বাংলাদেশ বিষয়াবলি
Study all questions from বাংলাদেশ বিষয়াবলি subject
📝 762 Questions
📄 Showing 151-160
questions per page
Page 16 of 77
Q151
কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
a
অস্ট্রিক
✅ Correct
b
দ্রাবিড়
✅ Correct
c
ভোটচীন
✅ Correct
d
নেগ্রিটো
✅ Correct
💡
Explanation:
বাঙালি একটি সংকর জাতি। বিভিন্ন জাতির সংমিশ্রণে সময়ের পরিক্রমায় বাঙালি জাতির উদ্ভব হয়। এ দেশে অনার্য, আর্য, মঙ্গল, দ্রাবিড়, পর্তুগিজ, ইংরেজ প্রভৃতি জাতির আগমন ঘটে। এ দেশ প্রথমে অনার্য তথা অস্ট্রিক গোষ্ঠীর প্রভাবাধীনে ছিল। অস্ট্রিক গোষ্ঠীর আগমনের অন্তত চৌদ্দশ বছর পর বঙ্গদেশে আর্য ও পরে দ্রাবিড় জাতির আগমন ঘটে। আর্যগণ সভ্যতা ও সংস্কৃতিতে অনার্য অপেক্ষা উন্নততর হওয়ায় আর্যদের ভাষা ও সংস্কৃতি কালক্রমে বঙ্গদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। নৃতাত্ত্বিক বিচারে অনার্য ভাষাভাষী কোল, শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চণ্ডাল প্রভৃতি বাংলার আদিম অধিবাসী, যারা অস্ট্রিক বা অস্ট্রো-এশিয়াটিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আনুমানিক পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে এ অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে আগমন ঘটে। এরা চাষাবাদ, লোহা-তামা প্রভৃতির ব্যবহার জানতো। কাজেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকে।
Q152
গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
a
ঈশা খাঁ
✅ Correct
b
শায়েস্তা খাঁ
✅ Correct
c
হোসেন শাহ্
✅ Correct
d
ফখরুদ্দিন মোবারক শাহ
✅ Correct
💡
Explanation:
গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয় হোসেন শাহ-এর আমলে। তার পুরো নাম আলাউদ্দিন হোসেন শাহ। তিনি হোসেন শাহী বংশের শাসক ছিলেন।
Q153
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
a
কর্ণফুলী
✅ Correct
b
নাফ
✅ Correct
c
যমুনা
✅ Correct
d
পদ্মা
✅ Correct
💡
Explanation:
নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ কক্সবাজার জেলার একটি উপজেলা। বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্ব সীমান্তে এ উপজেলাটির অবস্থান। মিয়ানমার থেকে বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে এ নদীটি। এ নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি। পদ্মা নদীর তীরে অবস্থিত উল্লেখযোগ্য শহর-বন্দর হলো রাজশাহী, শিলাইদহ, সারদা, গোয়ালন্দ। যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ, আরিচা, বাহাদুরাবাদ, ভুয়াপুর, জগন্নাথগঞ্জ। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম, চন্দ্রঘোনা, কাপ্তাই।
Q154
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
a
১৪টি
✅ Correct
b
১১টি
✅ Correct
c
৭টি
✅ Correct
d
৪টি
✅ Correct
💡
Explanation:
জেনারেল এম. এ. জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করেন।
Q155
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
a
লর্ড ওয়াভেল
✅ Correct
b
লর্ড বেন্টিঙ্ক
✅ Correct
c
লর্ড মাউন্টব্যাটেন
✅ Correct
d
লর্ড কার্জন
✅ Correct
💡
Explanation:
লর্ড মাউন্টব্যাটেন (মেয়াদকাল ১৯৪৫-১৯৪৭) ভারতবর্ষকে ভেঙে ১৪ আগস্ট ১৯৪৭ পাকিস্তান এবং ১৫ আগস্ট ১৯৪৭ ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করেন। ভারতবর্ষের স্বাধীনতার পর তার ভাইসরয় উপাধি বিলুপ্ত হয়ে গভর্নর জেনারেল উপাধিতে রূপান্তরিত হয়। ফলে তিনি ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেলে পরিণত হন।
Q156
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
a
ক্যাপটেন মনসুর আলী
✅ Correct
b
তাজউদ্দিন আহমদ
✅ Correct
c
জেনারেল আতাউল গনি ওসমানি
✅ Correct
d
শেখ মুজিবুর রহমান
✅ Correct
💡
Explanation:
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশ সরকারের সিদ্ধান্তক্রমে ১১ এপ্রিল ১৯৭১ জেনারেল আতাউল গণি ওসমানীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।
Q157
সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?
a
গৌড়
✅ Correct
b
ঢাকা
✅ Correct
c
জাহাঙ্গীরনগর
✅ Correct
d
সোনারগাঁ
✅ Correct
💡
Explanation:
সোনারগাঁ ১৩৩৮ থেকে ১৩৫২ পর্যন্ত ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। পরবর্তীতে ঈসা খাঁ ও তার বংশধরদের শাসনামলে সোনারগাও তাদের রাজধানী ছিল। ১৬১০ সালে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। ঢাকা প্রথমে ১৬১০ সালে, দ্বিতীয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভের বাংলাদেশের পর রাজধানীর মর্যাদা লাভ করে। সুলতানি আমলে আনুমানিক ১৪৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলার রাজধানী ছিল।
Q158
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
a
ক্যাপটেন মনসুর আলী
✅ Correct
b
তাজউদ্দীন আহমদ
✅ Correct
c
শেখ মুজিবুর রহমান
✅ Correct
d
সৈয়দ নজরুল ইসলাম
✅ Correct
💡
Explanation:
সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দীন আহমদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী। ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে সরকার গঠন করা হয়। ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী।
Q159
নিম্নে দেশ গুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ?
a
রাশিয়া
✅ Correct
b
মায়ানমার
✅ Correct
c
শ্রীলংকা
✅ Correct
d
ভারত
✅ Correct
💡
Explanation:
৬ ডিসেম্বর ১৯৭১ স্বাধীন দেশে হিসেবে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান। একই তারিখে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। এছাড়া প্রদত্ত অপশনগুলো মধ্যে ১৯৭২ সালের ১৩ জানুয়ারি মিয়ানমার, ২৪ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) এবং ৪ মার্চ শ্রীলংকা বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
Q160
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
a
লর্ড মাউন্টব্যাটেন
✅ Correct
b
লর্ড ডালহৌসি
✅ Correct
c
লর্ড ওয়েলেসলি
✅ Correct
d
লর্ড কার্জন
✅ Correct
💡
Explanation:
প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে বড়লাট কার্জন ১৯০৫ সালে বাংলাকে দুভাগে বিভক্ত করেন। বঙ্গভঙ্গের ফলে প্রবল আন্দোলনের মুখে ১৯০৫ সালের আগস্ট মাসে তিনি পদত্যাগ করেন।