সাধারণ গণিত

Chapter: পাটিগণিত

📝 387 Questions 📄 Showing 351-360
questions per page
Page 36 of 39
Q351
১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালের ১ ফেব্রুয়ারি কি বার ছিল?
a মঙ্গলবার
b শনিবার
c সোমবার
d রবিবার
Q352
৭,৫০০ টাকা ১:২:৩:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে-
a ৩০০০
b ২০০০
c ২৫০০
d ২৬০০
Q353
কোন অফিসে উপস্থিতির দিন ২০.০০ টাকা পাওয়া আর অনুপস্থিতির দিন ৫.০০ টাকা জরিমানা দেওয়ার শর্তে এক ব্যক্তি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ৩৮০.০০ টাকা বেতন পেল। লোকটি ঐ অফিসে কতদিন উপস্থিত ছিল।
a ২৪ দিন
b ২০ দিন
c ২১ দিন
d ১৮ দিন
Q354
১ কে ১০০ বার ১ দিয়ে গুণ করে গুণফলকে ১ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ১ বিয়োগ করে, বিয়োগফলকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
a ০
b ১
c ১০/১০০
d ৯৯/১০০
Q355
দুই অঙ্কবিশিষ্টি একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৬ গুণ অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি কত?
a ৪২
b ৩১
c ৬৪
d ৫৩
Q356
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
a ২০% বৃদ্ধি
b ১% হ্রাস
c ২০% হ্রাস
d ১% বৃদ্ধি
Q357
নিম্নের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?
a ৩৪
b ৯১
c ৪৭
d ১৪৩
Q358
কোন দোকানদার ৭০% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হলে তার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
a ৩০০ টাকা
b ৪০০ টাকা
c ২০০ টাকা
d ১০০ টাকা
Q359
৭টি সংখ্যার গড় ১২। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?
a ১৮
b ১২
c ১৫
d ১০
Q360
৯০ কোন সংখ্যার ৭৫%?
a ২৭৫
b ১৫০
c ১২৫
d ১২০