আন্তর্জাতিক বিষয়াবলি
Study all questions from আন্তর্জাতিক বিষয়াবলি subject
📝 444 Questions
📄 Showing 91-100
questions per page
Page 10 of 45
Q91
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
a
১০ ডিসেম্বর
✅ Correct
b
১ মে
✅ Correct
c
১ আগস্ট
✅ Correct
d
২৬ জুন
✅ Correct
💡
Explanation:
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে 'মানবাধিকার সম্পর্কে সর্বজনীন ঘোষণা' অনুমোদিত হয়। সেই থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে।
Q92
কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
a
১৮৬১ সালে
✅ Correct
b
১৮৬৬ সালে
✅ Correct
c
১৮৬৩ সালে
✅ Correct
d
১৮৬৪ সালে
✅ Correct
💡
Explanation:
বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান রেডক্রস ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট, খ্রিস্টানদের কাছে রেডক্রস এবং ইসরাইলের নিকট রেড ক্রিস্টাল নামে পরিচিত।
Q93
কোথায় সেনাবাহিনী নেই?
a
ভুটান
✅ Correct
b
মালদ্বীপ
✅ Correct
c
সাইপ্রাস
✅ Correct
d
সুদান
✅ Correct
💡
Explanation:
কোস্ট গার্ড, মেরিন কোর'স ও বিশেষ বাহিনীর সমন্বয়ে গঠিত মালদ্বীপস্ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (Maldives National Defence Force)। এ বাহিনী মালদ্বীপের নিরাপত্তা, সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা ও অর্থনৈতিক জোন রক্ষায় নিয়োজিত। মালদ্বীপের কোনো স্থলবাহিনী নেই।
Q94
নিম্নের কোন্ দেশটি G-৪ এর সদস্য নয়?
a
সুইডেন
✅ Correct
b
ফ্রান্স
✅ Correct
c
যুক্তরাজ্য
✅ Correct
d
জাপান
✅ Correct
💡
Explanation:
বিশ্বের শিল্পোন্নত দেশসমূহের সংগঠন G-8 (Group Eight) ১৫ নভেম্বর ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত করায় G-8 বর্তমানে G-7। এর বর্তমান সদস্য রাষ্ট্রসমূহ হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
Q95
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
a
NATO
✅ Correct
b
FIFA
✅ Correct
c
WTO
✅ Correct
d
EU
✅ Correct
💡
Explanation:
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট WTO বা World Trade Organization, যা বিশ্ব বাণিজ্যের ৯৭%-এর প্রতিনিধিত্ব করে। WTO প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি ১৯৯৫ সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
Q96
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
a
মালে
✅ Correct
b
কাঠমাণ্ডু
✅ Correct
c
থিম্পু
✅ Correct
d
ঢাকা
✅ Correct
💡
Explanation:
ষোড়শ সার্ক সম্মেলন ২৮-২৯ এপ্রিল ২০১০ ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়। সার্ক প্রতিষ্ঠার পর ২০১০ সালেই প্রথম ভুটানে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: 'সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে'। ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৬ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতসহ সার্কের অন্য রাষ্ট্রগুলো পাকিস্তানে সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দেয়ায় সেটি স্থগিত রয়েছে।
Q97
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
a
এল সালভাদর
✅ Correct
b
কোস্টারিকা
✅ Correct
c
নিকারাগুয়া
✅ Correct
d
কলাম্বিয়া
✅ Correct
💡
Explanation:
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো: মালদ্বীপ, এন্ডোরা, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি, লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।
Q98
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
a
আলজেরিয়া
✅ Correct
b
সৌদি আরব
✅ Correct
c
ইরাক
✅ Correct
d
ইরান
✅ Correct
💡
Explanation:
ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর Palestine Liberation Organization আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের এক অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়।
Q99
আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
a
নাদির শাহ
✅ Correct
b
দাউদ খাঁ
✅ Correct
c
জহির শাহ
✅ Correct
d
নজীবুল্লাহ
✅ Correct
💡
Explanation:
আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালের ৮ নভেম্বর থেকে ১৯৭৩ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। জহির শাহের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন দাউদ খাঁ।
Q100
কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
a
রাশিয়া
✅ Correct
b
যুক্তরাজ্য
✅ Correct
c
ফ্রান্স
✅ Correct
d
জার্মানি
✅ Correct