বাংলা সাহিত্য
Chapter: অতি গুরুত্বপূর্ণ সাহিত্যিক
📝 19 Questions
📄 Showing 11-19
All Sub-chapters
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মাইকেল মধুসূদন দত্ত
জীবনান্দ দাশ
জসীমউদদীন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
মীর মশাররফ হোসেন
হুমায়ূন আহমেদ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রোকেয়া সাখাওয়াত হোসেন
সৈয়দ ওয়ালীউল্লাহ
মুনীর চৌধুরী
মানিক বন্দ্যোপাধ্যায়
প্রমথ চৌধুরী
সৈয়দ শামসুল হক
দীনবন্ধু মিত্র
জহির রায়হান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
questions per page
Page 2 of 2
Q11
বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
A
রবীন্দ্রনাথ ঠাকুর
✅ Correct
B
বিষ্ণু দে
✅ Correct
C
সুধীন্দ্রনাথ দত্ত
✅ Correct
D
বুদ্ধদেব বসু
✅ Correct
💡
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম টিএস এলিয়টের কবিতা বাংলায় অনুবাদ করেন। এ দেশের কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য তিনি এ অনুবাদ করেছিলেন। বিষ্ণু দে ১৯৫০ সালে এলিয়টের কবিতা অনুবাদ করেন। বুদ্ধদেব বসুও টিএস এলিয়টের কবিতার অনুবাদ এলিয়টের কবিতা' নামে প্রকাশ করেন।
Q12
কবর নাটকটির লেখক-
A
জসীমউদ্দীন
✅ Correct
B
মুনীর চৌধুরী
✅ Correct
C
কাজী নজরুল ইসলাম
✅ Correct
D
দ্বিজেন্দ্রলাল রায়
✅ Correct
💡
Explanation:
বর নাটকের রচয়িতা নাট্যকার মুনীর চৌধুরী। ৫২ এর ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নাটকটি রচিত। ১৯৫৩ সালে তিনি জেলে বসে নাটকটি রচনা করেন। কবর কবিতার রচয়িতা জসীমউদ্দীন। কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
Q13
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
A
কলিকাতা বিশ্ববিদ্যালয়
✅ Correct
B
বিশ্বভারতী
✅ Correct
C
শান্তিনিকেতন
✅ Correct
D
ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ Correct
💡
Explanation:
বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রী এবং ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করা হয়। তাঁর রচিত উপন্যাস: বড় দিদি, পল্লি সমাজ, বিরাজ বৌ, শ্রীকান্ত, চরিত্রহীন, দেবদাস, গৃহদাহ, দেনাপাওনা, পথের দাবী ইত্যাদি।
Q14
বন্দী শিবির থেকে গ্রন্থটি কার লেখা?
A
কাজী নজরুল ইসলাম
✅ Correct
B
শামসুর রাহমান
✅ Correct
C
আহসান হাবীব
✅ Correct
D
আবুল হাসান
✅ Correct
💡
Explanation:
বন্দী শিবির থেকে শামসুর রাহমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, দুঃসময়ের মুখোমুখি ইত্যাদি।
Q15
সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত
A
উপন্যাস
✅ Correct
B
প্রবন্ধ গ্রন্থ
✅ Correct
C
নাটক
✅ Correct
D
কাব্যগ্রন্থ
✅ Correct
💡
Explanation:
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস সুলতানার স্বপ্ন, পদ্মরাগ। তাঁর রচিত গদ্যগ্রন্থ হলো মতিচুর, অবরোধবাসিনী।
Q16
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A
মাসিক মোহাম্মদী
✅ Correct
B
সাপ্তাহিক বিজলী
✅ Correct
C
দৈনিক নবযুগ
✅ Correct
D
ধূমকেতু
✅ Correct
💡
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এ কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: দোলনচাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, ঝিঙেফুল, সর্বহারা, সঞ্চিতা, সন্ধ্যা, চক্রবাক, প্রলয়শিখা, মরুভাস্কর, সাম্যবাদী ইত্যাদি।
Q17
সঞ্চয়িতা কার রচনা?
A
মাইকেল মধুসূদন দত্ত
✅ Correct
B
কাজী নজরুল ইসলাম
✅ Correct
C
রবীন্দ্রনাথ ঠাকুর
✅ Correct
D
জসীমউদ্দীন
✅ Correct
💡
Explanation:
সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। তাঁর রচিত কাব্যগ্রন্থ: কবি কাহিনী, প্রভাতসঙ্গীত, সোনার তরী, চিত্রা, ক্ষণিকা, স্মরণ, বলাকা, পুরবী, পুনশ্চ, শেষলেখা, মানসী ইত্যাদি।
Q18
ভানুসিংহ কার ছদ্মনাম?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
✅ Correct
B
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
✅ Correct
C
কাজী নজরুল ইসলাম
✅ Correct
D
বলাইচাঁদ মুখোপাধ্যায়
✅ Correct
💡
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ; কাজী নজরুল ইসলাম- নুরু; শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলা দেবী; বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল।
Q19
চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক?
A
মাইকেল মধুসূদন দত্ত
✅ Correct
B
রবীন্দ্রনাথ ঠাকুর
✅ Correct
C
অমিয় চক্রবর্তী
✅ Correct
D
বিষ্ণু দে
✅ Correct
💡
Explanation:
চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তাঁর রচিত বঙ্গভাষা কবিতা হলো প্রথম সনেট কবিতা। তাঁর রচিত কাব্যগ্রন্থ হলো: তিলোত্তমাসম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা ইত্যাদি।