বাংলাদেশ বিষয়াবলি
Study all questions from বাংলাদেশ বিষয়াবলি subject
📝 174 Questions
📄 Showing 121-130
questions per page
Page 13 of 18
Q121
বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
a
১৯৭২
✅ Correct
b
১৯৭৩
✅ Correct
c
১৯৭৪
✅ Correct
d
১৯৭৫
✅ Correct
💡
Explanation:
OIC প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে OIC-এর সদস্যপদ লাভ করে। সংস্থাটির বর্তমান নাম Organization of Islamic Cooperation (OIC) বা ইসলামী সহযোগিতা সংস্থা। ২৮ জুন ২০১১ এ নামকরণ করা হয়।
Q122
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
a
১২ টি
✅ Correct
b
৯ টি
✅ Correct
c
১১ টি
✅ Correct
d
৮ টি
✅ Correct
💡
Explanation:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ৪ এপ্রিল '৭১ সিলেটের তেলিয়াপাড়ায় কর্নেল এম এ জি ওসমানীর নেতৃত্বে মুক্তিফৌজ গঠিত হয়। পরবর্তীতে একে অস্থায়ী সরকারের আওতায় আনা হয় এবং এম এম জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। যুদ্ধ পরিচালনার সুবিধার্থে তিনি সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করেন এবং সেক্টর কমান্ডারদের দায়িত্ব বণ্টন করেন।
Q123
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
a
ব-দ্বীপ
✅ Correct
b
হাতিয়া
✅ Correct
c
সন্দ্বীপ
✅ Correct
d
বরিশাল
✅ Correct
💡
Explanation:
প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম বরিশাল। এছাড়া বরিশালের অন্য নাম বাকলা, ইসমাইলপুর।
Q124
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
a
মাজহারুর হক
✅ Correct
b
লুই আই কান
✅ Correct
c
এফ. আর খান
✅ Correct
d
নভেরা আহমেদ
✅ Correct
💡
Explanation:
সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তাঁর শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। সংসদ ভবন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার, ২৮ জানুয়ারি ১৯৮২ সালে।
Q125
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
a
৯:৬
✅ Correct
b
১১:৭
✅ Correct
c
১০:৬
✅ Correct
d
৮:৬
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশে জাতীয় পতাকার মাপের অনুপাত ১০:৬ বা ৫ঃ ৩। জাতীয় পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকার ৫ ভাগের ১ ভাগ। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
Q126
সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম?
a
ভোলা
✅ Correct
b
খুলনা
✅ Correct
c
কক্সবাজার
✅ Correct
d
পটুয়াখালী
✅ Correct
💡
Explanation:
সমুদ্রসান্নিধ্য এবং নদীবিধৌত হওয়ার কারণে পটুয়াখালী জেলা সাগরকন্যা হিসেবে পরিচিতি লাভ করে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটকদের নিকট আকর্ষণীয়।
Q127
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কী?
a
রেডিমেড গার্মেন্টস
✅ Correct
b
পাট
✅ Correct
c
চামড়া
✅ Correct
d
তুলা
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত রেডিমেড গার্মেন্টস। অর্থনৈতিক সমীক্ষা-২০২৫ অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোষাক রপ্তানিতে আয় ৩৭.৬ মি.মা.ড. যা মোট রপ্তানি আয়ের ৮১.৪৬%।
Q128
মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
a
ঝিনাইদহ
✅ Correct
b
মেহেরপুর
✅ Correct
c
যশোর
✅ Correct
d
কুষ্টিয়া
✅ Correct
💡
Explanation:
মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের আম্রকাননে প্রবাসী বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামানুসারে এর নামকরণ করা হয় মুজিবনগর।
Q129
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে?
a
১৭০০ সনে
✅ Correct
b
১৭৬২ সনে
✅ Correct
c
১৯৬৫ সনে
✅ Correct
d
১৭৯৩ সনে
✅ Correct
💡
Explanation:
ব্রিটিশ শাসনব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে স্থায়ী অনুরক্ত শ্রেণি সৃষ্টির মানসে প্রথমে পাঁচসালা ও পরে দশসালা বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয়। লর্ড কর্নওয়ালিশ দশসালা ব্যবস্থা পরিবর্তন করে ২৩ মার্চ ১৭৯৩ খ্রিষ্টাব্দে 'চিরস্থায়ী বন্দোবস্ত' প্রথা প্রবর্তন করেন। এটি 'সূর্যাস্ত আইন' হিসেবেও পরিচিত।
Q130
যাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
a
খুলনা
✅ Correct
b
যশোর
✅ Correct
c
বাগেরহাট
✅ Correct
d
রাজশাহী
✅ Correct
💡
Explanation:
১৯৮৫ সালে ইউনেস্কো বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা ৮১টি।