খাওয়ানো যায় না। To accompany অর্থ কারো সঙ্গী/সহগামী হওয়া। To interest বলতে কোনো কিছুতে আগ্রহ, অনুরাগ, আকর্ষণ, আসক্তি, স্পৃহা ইত্যাদি বোঝায়। To walk অর্থ হাঁটা, চলাফেরা করা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর to adjust।
Q56
The prices of rice are……
a
raised
✅ Correct
b
rising
✅ Correct
c
risen
✅ Correct
d
raising
✅ Correct
💡
Explanation:
Rise অর্থ ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, বৃদ্ধি পাওয়া। এর Past ও Past Participle Form যথাক্রমে rose, risen. Raise দ্বারা কোনো কিছুকে ওঠানো বোঝায়। এর Past Form Past Participle Form হবে raised। 'Rise' verbটির Present Participle হবে rising। উপর্যুক্ত বাক্যটিতে rice-এর মূল্য বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ Continuous Process। অতএব বাক্যটিতে 'rise' verb-এর Continuous Tense হবে। অর্থাৎ ing যোগ হয়ে হবে rising। সুতরাং সঠিক উত্তর rising।
Q57
The word 'precedence' means…….
a
case
✅ Correct
b
elderly
✅ Correct
c
priority
✅ Correct
d
example
✅ Correct
Q58
Rizvi requested Rini ……. telephone to attend the meeting.
a
bye
✅ Correct
b
with
✅ Correct
c
through
✅ Correct
d
over
✅ Correct
💡
Explanation:
কোনো কিছুর ব্যবহার যখন কোনো কিছুর মাধ্যমে বা উপায়ে সম্পন্ন হয় তখন 'Over' preposition ব্যবহৃত হয়। যেমন- রেডিও, টেলিগ্রাফ, টেলিফোন ইত্যাদি। ওপরের বাক্যে রিনিকে রিজভী যেহেতু টেলিফোনের মাধ্যমে বা উপায়ে অনুরোধ করছে সেহেতু সঠিক উত্তর over হবে।
Q59
He had written the book before he …….
a
will be retired
✅ Correct
b
has retired
✅ Correct
c
had retired
✅ Correct
d
retired
✅ Correct
💡
Explanation:
Tense-এর ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। Before conjunction যুক্ত Past Perfect Tense-এর ব্যবহার হলো Before-এর পূর্বের বাক্য Past Perfect Tense হবে এবং Before-এর পরের অংশ Past Indefinite বা Simple Past Tense হবে। retired, যা retire-এর Simple Past form। সুতরাং নিয়ম অনুযায়ী Before-এর পরে Simple Past-এর ব্যবহার আছে। অতএব সঠিক retired ।
Q60
Dhaka is becoming one of the ……. cities in Asia.
a
most busiest
✅ Correct
b
busiest
✅ Correct
c
busy
✅ Correct
d
more
✅ Correct
Q61
'উপরোধ' শব্দের অর্থ কি?
a
উপযোগী
✅ Correct
b
অনুরোধ
✅ Correct
c
উপস্থাপন
✅ Correct
d
প্রতিরোধ
✅ Correct
💡
Explanation:
'উপরোধ' শব্দের অর্থ: বিশেষ অনুরোধ, সুপারিশ, খাতির। 'উপরোধে ঢেকি গেলা' বাগধারাটিতে এ শব্দের ব্যবহার দেখা যায়, যার অর্থ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।
Q62
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
a
ক্রীতদাসের হাসি
✅ Correct
b
চৌরসন্ধি
✅ Correct
c
জননী
✅ Correct
d
বনী আদম
✅ Correct
💡
Explanation:
কথাসাহিত্যিক শওকত ওসমান 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসের জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন। এ উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়। এ উপন্যাসের ইংরেজি অনুবাদ করা হয় 'A Slave Laughs' (১৯৭৬)। 'বনী আদম' (১৯৪৬) শওকত ওসমানের প্রথম উপন্যাস'। এছাড়া 'জননী' (১৯৬১), 'চৌরসন্ধি' (১৯৬৮) প্রভৃতি তার প্রখ্যাত উপন্যাস।
Q63
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
a
আর্তনাদ
✅ Correct
b
জাহান্নাম হইতে বিদায়
✅ Correct
c
কাঁটাতারে প্রজাপতি
✅ Correct
d
শঙ্খনীল কারাগার
✅ Correct
💡
Explanation:
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য উপন্যাস 'নন্দিত নরকে', 'শঙ্খনীল কারাগার', 'আগুনের পরশমণি', 'জোছনা ও জননীর গল্প'। এর মধ্যে 'আগুনের পরশমণি' তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এবং শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১), 'নেকড়ে অরণ্য' (১৯৭৩), দুই সৈনিক' (১৯৭৩) এবং 'জলাংগী' (১৯৮৬)।
Q64
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
a
অনেক সূর্যের আশা
✅ Correct
b
আরেক ফাল্গুন
✅ Correct
c
চিলেকোঠার সেপাই
✅ Correct
d
অগ্নিসাক্ষী
✅ Correct
💡
Explanation:
কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫-১৯৭২) ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলনের ওপর তার রচিত উপন্যাস 'আরেক ফাল্গুন' (১৯৬৮) এবং আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস 'চিলেকোঠার সেপাই' (১৯৮৭) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
Q65
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
a
বন্দে আলী মিয়া
✅ Correct
b
আব্দুল কাদির
✅ Correct
c
ফররুখ আহমদ
✅ Correct
d
কাজী নজরুল ইসলাম
✅ Correct
💡
Explanation:
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) রচিত কয়েকটি কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২), 'দোলন চাঁপা' (১৯২৩), 'সিন্ধু হিন্দোল' (১৯২৭), 'বিষের বাঁশী' (১৯২৪), 'ভাঙ্গার গান' (১৯২৪), 'ছায়ানট' (১৯২৪), 'প্রলয় শিখা' (১৯৩০), 'পূবের হাওয়া' (১৯২৫), 'সর্বহারা' (১৯২৬)। ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি ফররুখ আহমদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' (১৯৪৪), 'মুহূর্তের কবিতা' (১৯৬৩)। ছান্দসিক কবি আব্দুল কাদিরের কবিতা গ্রন্থ 'দিলরুবা' (১৯৩৩), 'উত্তর বসন্ত' (১৯৬৭)। পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের স্বাক্ষরকারী বন্দে আলী মিয়ার রচিত কাব্যগ্রন্থ 'ময়নামতির চর' (১৯৩২), 'অনুরাগ' (১৯৩২)।
Q66
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
a
দুর্দিনের যাত্রী
✅ Correct
b
ঝরা পালকের কবি
✅ Correct
c
কবিতার কথা
✅ Correct
d
ধূসর পাণ্ডুলিপি
✅ Correct
💡
Explanation:
তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)-এর প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা' (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্থ: 'ঝরাপালক' (১৯২৭), 'ধূসর পাণ্ডুলিপি' 'বনলতা সেন' (১৯৪২), 'সাতটি তারার তিমির' (১৯৪৮) 'রূপসী বাংলা' (১৯৫৭)। (১৯২২) এবং 'যুগবাণী' উপন্যাস: 'মাল্যবান' (১৯৭৩), 'সতীর্থ' (১৯৭৪)। 'দুর্দিনের যাত্রী' ( ১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ।
Q67
নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
a
কালিকলম
✅ Correct
b
ধূমকেতু
✅ Correct
c
সওগাত
✅ Correct
d
মাহে নও
✅ Correct
💡
Explanation:
বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'দৈনিক নবযুগ' (১৯২০), 'ধূমকেতু' (১৯২২), 'লাঙ্গল' (১৯২৫)।
Q68
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
a
ফররুখ আহমদ
✅ Correct
b
মীর মশাররফ হোসেন
✅ Correct
c
ইসমাইল হোসেন সিরাজী
✅ Correct
d
মোতাহের হোসেন
✅ Correct
💡
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন 'রত্নবতী' উপন্যাসটি রচনা করেন ১৮৬৯ সালে, যা বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস। মীর মশাররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিস্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার বিখ্যাত উপন্যাস 'বিষাদ-সিন্ধু' (১৮৮৫-১৮৯১)।
Q69
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
a
মধ্যবর্তিনী
✅ Correct
b
ক্ষুধিত পাষাণ
✅ Correct
c
নষ্টনীড়
✅ Correct
d
একরাত্রি
✅ Correct
💡
Explanation:
অতিপ্রাকৃত শব্দের অর্থ অলৌকিক, অনৈসর্গিক, supernatural। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলোর বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায়, তার গল্পে প্রেম, সামাজিক জীবনে সম্পর্ক বৈচিত্র্য, প্রকৃতির সঙ্গে মানবমনের নিগূঢ় অন্তরঙ্গযোগ ও অতিপ্রাকৃতের স্পর্শ। তার অতিপ্রাকৃত গল্পগুলো হলো- 'গুপ্তধন', 'জীবিত ও মৃত', 'মণিহারা', 'ক্ষুধিত পাষাণ', 'নিশীথে', 'সম্পত্তি সমর্পণ' প্রভৃতি। অন্যদিকে 'একরাত্রি', 'নষ্টনীড়' ও 'মধ্যবর্তিনী' তার রচিত প্রেমবিষয়ক গল্প।
Q70
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
a
১৭৫৩ সালে
✅ Correct
b
১৮৫২ সালে
✅ Correct
c
১৮৩২ সালে
✅ Correct
d
১৮১৭ সালে
✅ Correct
💡
Explanation:
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তথা নাট্যমঞ্চ প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে। নাটক ও নৃত্যকর্মকে উৎসাহিত করতে ব্রিটিশরা 'প্লে হাউস' নামক এ রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠা করে। কলকাতার লালদিঘীর পূর্ব পাশে লালবাজার রোডে এটি অবস্থিত।
Q71
মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
a
কৃষ্ণকুমারী
✅ Correct
b
নবীন তপস্বিনী
✅ Correct
c
বেহুলা গীতাভিনয়
✅ Correct
d
নটির পূজা
✅ Correct
💡
Explanation:
মীর মশাররফ হোসেন রচিত নাটক হলো 'বসন্তকুমারী' (১৮৭৩), 'জমিদার দর্পণ' (১৮৭৩), 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯)। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা নাটক 'পদ্মাবতী' (১৮৬০), 'কৃষ্ণকুমারী' (১৮৬১) 'শর্মিষ্ঠা' (১৮৫৮), 'মায়াকানন'। উল্লেখ্য, 'কৃষ্ণকুমারী' বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। 'নবীন তপস্বিনী' (১৮৬৬) নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের অন্য নাটকগুলো হলো 'লীলাবতী' (১৮৬৭), 'জামাই বারিক' (১৮৭২), 'কমলে কামিনী' (১৮৭৩)।
Q72
দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
a
কল্কি অবতার
✅ Correct
b
বিয়ে পাগলা বুড়ো
✅ Correct
c
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
✅ Correct
d
কিঞ্চিত জলযোগ
✅ Correct
💡
Explanation:
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসন হলো বুড় শালিকের ঘাড়ে রোঁ' (১৮৬০), 'একেই কি বলে সভ্যতা' (১৮৬০)। ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা দিয়ে সাহিত্যজীবন শুরু করা দীনবন্ধু মিত্র প্রহসন রচনায় অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। তার রচিত প্রহসন দুটি হলো 'সধবার একাদশী' (১৮৬৬), 'বিয়ে পাগলা বুড়ো' (১৮৬৬)। বিয়ে পাগলা বুড়ো' প্রহসন সমাজের প্রাচীনপন্থিদের ব্যঙ্গ করে রচনা করেন।
Q73
ইয়ং বেঙ্গল কি?
a
একটি সাময়িক পত্রের নাম
✅ Correct
b
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
✅ Correct
c
একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
✅ Correct
d
বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
✅ Correct
💡
Explanation:
ইয়ং বেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবাহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। এই দলের প্রায় সকলেই ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং অধ্যাপক ডিরোজিওর শিষ্য।
Q74
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
a
বঙ্গদর্শন
✅ Correct
b
তত্ত্ববোধিনী
✅ Correct
c
সংবাদ প্রভাকর
✅ Correct
d
দিকদর্শন
✅ Correct
💡
Explanation:
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র 'দিকদর্শন'; প্রকাশকাল ১৮১৮। সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। বাংলা সংবাদপত্রের ইতিহাসে ১৮১৮ খ্রিস্টাব্দে যে তিনটি গুরুত্বপূর্ণ (দিকদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট) পত্রিকা প্রকাশিত হয় হুগলি জেলার শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিদের তত্ত্বাবধানে, তার মধ্যে 'দিকদর্শন' অন্যতম।
Q75
বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
a
উনিশ শতকে
✅ Correct
b
ষোড়শ শতকে
✅ Correct
c
ত্রয়োদশ শতকে
✅ Correct
d
নবম শতকে
✅ Correct
💡
Explanation:
গবেষকদের মতে, ষোল থেকে আঠারো শতক অবধি বাংলা গদ্যের নিদর্শন প্রধানত চিঠিপত্রে ও দলিল-দস্তাবেজে আবদ্ধ ছিল। কিন্তু বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় উনিশ শতকে।
Q76
লোকসাহিত্য কাকে বলে?
a
গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
✅ Correct
b
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
✅ Correct
c
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
✅ Correct
d
গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
✅ Correct
Q77
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
a
জনৈক গোপবালা
✅ Correct
b
রাধাকৃষ্ণের প্রেমের
✅ Correct
c
ননদিনী শ্রী রাধার শাশুড়ি
✅ Correct
d
শ্রী রাধার
✅ Correct
💡
Explanation:
মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম-সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভপশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে পুঁথি আকারে অযত্নে রক্ষিত এ কাব্য আবিষ্কার করেন। ১৯১৬ সালে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। পুরো কাব্যটি আবর্তিত হয়েছে রাধা-কৃষ্ণের প্রেমনিবেদন, দেহসম্ভোগ, দুঃখভোগ ইত্যাদির মধ্য দিয়ে। আর বড়াই চরিত্রটিকে কবি সৃষ্টি করেছেন রাধা-কৃষ্ণের প্রেমের সংবাদ আদান-প্রদানকারিণী হিসেবে।
Q78
বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
a
বর্ধমানের
✅ Correct
b
বৃন্দাবনের
✅ Correct
c
মিথিলার
✅ Correct
d
নবদ্বীপের
✅ Correct
💡
Explanation:
মিথিলার কবি বিদ্যাপতি (১৩৭৪-১৪৬০) বৈষ্ণব সহজিয়া সাধকদের নবরসিকের অন্যতম। তিনি বাংলায় একটি পঙ্ক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত বিদ্যাপতি বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রূপকার। তিনি মিথিলার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন।
Q79
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
a
কানাহরি দত্ত
✅ Correct
b
মুকুন্দরাম চক্রবর্তী
✅ Correct
c
ভারতচন্দ্র রায়গুণাকর
✅ Correct
d
বিজয়গুপ্ত
✅ Correct
💡
Explanation:
বাংলা সাহিত্যের সময়কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মধ্যযুগ বলতে ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়। ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ। তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দের সভাকবি। তার শ্রেষ্ঠ কীর্তি অন্নদামঙ্গল' কাব্য (১৭৫২-৫৩) রচনা। তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়।
Q80
চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
a
সুদূর চীন দেশ থেকে
✅ Correct
b
নেপালের রাজগ্রন্থশালা থেকে
✅ Correct
c
আরাকান রাজগ্রন্থাগার থেকে
✅ Correct
d
বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
✅ Correct
💡
Explanation:
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাপদ'। 'চর্যাপদ' হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিস্টাব্দে 'চর্যাপদ' আবিষ্কার করেন।
🧪 Self Test: ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান 28th BCS Preliminary Examination Question Solution
Answer all questions and submit to see your results.
২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান 28th BCS Preliminary Examination Question Solution
Total 80 Questions
Question 1 of 80
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
Question 2 of 80
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
Question 3 of 80
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
Question 4 of 80
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
Question 5 of 80
সুষম খাদ্যের উপাদান কয়টি?
Question 6 of 80
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
Question 7 of 80
ক্যান্সার রোগের কারণ কি?
Question 8 of 80
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
Question 9 of 80
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
Question 10 of 80
চা পাতায় কোন ভিটামিন থাকে?
Question 11 of 80
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
Question 12 of 80
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
Question 13 of 80
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
Question 14 of 80
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি?
Question 15 of 80
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
Question 16 of 80
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
Question 17 of 80
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
Question 18 of 80
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
Question 19 of 80
এক গ্রাম পানির তাপমাত্রা ২০° হতে ৩০° সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
Question 20 of 80
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
Question 21 of 80
UNDP প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট ২০১৮ অনুসারে বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
Question 22 of 80
ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
Question 23 of 80
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
Question 24 of 80
হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
Question 25 of 80
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
Question 26 of 80
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
Question 27 of 80
দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
Question 28 of 80
NASA-এর সদর দফতর কোথায়?
Question 29 of 80
ফেয়ার ফ্যাক্স কি?
Question 30 of 80
যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
Question 31 of 80
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
Question 32 of 80
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
Question 33 of 80
বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
Question 34 of 80
নিঝুম দ্বীপের আয়তন কত?
Question 35 of 80
হাজংদের অধিবাস কোথায়?
Question 36 of 80
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
Question 37 of 80
অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
Question 38 of 80
ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবিটি কি ছিল?
Question 39 of 80
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
Question 40 of 80
কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
Question 41 of 80
I cannot …… to pay such high prices.
Question 42 of 80
Which sentence is correct?
Question 43 of 80
There is no alternative —- training.
Question 44 of 80
'Animal Farm' was written by—
Question 45 of 80
The word 'electorate' means-
Question 46 of 80
New programs will be …… next week in Bangladesh Television.
Question 47 of 80
Who did write first english dictionary?
Question 48 of 80
The word 'disinterested' means-
Question 49 of 80
We were waiting (for the bus). The bracket part is -
Question 50 of 80
Julia has been ill …… three months.
Question 51 of 80
Many prefer donating money ….. distributing clothes.
Question 52 of 80
Light' is to 'dark' as 'cold' is to …….
Question 53 of 80
The verb of the word 'short' is —-
Question 54 of 80
'If winter comes, can spring be far behind?" These lines were written by—
Question 55 of 80
'To get along with' means—
Question 56 of 80
The prices of rice are……
Question 57 of 80
The word 'precedence' means…….
Question 58 of 80
Rizvi requested Rini ……. telephone to attend the meeting.
Question 59 of 80
He had written the book before he …….
Question 60 of 80
Dhaka is becoming one of the ……. cities in Asia.
Question 61 of 80
'উপরোধ' শব্দের অর্থ কি?
Question 62 of 80
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
Question 63 of 80
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Question 64 of 80
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
Question 65 of 80
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Question 66 of 80
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
Question 67 of 80
নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
Question 68 of 80
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
Question 69 of 80
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
Question 70 of 80
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
Question 71 of 80
মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
Question 72 of 80
দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
Question 73 of 80
ইয়ং বেঙ্গল কি?
Question 74 of 80
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
Question 75 of 80
বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
Question 76 of 80
লোকসাহিত্য কাকে বলে?
Question 77 of 80
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
Question 78 of 80
বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
Question 79 of 80
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
Question 80 of 80
চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?