বাংলা সাহিত্য
Chapter: আধুনিক যুগ
📝 84 Questions
📄 Showing 41-50
All Sub-chapters
আধুনিক যুগের উন্মেষ পর্ব
পত্রিকা , সাময়িকী ও সম্পাদক
চরিত্র
বিখ্যাত গান ও পঙক্তি
ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্যকর্ম
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম
প্রকৃত নাম , ছদ্মনাম ও উপাধি
উপন্যাস
কাব্য ও কবিতা
নাটক
প্রবন্ধ
ছোটগল্প
মহাকাব্য
জীবনী ও স্মৃতিকথা
ভ্রমণকাহিনি
questions per page
Page 5 of 9
Q41
গাড়ি চলে না, চলে না, নারে...... গানের গীতিকার কে?
a
দাশরথি রায়
✅ Correct
b
বাপ্পা মজুমদার
✅ Correct
c
শাহ আবদুল করিম
✅ Correct
d
সঞ্জীব চৌধুরী
✅ Correct
💡
Explanation:
গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না..... গানের গীতিকার 'বাউল সম্রাট' হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো: আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া; আমি কুলহারা কলঙ্কিনী; বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে; আমার বন্ধুয়া বিহনে গো সয়ে না পরানে গো একেলা ঘরে। থাকতে পারি না; সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণও নাথ আসিতে পারে।
Q42
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
a
সেলিনা হোসেন
✅ Correct
b
রিজিয়া রহমান
✅ Correct
c
রাজিয়া খান
✅ Correct
d
দিলারা হাশেম
✅ Correct
💡
Explanation:
'বটতলার উপন্যাস' গ্রন্থটির লেখক রাজিয়া খান। তার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস হলো: 'অনুকল্প' (১৯৫৯), 'প্রতিচিত্র' (১৯৭৬), 'চিত্রকাব্য' (১৯৮০), 'দ্রৌপদী' (১৯৯৩), 'পদাতিক' (১৯৯৮)।
Q43
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
a
সৈয়দ শামসুল হক
✅ Correct
b
সৈয়দ আজিজুল হক
✅ Correct
c
আবু সয়ীদ আইয়ুব
✅ Correct
d
আবদুল মান্নান সৈয়দ
✅ Correct
💡
Explanation:
আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম 'অশোক সৈয়দ'। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'জন্মান্ধ কবিতাগুচ্ছ'; ছোটগল্প 'সত্যের মতো বদমাশ'; উপন্যাস 'ক্ষুধা প্রেম আগুন'।
Q44
মুক্তিযুদ্ধনির্ভর রচনা কোনটি?
a
সৎ মানুষের খোঁজে
✅ Correct
b
নূরলদীনের সারা জীবন
✅ Correct
c
একাত্তরের দিনগুলি
✅ Correct
d
এইসব দিন রাত্রি
✅ Correct
💡
Explanation:
'একাত্তরের দিনগুলি' জাহানারা ইমাম (১৯২৯-১৯৯৪) রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ। 'এইসব দিনরাত্রি' হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস। 'নূরলদীনের সারা জীবন' সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য।
Q45
'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?
a
ইসমাইল হোসেন সিরাজী
✅ Correct
b
মোহাম্মদ নজিবর রহমান
✅ Correct
c
মীর মশাররফ হোসেন
✅ Correct
d
কাজী এমদাদুল হক
✅ Correct
💡
Explanation:
'আনোয়ারা' (১৯১৪) উপন্যাসটি মোহাম্মদ নজিবর রহমানের সৃষ্টি। এটি তার প্রথম ও জনপ্রিয় উপন্যাস। মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশশীলতার চিত্র ফুটে ওঠেছে উপন্যাসটিতে।
Q46
'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?
a
মানিক বন্দ্যোপাধ্যায়
✅ Correct
b
ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
✅ Correct
c
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
✅ Correct
d
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
✅ Correct
💡
Explanation:
দিবারাত্রির কাব্য' (১৯৩৫) মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। তার রচিত অন্যান্য উপন্যাস হলো- জননী (১৯৩৫), পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুলনাচের ইতিকথা (১৯৩৬) ইত্যাদি।
Q47
পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?
a
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
✅ Correct
b
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
✅ Correct
c
সুনীল গঙ্গোপাধ্যায়
✅ Correct
d
শরচ্চন্দ্র চট্টোপাধ্যায়
✅ Correct
💡
Explanation:
'পালামৌ' ভ্রমণকাহিনীর রচয়িতা কথাশিল্পী সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৪-১৮:৯১)। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যমাগ্রজ। বঙ্গদর্শনে প্রকাশিত 'পালামৌ' সাঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ রচনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)-এর উপন্যাস শীকান্ত চরিত্রহীন (১৯১৭), দেবদাস (১৯১৭), পল্লীসমাজ (১৯১৬), পথের দাবী (১৯২৬) ইত্যাদি। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ 'প্রথম আলো'। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৭৯৮-১৯৭১)-এর বিখ্যাত উপন্যাস 'হাঁসুলী বাঁকের উপকথা' (১৯৪৭)।
Q48
'একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার কে?
a
আলতাফ মামুন
✅ Correct
b
সুধীন দাস
✅ Correct
c
সুবীর সাহা
✅ Correct
d
আলতাফ মাহমুদ
✅ Correct
💡
Explanation:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে গানটির শিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে সমবেত কন্ঠে গাওয়া হয়। এ গানটি মূলত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত একটি কবিতা। কবিতাটি প্রথম প্রকাশিত হয় হাসান। হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) গ্রন্থে। পরে এটি গানে রূপ নেয়।
Q49
'আগুন পাখি'-উপন্যাসটির রচয়িতা কে?
a
ইমদাদুল হক মিলন
✅ Correct
b
সেলিনা হোসেন
✅ Correct
c
হাসান আজিজুল হক
✅ Correct
d
রাহাত খান
✅ Correct
💡
Explanation:
সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তার রচিত প্রথম উপন্যাস 'শামুক'। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস: বৃত্তায়ণ (১৯৯১), শিউলি (২০০৬) ও আগুন পাখি (২০০৬)। হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে 'আগুন পাখি' উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার স্বরূপ উপন্যাসের পরতে পরতে বিশ্লেষিত হয়েছে।
Q50
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
a
সিকান্দার আবু জাফর
✅ Correct
b
শামসুর রাহমান
✅ Correct
c
রামানন্দ চট্টোপাধ্যায়
✅ Correct
d
কৃষ্ণচন্দ্র মজুমদার
✅ Correct
💡
Explanation:
ঢাকা প্রকাশ (১৮৬১) সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। মাসিক 'মনোরঞ্জিকা' ও 'কবিতা কুসুমাঞ্জলি' পত্রিকাও তার সম্পাদনায় প্রকাশিত হয়। প্রবাসী (১৯০১), দৈনিক বাংলা ও সমকাল (১৯৫৭) পত্রিকার সম্পাদক যথাক্রমে রামানন্দ চট্টোপাধ্যায়, শামসুর রাহমান ও সিকান্দার আবু জাফর।