বাংলাদেশ বিষয়াবলি
Study all questions from বাংলাদেশ বিষয়াবলি subject
📝 762 Questions
📄 Showing 41-50
questions per page
Page 5 of 77
Q41
'বাউল গান'কে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-
a
ইউনিসেফ
✅ Correct
b
এইএনএফপিএ
✅ Correct
c
ইউনেস্কো
✅ Correct
d
ইউএনডিপি
✅ Correct
💡
Explanation:
বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধন সংগীত। বাউল গানে আবহমান বাংলার প্রকৃতি, মাটি, মানুষ, জীবন জিজ্ঞাসা, সাম্য ও মানবতার বাণী ফুটে ওঠে। এ গানের স্রষ্টা লালন শাহ। মানবতার ইতিহাসে বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা UNESCO ২৭নভেম্বর, ২০০৫ সালে বাউল গানকে A masterpieces of the Oral and Intangible Heritage of Humanity হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee এর তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
Q42
'স্টপ জেনোসাইড' প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু-
a
আগরতলা মামলা
✅ Correct
b
গণঅভ্যুত্থান
✅ Correct
c
মুক্তিযুদ্ধ
✅ Correct
d
ভাষা আন্দোলন
✅ Correct
💡
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড' এর নির্মাতা জহির রায়হান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্রয়গ্রহণকারী বাঙালিদের দুঃখ-দুর্দশা, পাকিস্তানের হানাদার সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি বিষয় নিয়ে ২০ মিনিট দৈর্ঘ্যের এ তথ্যচিত্রটি তিনি নির্মাণ করেন।
Q43
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
a
কনসার্ট ১৯৭১
✅ Correct
b
লিবারেশন কনসার্ট
✅ Correct
c
কনসার্ট ফর বাংলাদেশ
✅ Correct
d
কান্ট্রি কনসার্ট
✅ Correct
💡
Explanation:
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং ত্রাণ তহবিল গঠনের লক্ষ্যে জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের উদ্যোগে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়। এই কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। এছাড়া পণ্ডিত রবিশঙ্কর, এরিক ২২ ক্লাপটন, লিয়ন রাসেল, বিলি প্রিস্টন ও বব ডিলান সঙ্গীত পরিবেশন করেন। এই কনসার্টে মোট ৪০ হাজার মানুষের সমাগম হয়।
Q44
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?
a
২০.১০
✅ Correct
b
২০.৫০
✅ Correct
c
২৫
✅ Correct
d
২৫.১০
✅ Correct
💡
Explanation:
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। এটির মোট স্টেশন সংখ্যা ১৭টি। মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২১৯৮৫.০৭২১ কোটি টাকা। ঢাকা মেট্রোরেলের নির্মাতা ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)।
Q45
শেখ মুজিবুর রহমানকে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
a
১৯৫২
✅ Correct
b
১৯৬৯
✅ Correct
c
১৯৬৬
✅ Correct
d
১৯৭১
✅ Correct
💡
Explanation:
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে এবং ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাঁকে মুক্তি দেওয়া হয়। ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনায় তোফায়েল আহম্মেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ব্লুহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
Q46
২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
a
১৬,৯৬,২৮,৯২১
✅ Correct
b
১৬,৯৮,২৫,৯২১
✅ Correct
c
১৬,৯৮,২৮,৯২১
✅ Correct
d
১৬,৯৮,২৭,৯২১
✅ Correct
💡
Explanation:
একটি দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করার পদ্ধতিকে জনশুমারি বলে। বাংলাদেশে এ পর্যন্ত ৬টি (১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২) জনশুমারি অনুষ্ঠিত হয়েছে। ১৫-২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। এটি মূলত ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা দেশের প্রথম ডিজিটাল জনশুমারি। এ শুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন।
Q47
'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?
a
হুমায়ূন আহমেদ
✅ Correct
b
মৃনাল সেন
✅ Correct
c
মোস্তফা সরয়ার ফারুকী
✅ Correct
d
তারেক মাসুদ
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণঅভ্যুত্থানের পটভূমিতে মাসুদ নামক চরিত্রের ছেলেবেলার অভিজ্ঞতার রূপায়ণ 'মাটির ময়না' (২০০২) চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন তারেক মাসুদ এবং চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রটি ফরাসি সরকারের অর্থায়নে নির্মিত হয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করে।
Q48
প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি?
a
বয়স কাঠামো ভিত্তিক
✅ Correct
b
দক্ষতা ভিত্তিক
✅ Correct
c
যোগ্যতা ভিত্তিক
✅ Correct
d
উদ্দেশ্য ভিত্তিক
✅ Correct
💡
Explanation:
২৩ মার্চ, ২০২২ সালে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (NCCC) প্রাথমিক শিক্ষা পর্যায়ের জন্য প্রণীত 'জাতীয় শিক্ষাক্রম-২০২১' অনুমোদন করে। এটি জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে প্রণয়ন করা হয়েছে। এ শিক্ষানীতিতে ১০টি মূল বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে যোগ্যতাভিত্তিক।
Q49
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' এর গ্রন্থস্বত্ব কার?
a
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
✅ Correct
b
সি আর আই
✅ Correct
c
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা
✅ Correct
d
বাংলাদেশ আওয়ামী লীগ
✅ Correct
💡
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা 'কারাগারের রোজনামচা'। বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ 'কারাগারের রোজনামচা'। গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এবং ভূমিকা লেখেন শেখ হাসিনা। 'কারাগারের রোজনামচা' গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে প্রকাশিত হয়। এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম এবং বইটি প্রকাশ করেন বাংলা একাডেমি। বইটির গ্রন্থস্বত্ব 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট' এর। বঙ্গবন্ধু রচিত প্রথম গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' এবং তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়া চীন'।
Q50
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে?
a
৩৮
✅ Correct
b
৪০
✅ Correct
c
৪১
✅ Correct
d
৪২
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশ সংবিধানের ৪০ নং অনুচ্ছেদ অনুযায়ী, আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ-সাপেক্ষে কোন পেশা বা বৃত্তি-গ্রহণের কিংবা কারবার বা ব্যবসায়-পরিচালনার জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হয়ে থাকলে অনুরূপ যোগ্যতাসম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোন আইনসঙ্গত পেশা বা বৃত্তি-গ্রহণের এবং যে কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসায়-পরিচালনার অধিকার থাকবে। অন্যদিকে, ৪১ নং অনুচ্ছেদ- ধর্মীয় স্বাধীনতা; ৪২ নং অনুচ্ছেদ- সম্পত্তির অধিকার ও ৩৮ নং অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতার কথা বলা হয়েছে।