সাধারণ গণিত

Chapter: জ্যামিতি

📝 203 Questions 📄 Showing 131-140
questions per page
Page 14 of 21
Q131
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-
a রম্বস
b বর্গক্ষেত্র
c ট্রাপিজিয়াম
d আয়তক্ষেত্র
Q132
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
a 24 সে.মি.
b 28 সে.মি.
c 25 সে.মি.
d 27 সে.মি.
Q133
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
a ৯ মিটার
b ৩ মিটার
c ৬ মিটার
d ১২ মিটার
Q134
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-
a এক তৃতীয়াংশ হবে
b অর্ধেক হবে
c দ্বিগুণ হবে
d সমান হবে
Q135
আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমান হবে-
a ১০০°
b ৮০°
c ৬০°
d ৪৫°
Q136
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
a পূরককোণ
b সূক্ষ্মকোণ
c সরলকোণ
d সন্নিহিত কোণ
Q137
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে, ত্রিভুজটি-
a সমকোণী
b সমবাহু
c সমদ্বিবাহু
d বিষমবাহু
Q138
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে-
a রম্বস
b বর্গক্ষেত্র
c ট্রাপিজিয়াম
d আয়তক্ষেত্র
Q139
দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, তবে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ-
a সূক্ষ্মকোণ
b স্থুল কোণ
c সমকোণ
d সরল কোণ
Q140
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
a পাঁচগুণ
b তিনগুণ
c দ্বিগুণ
d চারগুণ