বাংলা সাহিত্য
Chapter: আধুনিক যুগ
📝 84 Questions
📄 Showing 1-10
All Sub-chapters
আধুনিক যুগের উন্মেষ পর্ব
পত্রিকা , সাময়িকী ও সম্পাদক
চরিত্র
বিখ্যাত গান ও পঙক্তি
ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্যকর্ম
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম
প্রকৃত নাম , ছদ্মনাম ও উপাধি
উপন্যাস
কাব্য ও কবিতা
নাটক
প্রবন্ধ
ছোটগল্প
মহাকাব্য
জীবনী ও স্মৃতিকথা
ভ্রমণকাহিনি
questions per page
Page 1 of 9
Q1
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'- পঙ্ক্তিটি কার?
a
অক্ষয়কুমার দত্ত
✅ Correct
b
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ Correct
c
কালীপ্রসন্ন সিংহ
✅ Correct
d
মদনমোহন তর্কালংকার
✅ Correct
💡
Explanation:
মদনমোহন তর্কালঙ্কার এর শিশুতোষ কবিতা 'আমার পণ' এর বিখ্যাত পঙক্তি-
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
Q2
ভাস্কর্য 'জননী ও গর্বিত বর্ণমালা' এর স্থপতি কে?
a
মর্তুজা বশীর
✅ Correct
b
মৃণাল হক
✅ Correct
c
হামিদুজ্জামান খান
✅ Correct
d
অখিল পাল
✅ Correct
💡
Explanation:
ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য 'জননী ও গর্বিত বর্ণমালা' এর স্থপতি মৃণাল হক। এটি ঢাকার পরিবাগে অবস্থিত। তাঁর আরো কয়েকটি ভাস্কর্য হলো: ইস্পাতের কান্না, দুর্জয় ও রাজসিক বিহার।
Q3
একাত্তরের দিনগুলি' কার রচিত?
a
হাসান আজিজুল হক
✅ Correct
b
জাহানারা ইমাম
✅ Correct
c
হুমায়ুন আজাদ
✅ Correct
d
সৈয়দ শামসুল হক
✅ Correct
💡
Explanation:
'শহিদ জননী' জাহানারা ইমামের লেখা ব্যক্তিগত ডায়েরি থেকে ১ মার্চ, ১৯৭১ থেকে ১৭ ডিসেম্বর, ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি 'একাত্তরের দিনগুলি' গ্রন্থাকারে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এ গ্রন্থে উঠে এসেছে। বইটিতে জাহানারা ইমামের সন্তান শফি ইমাম রুমীকে অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা যায় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম 'শহিদ জননী' উপাধি পান।
Q4
সবকটা জানালা খুলে দাও না- গানটির গীতিকার কে?
a
আপেল মাহমুদ
✅ Correct
b
আহমেদ ইমতিয়াজ বুলবুল
✅ Correct
c
গাজী মাজহারুল আনোয়ার
✅ Correct
d
নজরুল ইসলাম বাবু
✅ Correct
💡
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক গান 'সব কটা জানালা খুলে দাও না।'- গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু এবং শিল্পী সাবিনা ইয়াসমিন।
Q5
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
a
প্রিয়যোদ্ধা প্রিয়তম
✅ Correct
b
✅ Correct
c
নেকড়ে অরণ্য
✅ Correct
d
বন্দী শিবির থেকে
✅ Correct
💡
Explanation:
শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে 'মজলুম আদিব' ছদ্মনামে 'বন্দী শিবির থেকে' (১৯৭২) কাব্যগ্রন্থটি রচনা করেন। এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কাব্যটির ৩৮টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো: তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি ইত্যাদি। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' (১৯৮১); মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য' (১৯৭৩); হারুন হাবীবের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'প্রিয়যোদ্ধা প্রিয়তম'।
Q6
'নেকড়ে অরণ্য' উপন্যাসের রচয়িতা-
a
আবু জাফর শামসুদ্দিন
✅ Correct
b
রশীদ হায়দার
✅ Correct
c
শওকত ওসমান
✅ Correct
d
আনোয়ার পাশা
✅ Correct
💡
Explanation:
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য' (১৯৭৩)। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে হায়েনারূপী পাকসেনারা বন্দিনী বাঙালি রমণীদের ওপর যে মর্মন্তুদ নির্যাতন চালিয়েছিল তারই আলেখ্য। তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস: 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১), 'দুই সৈনিক' (১৯৭৩), 'জলাঙ্গী'।
Q7
সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
a
শেখ আজিজুর রহমান
✅ Correct
b
ওসমান গনী
✅ Correct
c
শওকত আলী
✅ Correct
d
আহমেদ আজিজ
✅ Correct
💡
Explanation:
শওকত ওসমান এর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি ২ জানুয়ারি, ১৯১৭ সালে হুগলীর সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ মে, ১৯৯৮ সালে ঢাকায় মারা যান। তাঁর রচিত উপন্যাসসমূহ: 'জননী' (১৯৫৮), 'বনি আদম' (১৯৪৬), 'ক্রীতদাসের হাসি' (১৯৬২), 'সমাগম' (১৯৬৭), 'চৌরসন্ধি' (১৯৬৮), 'রাজা উপাখ্যান' (১৯৭১), 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১), 'দুই সৈনিক' (১৯৭৩), 'নেকড়ে অরণ্য' (১৯৭৩), 'জলাঙ্গী' (১৯৭৬), 'পতঙ্গ পিঞ্জর' (১৯৮৩), 'আর্তনাদ' (১৯৮৫), 'রাজপুরুষ' (১৯৯২)।
Q8
কোন দুটি রচনা একই শ্রেণির?
a
লালসালু ও বলাকা
✅ Correct
b
নীলদর্পণ ও বিষাদ-সিন্ধু
✅ Correct
c
ডাকঘর ও শ্রীকান্ত
✅ Correct
d
গীতাঞ্জলি ও অগ্নিবীণা
✅ Correct
💡
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য এবং কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২)। দীনবন্ধু মিত্রের সামাজিক নাটক 'নীলদর্পণ' (১৮৬০); মীর মশাররফ হোসেন রচিত ধর্মভিত্তিক মহাকাব্যিক উপন্যাস 'বিষাদসিন্ধু' (১৮৮৫-৯১)। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সামাজিক উপন্যাস 'লালসালু' (১৯৪৮); রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গতিতত্ত্ব বিষয়ক কাব্যগ্রন্থ 'বলাকা' (১৯১৬)। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক ও সাংকেতিক নাটক 'ডাকঘর' (১৯১১); শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ৪ খণ্ডে বিভক্ত আত্মজৈবনিক উপন্যাস 'শ্রীকান্ত'
Q9
'চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা?
a
প্যারীচাঁদ মিত্র
✅ Correct
b
দ্বিজেন্দ্রলাল রায়
✅ Correct
c
বিষ্ণু দে
✅ Correct
d
মানিক বন্দ্যোপাধ্যায়
✅ Correct
💡
Explanation:
বিষ্ণু দে কর্তৃক ২১টি কবিতার সমন্বয়ে রচিত কাব্যগ্রন্থ 'চোরাবালি' (১৯৩৭)। তাঁর রচিত অন্যান্য কাব্য: 'উর্বশী ও আর্টেমিস' (১৯৩৩), 'সাতভাই চম্পা' (১৯৪৪), 'সন্দ্বীপের চর' (১৯৪৭), 'নাম রেখেছি কোমল গান্ধার' (১৯৫০), 'তুমি শুধু পঁচিশে বৈশাখ' (১৯৫৮), 'স্মৃতিসত্তা ভবিষ্যৎ' (১৯৬৩), 'সেই অন্ধকার চাই' (১৯৬৭), 'রবিকরোজ্জ্বল নিজদেশে' (১৯৭৩), 'দিবানিশি' (১৯৭৬), 'চিত্ররূপমত্ত পৃথিবীর' (১৯৭৬), 'উত্তরে থাকো মৌন' (১৯৭৭), 'আমার হৃদয়ে বাঁচো' (১৯৮২)।
Q10
সময়ের অনেক গভীরে ডুব দিয়ে/আমি আমার স্বদেশকে দেখেছি কবিতাংশটি কার রচনা?
a
সিকান্দার আবু জাফর
✅ Correct
b
সুভাষ মুখোপাধ্যায়
✅ Correct
c
সৈয়দ আলী আহসান
✅ Correct
d
শামসুর রাহমান
✅ Correct
💡
Explanation:
উল্লিখিত কবিতাংশটি সৈয়দ আলী আহসানের 'আমার প্রতিদিনের শব্দ' কাব্যগ্রন্থের 'ফেরা' কবিতা থেকে নেওয়া হয়েছে। তাঁর কাব্যগ্রন্থ হলো: অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, সমুদ্রেই যাব ইত্যাদি।