বাংলাদেশ বিষয়াবলি
Study all questions from বাংলাদেশ বিষয়াবলি subject
📝 762 Questions
📄 Showing 1-10
questions per page
Page 1 of 77
Q1
দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়?
a
২০১২ সালে
✅ Correct
b
২০০৯ সালে
✅ Correct
c
২০১০ সালে
✅ Correct
d
২০১১ সালে
✅ Correct
Q2
'বঙ্গভঙ্গ' কি ধরনের সংস্কার ছিল?
a
প্রশাসনিক সংস্কার
✅ Correct
b
অর্থনৈতিক সংস্কার
✅ Correct
c
কাঠামোগত সংস্কার
✅ Correct
d
সামাজিক সংস্কার
✅ Correct
💡
Explanation:
লর্ড কার্জন ১৮৯৯-১৯০৫ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তিনি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ'। ঢাকায় এই প্রদেশের রাজধানী স্থাপিত হয়। পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় 'পশ্চিম বঙ্গ' প্রদেশ; এর রাজধানী হয় কলকাতা।
Q3
'মহেঞ্জোদারো' কথার অর্থ কি?
a
মরা মানুষের ঢিবি
✅ Correct
b
মানুষের ঢিবি
✅ Correct
c
হরপ্পা সভ্যতা
✅ Correct
d
মানুষের ঢিবি সিন্ধু
✅ Correct
💡
Explanation:
উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। সিন্ধুনদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এ সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতাকে অনেকে হরপ্পা সভ্যতা বলে থাকে। সিন্ধু সভ্যতার সময়কাল ছিল ৩৫০০-১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ। এ সভ্যতার দুটি নগর হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শব্দটির অর্থ মরা মানুষের ঢিবি। নগরীটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ১৯৮০ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়।
Q4
মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
a
১৯৯৫ সালের ৭ মার্চ
✅ Correct
b
১৯৯৬ সালের ২২ মার্চ
✅ Correct
c
১৯৯০ সালের ২৫ মার্চ
✅ Correct
d
১৯৯২ সালের ১৭ মার্চ
✅ Correct
💡
Explanation:
১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু হয়। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত। এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০১১ সালের ৪ মে এবং উদ্বোধন করা হয় ২০১৭ সালের ১৬ এপ্রিল।
Q5
বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
a
বরেন্দ্র জাদুঘর
✅ Correct
b
সোনারগাঁ জাদুঘর
✅ Correct
c
বাংলাদেশ জাতীয় জাদুঘর
✅ Correct
d
বাংলাদেশ নৃ-তাত্ত্বিক জাদুঘর
✅ Correct
💡
Explanation:
বঙ্গীয় শিল্পকলার অপূর্ব সমাহারে সমৃদ্ধ বরেন্দ্র জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। নাটোরের দিঘাপতিয়া জমিদার শরৎ কুমার রায়ের প্রচেষ্টায় ১৯১০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯১৩ সালে ঢাকার শাহবাগে 'ঢাকা জাদুঘর' প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘর এর মর্যাদা দেয়া হয়। ১৯৬৫ সালে চট্টগ্রামে দেশের একমাত্র জাতি-তাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে ঢাকা সিটি কর্পোরেশন ভবনের ৬ষ্ঠ তলায় ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।
Q6
'মহারাজাধিরাজ' পদবী কারা গ্রহণ করেন-
a
গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
✅ Correct
b
ধর্মপাল ও গোপাল
✅ Correct
c
ইলিয়াস শাহ, তুঘলক ও জালালউদ্দিন
✅ Correct
d
আকবর, হুমায়ুন ও জাহাঙ্গীর
✅ Correct
💡
Explanation:
কোটালিপাড়ায় ও মল্লরাসুলে প্রাপ্ত লিপি থেকে গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব সম্পর্কে বিস্তারিত জানা যায় যে, এরা 'মহারাজাধিরাজ' পদবী গ্রহণ করেছিলেন। পাল রাজাদের মধ্যে ধর্মপাল 'মহারাজাধিরাজ' পদবী গ্রহণ করেন। ধর্মপাল ক্ষমতায় আরোহণ করে সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমভট্টারক ও পরমেশ্বর উপাধি গ্রহণ করেন। বাংলার স্বাধীন শাসনকর্তা শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি 'শাহ-ই-বাঙ্গালা' ও 'শাহ-ই-বাঙালিয়ান' উপাধি গ্রহণ করেন। সম্রাট জাহাঙ্গীরের উপাধি ছিলো 'নুর উদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী'।
Q7
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
a
১৩১তম
✅ Correct
b
১৩৬তম
✅ Correct
c
১৩৩তম
✅ Correct
d
১৩৮তম
✅ Correct
💡
Explanation:
১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। এ দিন বাংলাদেশের সাথে গ্রানাডা (১৩৭) ও গিনি বিসাউ (১৩৮) সদস্যপদ লাভ করে।
Q8
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
a
আমার জীবনী
✅ Correct
b
অসমাপ্ত আত্মজীবনী
✅ Correct
c
আমার বাংলাদেশ
✅ Correct
d
সংগ্রাম
✅ Correct
💡
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা 'অসমাপ্ত আত্মজীবনী'। ২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয়। মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে 'অসমাপ্ত আত্মজীবনী' নামে জুন, ২০১২ সালে প্রকাশিত হয়। ১৯৬৬-১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম, শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন। এটি The Unfinished Memoirs নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার। বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' এবং তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়া চীন'।
Q9
'বারো ভূঁইয়া' কাদের বলা হতো?
a
বড় বড় স্বাধীন জমিদার
✅ Correct
b
বৃটিশ যুগের শক্তিশালী যোদ্ধাদের
✅ Correct
c
মোগল আমলের ১২ জন সেনাপতিকে
✅ Correct
d
উপরে উল্লেখিত সকলকে
✅ Correct
💡
Explanation:
সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তাঁর অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাঁদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন, বাংলার ইতিহাসে এ জমিদারগণ 'বারো ভূঁইয়া' নামে পরিচিত। ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক জমিদারকে বোঝাতে 'বার' শব্দটি ব্যবহার করা হয়েছে।
Q10
১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন?
a
নিরাপত্তা পরিষদে
✅ Correct
b
অছি পরিষদে
✅ Correct
c
সাধারণ পরিষদে
✅ Correct
d
অর্থনৈতিক ও সামাজিক পরিষদে
✅ Correct
💡
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বারের মতো মাতৃভাষা বাংলায় ভাষণ দেন।