বাংলা সাহিত্য
Chapter: অতি গুরুত্বপূর্ণ সাহিত্যিক
📝 158 Questions
📄 Showing 61-70
All Sub-chapters
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মাইকেল মধুসূদন দত্ত
জীবনান্দ দাশ
জসীমউদদীন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
মীর মশাররফ হোসেন
হুমায়ূন আহমেদ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রোকেয়া সাখাওয়াত হোসেন
সৈয়দ ওয়ালীউল্লাহ
মুনীর চৌধুরী
মানিক বন্দ্যোপাধ্যায়
প্রমথ চৌধুরী
সৈয়দ শামসুল হক
দীনবন্ধু মিত্র
জহির রায়হান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
questions per page
Page 7 of 16
Q61
ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
a
পিঙ্গল আকাশ
✅ Correct
b
নন্দিত নরকে
✅ Correct
c
জীবন ঘষে আগুন
✅ Correct
d
আরেক ফাল্গুন
✅ Correct
💡
Explanation:
জহির রায়হান (১৯৩৫-৭২) বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় 'আরেক ফাল্গুন' (১৯৬৮) উপন্যাসটি রচনা করেন। উল্লেখ্য, 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদের লেখা প্রথম উপন্যাস, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়।
Q62
'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?' এই প্রবাদটির রচয়িতা কে?
a
রবীন্দ্রনাথ ঠাকুর
✅ Correct
b
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✅ Correct
c
রোকেয়া সাখাওয়াত হোসেন
✅ Correct
d
মীর মশাররফ হোসেন
✅ Correct
💡
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৩৮-১৮৯৪) বিখ্যাত উপন্যাস 'কপালকুণ্ডলা' (১৮৬৬)। উপন্যাসটিতে কিছু বিখ্যাত উক্তি আছে। যেমন- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?'; 'পথিক তুমি পথ হারাইয়াছ?' ইত্যাদি।
Q63
'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
a
প্রমথ চৌধুরী
✅ Correct
b
মুনীর চৌধুরী
✅ Correct
c
সমরেশ বসু
✅ Correct
d
রবীন্দ্রনাথ ঠাকুর
✅ Correct
💡
Explanation:
প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'। সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর'।
Q64
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
a
পদ্মাবতী
✅ Correct
b
পদ্মাপুরাণ
✅ Correct
c
পদ্মগোখরা
✅ Correct
d
পদ্মরাগ
✅ Correct
💡
Explanation:
'পদ্মরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। 'পদ্মগোখরো' একটি গল্প, যা কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত। কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য 'পদুমাবৎ' অবলম্বনে বাঙালি কবি আলাওল 'পদ্মাবতী' রচনা করেন।
Q65
Let there be Light'-বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
a
শেখ নিয়ামত আলী
✅ Correct
b
খান আতাউর রহমান
✅ Correct
c
জহির রায়হান
✅ Correct
d
আমজাদ হোসেন
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক, পাকিস্তানের প্রথম রঙিন উর্দু ছবি সঙ্গম'-এর নির্মাতা জহির রায়হানের পরিচালিত ছবি 'Let there be Light'
Q66
'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
a
১৯১৮ সন
✅ Correct
b
১৯১৯ সন
✅ Correct
c
১৯২২ সন
✅ Correct
d
১৯২৩ সন
✅ Correct
💡
Explanation:
১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল 'বিদ্রোহী' কবিতাটি লেখেন। আর তা ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতাটি তার প্রথম প্রকাশিত 'অগ্নিবীণা' কাব্যের দ্বিতীয় কবিতা। 'অগ্নিবীণা' কাব্যে মোট বারটি কবিতা স্থান পেয়েছে। এ কাব্যের আরো কয়েকটি উল্লেখযোগ্য কবিতা-প্রলয়োল্লাস (প্রথম কবিতা), রক্তাম্বরধারিনী মা, ধূমকেতু, খেয়াপারের তরণী, কামালপাশা।
Q67
ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
a
কালীপ্রসন্নসিংহ ঠাকুর
✅ Correct
b
এন্টনি ফিরঙ্গি
✅ Correct
c
মাইকেল মধুসূদন দত্ত
✅ Correct
d
অক্ষয়কুমার দত্ত
✅ Correct
💡
Explanation:
হিন্দু কলেজের তরুণ শিক্ষক ডিরোজিওর (১৮০৯-১৮৩১) শিষ্যরাই মূলত ইয়ংবেঙ্গল নামে পরিচিত। ইয়ংবেঙ্গল হিসেবে যে নামগুলো পাওয়া যায় তা হলো যথাক্রমে-দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামগোপাল ঘোষ, হরচন্দ্র ঘোষ, শিবচন্দ্র দেব, তারাচাঁদ চক্রবর্তী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মহেশচন্দ্র ঘোষ, রসিককৃষ্ণ মল্লিক, গঙ্গাচরণ বন্দ্যোপাধ্যায়, মাধবচন্দ্র মল্লিক, গোবিন্দ্রচন্দ্র বসাক, অমৃতলাল মিত্র প্রমুখ। আর মধুসূদন দত্ত ছিলেন ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত একজন। ১৮৪০ সালে সাধারণ জ্ঞানোপার্জিকা সভার সভ্য তালিকায় মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ ঠাকুর, প্যারীচরণ সরকার, গোবিন্দ দত্ত, জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের নাম পাওয়া যায়। মধুসূদন দত্ত ১৮৪৩ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় তিনি পরবর্তীতে হিন্দু কলেজ ত্যাগ করেন এবং মাইকেল মধুসূদন দত্ত নামে পরিচিতি লাভ করেন। [তথ্যসূত্র: আশার ছলনে ভুলি, গোলাম মুরশিদ ৩০ পৃষ্ঠা।
Q68
'কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না'-উক্তিটি কোন উপন্যাসের?
a
বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'
✅ Correct
b
শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি'
✅ Correct
c
শরৎচন্দ্রের 'পথের দাবী'
✅ Correct
d
রবীন্দ্রনাথের 'চোখের বালি'
✅ Correct
💡
Explanation:
উক্তিটির সঠিক রূপ 'কিন্তু মনুষ্য কখন পাষাণও হয় না। 'বাংলা কথাসাহিত্যের উপন্যাস শাখায় প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সেতু বন্ধন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জুলিয়াছিল-এর শেষ বাক্য এটি। রাজসিংহ (১৮৮২) ও আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের তার রচিত 'রাজসিংহ' উপন্যাসের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ: নয়নবহ্নিও বুঝি কাহিনিতে তিনি হিন্দুর বাহুবল ও বীরত্বের কথা রূপায়ণ করেছেন।
Q69
জসীমউদ্দীনের রচনা কোনটি?
a
ভবিষ্যতের বাঙালী
✅ Correct
b
পথে প্রবাসে
✅ Correct
c
কাল নিরবধি
✅ Correct
d
যাদের দেখেছি
✅ Correct
💡
Explanation:
পল্লিকবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ 'যাঁদের দেখেছি'। তার এরূপ আরো একটি গ্রন্থ 'ঠাকুর বাড়ির আঙ্গিনায়'। তার আত্মজীবনীমূলক গ্রন্থ 'জীবন কথা'। জসীমউদ্দীন রচিত কয়েকটি কাব্যগ্রন্থ রাখালী, বালুচর, মাটির কান্না, ধানখেত। তার বিখ্যাত গাথাকাব্য নকসী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট। তার একমাত্র উপন্যাস বোবা কাহিনী। পথে-প্রবাসে (ভ্রমণকাহিনি), কাল নিরবধি (আত্মজীবনী) ও ভবিষ্যতের বাঙালি (প্রবন্ধ) গ্রন্থের রচয়িতা যথাক্রমে অন্নদাশঙ্কর রায়, আনিসুজ্জামান ও এস ওয়াজেদ আলি।
Q70
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
a
দ্বিজেন্দ্রলাল রায়
✅ Correct
b
প্রমথ চৌধুরী
✅ Correct
c
মাইকেল মধুসূদন দত্ত
✅ Correct
d
প্যারীচাঁদ মিত্র
✅ Correct
💡
Explanation:
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট নিয়ে রচিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে 'নীলদর্পণ' নাটকটি NIL DURPAN or THE INDIGO PLANTING MIRROR (১৮৬১) নামে অনুবাদ করেন। দীনবন্ধু মিত্রের আরো কয়েকটি নাটক-নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কমলে কামিনী। মাইকেল মধুসূদনের উল্লেখযোগ্য নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী।