বাংলাদেশ বিষয়াবলি
Study all questions from বাংলাদেশ বিষয়াবলি subject
📝 762 Questions
📄 Showing 131-140
questions per page
Page 14 of 77
Q131
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
a
শমসের মবিন চৌধুরী
✅ Correct
b
হুমায়ুন রশীদ চৌধুরী
✅ Correct
c
খাজা ওয়াসিউদ্দিন
✅ Correct
d
বি এ সিদ্দিকী
✅ Correct
💡
Explanation:
হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৯তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় সাধারণ পরিষদের বেশ কটি অধিবেশনে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে সভাপতিত্ব করেন। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব লাভ করেন।
Q132
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
a
অস্কার বাদল
✅ Correct
b
হামিদুজ্জামান
✅ Correct
c
হামিদুর রহমান
✅ Correct
d
তানভীর কবীর
✅ Correct
💡
Explanation:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে ১৯৫২-এর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার স্থাপিত হলেও এর স্থায়িত্ব ছিল কম। তারপর হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় ১৯৫৭ সালের নভেম্বর মাসে দ্বিতীয় বারের মতো শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৫৮ সালের ২১ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্বের নকশা অনুযায়ী শিল্পী হামিদুর রহমান স্থপতি এম এস জাফরের সঙ্গে মিলিতভাবে স্বাধীন বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণ করেন।
Q133
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
a
১৩৯তম
✅ Correct
b
১৩৮তম
✅ Correct
c
১৩৬তম
✅ Correct
d
১৩৭তম
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে- 'বাংলাদেশ', 'গ্রানাডা' এবং 'গিনি বিসাউ'। এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫টি। ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮ টিতে। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮-তম সদস্যপদ লাভ করে।
Q134
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
a
কানিজ ফাতেমা
✅ Correct
b
রওশন জাহান
✅ Correct
c
ফিরোজা বেগম
✅ Correct
d
পারভীন ফাতেমা
✅ Correct
💡
Explanation:
৩০ মে ২০০১ ধানমণ্ডির সেন্ট্রাল হসপিটালে জন্মলাভ করে হীরা, মণি ও মুক্তা নামে ৩টি টেস্ট টিউব শিশু। এদের বাবা-মা ছিলেন আবু হানিফ ও ফিরোজা বেগম এবং এ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. পারভীন ফাতেমা।
Q135
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিমি?
a
৬.৮
✅ Correct
b
৬.১৫
✅ Correct
c
৪.৮
✅ Correct
d
৬.০৩
✅ Correct
💡
Explanation:
পদ্মা সেতুর দৈর্ঘ্য বাড়িয়ে ৬.১৫ কিলোমিটারে নির্ধারণ করা হয়েছে। এর আগে এ সেতুর দৈর্ঘ্য ছিল ৫.৮ কিলোমিটার। এখন দু'প্রান্তের সংযোগ সড়কসহ এ সেতুর দৈর্ঘ্য হবে ১২.১৬ কিলোমিটার। ২৫ জুন ২০০৯ পদ্মা সেতুর স্কিম ডিজাইন উপস্থাপনকালে কনসালট্যান্ট প্রতিষ্ঠান 'মনসেল এইকম' এ পরিকল্পনার কথা জানায়। ২৯ জানুয়ারি ২০০৯ আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। গুণগত মানভিত্তিক যাচাই প্রক্রিয়ায় নকশা পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে নিউজিল্যান্ডভিত্তিক মনসেল-এইকম (Maunsell-AECOM)। পদ্মায় ইস্পাতের দোতলা সেতু হবে। উপরে থাকবে চার লেনের সড়ক, নিচে রেল। সেতুর প্রন্থ ১৮.১০ মিটারে (পূর্বে ছিল ২৫ মিটার) নামিয়ে আনা হয়।
Q136
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
a
খুলনা
✅ Correct
b
চট্টগ্রাম
✅ Correct
c
ঢাকা
✅ Correct
d
রাজশাহী
✅ Correct
💡
Explanation:
ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দানের লক্ষ্যে ১৯৮৬ সালে রাজশাহীতে একটি পোস্টাল একাডেমি স্থাপন করা হয়েছে। ডাক বিভাগের পুরনো ঐতিহ্য এবং নিদর্শনসমূহ সংরক্ষণের লক্ষ্যে ৯ সেপ্টেম্বর ১৯৬৬ ঢাকা জিপিওতে একটি পোস্টাল মিউজিয়াম চালু হয়, যা ১৯৮০ সালের ৩০ জানুয়ারি পূর্ণাঙ্গ পোস্টাল মিউজিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে।
Q137
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তজ্ঞের নাম কি?
a
রক্ত সোপান
✅ Correct
b
স্বাধীনতা সোপান
✅ Correct
c
বিজয়কেতন
✅ Correct
d
বিজয়স্তম্ভ
✅ Correct
Q138
চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
a
১৭০ কিমি
✅ Correct
b
৩০০ কিমি
✅ Correct
c
৫৭০ কিমি
✅ Correct
d
৭০০ কিমি
✅ Correct
💡
Explanation:
২৭ মার্চ ২০০৪ দুবাইয়ে বাংলাদেশ সরকার সাবমেরিন ক্যাবলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তিতে স্বাক্ষর করে। ১৪টি দেশের ১৬টি টেলিকম প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ-৪ (SEA-ME-WE-4)-এর সাথে এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করে তথ্যপ্রযুক্তির সুপার হাইওয়েতে। ফ্রান্সের মার্সাই থেকে সিঙ্গাপুর পর্যন্ত ২২ হাজার কিলোমিটার দীর্ঘ এ সংযোগ লাইনে বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১ হাজার ২৪০ কিলোমিটার। বাংলাদেশ কক্সবাজারে এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ফাইবার অপটিক ক্যাবল সংযোগ রয়েছে। তাই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ১৭০ কিমি দূরত্বের ব্যয় সরকারকে বহন করতে হয়। ২১ মে ২০০৬ সাবমেরিন ক্যাবল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির এ মহাসরণিতে যুক্ত হয়।
Q139
রাজারবাগ পুলিশ লাইনে 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?
a
নভেরা আহমেদ
✅ Correct
b
শামিম শিকদার
✅ Correct
c
মৃণাল হক
✅ Correct
d
হামিদুর রহমান
✅ Correct
💡
Explanation:
ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক। তার অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পকর্ম হচ্ছে মতিঝিল বিমান অফিসের সামনের 'বলাকা' এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'গোল্ডেন জুবিলি টাওয়ার'।
Q140
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
a
২০২৫ সাল
✅ Correct
b
২০২০ সাল
✅ Correct
c
২০১৫ সাল
✅ Correct
d
২০১০ সাল
✅ Correct
💡
Explanation:
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক 'সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা'। যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জনযোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যগুলো হলো ১. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ, ২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, ৩. নারী-পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান, ৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ, ৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, ৬. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল, ৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ, ৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।