আন্তর্জাতিক বিষয়াবলি
Study all questions from আন্তর্জাতিক বিষয়াবলি subject
📝 444 Questions
📄 Showing 101-110
questions per page
Page 11 of 45
Q101
কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
a
১৮০০
✅ Correct
b
১৭৯৫
✅ Correct
c
১৭৯১
✅ Correct
d
১৭৮৯
✅ Correct
💡
Explanation:
১৭৭৮ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা 'ফরাসি বিপ্লব' নামে ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপী ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
Q102
'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
a
পাকিস্তান
✅ Correct
b
ভারত
✅ Correct
c
চীন
✅ Correct
d
রাশিয়া
✅ Correct
💡
Explanation:
ইতার-তাস ১ সেপ্টেম্বর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা। এর পূর্ণরূপ হচ্ছে Information Telegraph Agency of Russia (ITAR-TASS)। এছাড়া ইন্টারফ্যাক্স ও রিয়া-নভোস্তি রাশিয়ার অন্য দুটি বিখ্যাত সংবাদ সংস্থা। অন্যদিকে, চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার মধ্যে 'জিনহুয়া নিউজ এজেন্সি' এবং পাকিস্তানের 'সানা' ও 'এপিপি' অন্যতম।
Q103
নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াক্কুল কারমান' কোন দেশের নাগরিক?
a
ইয়েমেন
✅ Correct
b
তুরস্ক
✅ Correct
c
ইন্দোনেশিয়া
✅ Correct
d
ইরান
✅ Correct
💡
Explanation:
ইয়েমেন বিপ্লবের জননী তাওয়াক্কুল কারমান নারীদের নিরাপত্তায় অহিংস আন্দোলন এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য ২০১১ সালে লাইবেরিয়ার ইলেন জনসন সারলিফ ও লেমাহ বোয়ির সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার গঠিত সংগঠন 'উইমেন জার্নালিস্ট উইদআউট চেইন'।
Q104
'জুলিয়াস সীজার' কেন বিখ্যাত?
a
বর্ণবাদ বিরোধী হিসেবে
✅ Correct
b
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
✅ Correct
c
ব্রিটেনের রাজা হিসেবে
✅ Correct
d
রোমান সম্রাট হিসেবে
✅ Correct
💡
Explanation:
রোমান সম্রাট ও রোমান প্রজাতন্ত্রের একনায়ক হিসেবে খ্যাত জুলিয়াস সীজার খ্রিস্টপূর্ব ১০০ অব্দে রোমের Subura নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে মারা যান।
Q105
রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
a
জেনেভা
✅ Correct
b
নিউইয়র্ক
✅ Correct
c
লন্ডন
✅ Correct
d
প্যারিস
✅ Correct
💡
Explanation:
বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা রেডক্রস (Red Cross) ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সদর দপ্তর জেনেভায় অবস্থিত এমন সংস্থাগুলো হলো: WTO, UNCTAD, WIPO, WMO, ITU, ILO, WHO, IPU, IAS, UNHCR, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রভৃতি।
Q106
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
a
সুইডেন
✅ Correct
b
অস্ট্রিয়া
✅ Correct
c
পোল্যান্ড
✅ Correct
d
ফিনল্যান্ড
✅ Correct
💡
Explanation:
উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে নয়টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত, সে দেশগুলো হলো ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন। তবে মধ্য ইউরোপের জার্মান ভাষী দেশ অস্ট্রিয়ার সাথে বাল্টিক সাগর তো নয়ই কোনো সাগরেরই সংযোগ নেই। কেননা দেশটি স্থলবেষ্টিত।
Q107
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়?
a
পাঁচটি জাতিসংঘ সংস্থা
✅ Correct
b
পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
✅ Correct
c
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
✅ Correct
d
উপরের কোনটিই নয়
✅ Correct
💡
Explanation:
জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গসংস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো নিরাপত্ত পরিষদ বা পার্মানেন্ট ফাইভ বা বিগ ফাইভ বা P5। এ P5 বলতে বোঝায় নিরাপত্ত পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য রাষ্ট্র। জাতিসংঘ সংশ্লিষ্ট যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে এ দেশগুলোর ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। এ দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন।
Q108
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
a
জিবুতি
✅ Correct
b
লাইবেরিয়া
✅ Correct
c
জাম্বিয়া
✅ Correct
d
ইথিওপিয়া
✅ Correct
💡
Explanation:
পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি-তে চীন ১ আগস্ট ২০১৭ বিদেশের মাটিতে তার প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে। ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
Q109
নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
a
ASEAN
✅ Correct
b
NAM
✅ Correct
c
EU
✅ Correct
d
NATO
✅ Correct
💡
Explanation:
স্নায়ুযুদ্ধকালে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় দুই বৃহৎশক্তির কোনো বলয়ে যোগদান না করে নিরপেক্ষ থাকার মানসে বিশ্বের কতিপয় নেতৃবৃন্দ ১৯৬১ সালে Non-Aligned Movement (NAM) গঠন করেন। বর্তমানে ১২০ সদস্যবিশিষ্ট সংস্থাটির কোনো সদর দপ্তর নেই। অপরদিকে NATO ও EU-এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে আর ASEAN-এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।
Q110
শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
a
পোর্ট অব কলম্বো
✅ Correct
b
হাম্বানটোটা
✅ Correct
c
গল বন্দর
✅ Correct
d
ত্রিঙ্কোমালী
✅ Correct
💡
Explanation:
শ্রীলংকার দক্ষিণ কলম্বোর ১৫০ মাইল দূরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দর ২০১৭ সালের ডিসেম্বরে চীনের নিকট ৯৯ বছরের জন্য শ্রীলঙ্কা সরকার লিজ দেয়। এটি মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামেও পরিচিত। কলম্বো বন্দরের পরে এ বন্দরটি শ্রীলংকার দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর।