বাংলা সাহিত্য
Study all questions from বাংলা সাহিত্য subject
📝 377 Questions
📄 Showing 1-10
questions per page
Page 1 of 38
Q1
'Stop Genocide' চলচ্চিত্রের পরিচালক কে?
a
চাষী নজরুল ইসলাম
✅ Correct
b
হুমায়ূন আহমেদ
✅ Correct
c
জহির রায়হান
✅ Correct
d
তারেক মাসুদ
✅ Correct
💡
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড' এর পরিচালক জহির রায়হান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্রয়গ্রহণকারী বাঙালিদের দুঃখ-দুর্দশা, পাকিস্তানের হানাদার সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি বিষয় নিয়ে ২০ মিনিট দৈর্ঘ্যের এ তথ্যচিত্রটি তিনি নির্মাণ করেন।
Q2
বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
a
১৮৭৯ সালে রংপুর জেলায়
✅ Correct
b
১৮৮০ সালে রংপুর জেলায়
✅ Correct
c
১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
✅ Correct
d
১৮৮১ সালে নীলফামারী জেলায়
✅ Correct
💡
Explanation:
মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে মারা যান।
Q3
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
a
পদ্মগোখরা
✅ Correct
b
পদ্মপুরাণ
✅ Correct
c
পদ্মাবতী
✅ Correct
d
পদ্মরাগ
✅ Correct
💡
Explanation:
কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থ। 'শিউলিমালা' (১৯৩১)। পদ্ম-গোখরা, জিনের বাদশা, অগ্নি-গিরি, শিউলিমালা- এ চারটি গল্প নিয়েই 'শিউলিমালা' গ্রন্থটি রচিত। পদ্মগোখরা গল্প অবলম্বনে ১৯৭১ সালে খান আতাউর রহমান 'সুখ-দুঃখ' এবং ১৯৭৬ সালে মুস্তাফিজ 'মায়ার বাঁধন' নামক চলচ্চিত্র নির্মাণ করেন। মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যগ্রন্থের একটি অংশের নাম 'পদ্মপুরাণ'। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে আলাওল রচনা করেন 'পদ্মাবতী' (১৬৪৮)।
Q4
'প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে'- গানটির গীতিকার-
a
শেখ ওয়াহিদ
✅ Correct
b
কিরণ রায়
✅ Correct
c
শাহ আবদুল করিম
✅ Correct
d
কাঙ্গালিনী সুফিয়া
✅ Correct
💡
Explanation:
'পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে' লোকগীতিটির গীতিকার বাউল সাধক শেখ ওয়াহিদুর রহমান এবং গানটির শিল্পী কাঙালিনী সুফিয়া। তাঁর অন্যান্য জনপ্রিয় গানসমূহ হলো: কোন বা পথে নিতাইগঞ্জ যাই...। আমার মাটির গাছে লাউ ধরেছে...।
Q5
মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে'- উক্তিটি কার?
a
মুনীর চৌধুরী
✅ Correct
b
মীর মশাররফ হোসেন
✅ Correct
c
হুমায়ুন আজাদ
✅ Correct
d
স্বর্ণকুমারী দেবী
✅ Correct
💡
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন ধর্মীয় গোঁড়ামিকে প্রশ্রয় দেননি। তিনি মাতৃভাষার মধ্যে কোনো ধর্মীয় বিভেদ রেখা টানতে চাননি এবং ভাষার ব্যবহারের মাধ্যমে মুসলমানিত্ব এবং বাঙালিত্ব প্রভৃতি প্রভেদ তৈরি হোক তা অগ্রাহ্য করেছেন। তাই তিনি নবাব আবদুল লতিফ কর্তৃক দেখানো 'মুসলমানি বাংলা'কে অস্বীকার করেছেন এবং 'আমাদের শিক্ষা' নামক প্রবন্ধে উল্লেখ করেছেন, "বঙ্গবাসী মুসলমানদের দেশভাষা বা মাতৃভাষা 'বাঙ্গালা'। মাতৃভাষায় যাহার আস্থা নাই, সে মানুষ নহে।"
Q6
"রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়"- কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
a
রূপসী ডিঙা
✅ Correct
b
রূপসী বাংলা
✅ Correct
c
রূপসা নদী
✅ Correct
d
গ্রামবাংলার নদী
✅ Correct
💡
Explanation:
জীবনানন্দ দাশ রচিত কাব্য 'রূপসী বাংলা' (১৯৫৭) এর কবিতা 'আবার আসিব ফিরে' এর বিখ্যাত পঙ্ক্তি-'রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়।' এ পঙ্ক্তির 'রূপসা' বলতে কবি খুলনা অঞ্চলের বিখ্যাত রূপসা নদীকে বোঝাতে চেয়েছেন। উল্লেখ্য, ঝালকাঠি জেলায়ও রূপসা নামে নদী রয়েছে। [সূত্র: ৮ম শ্রেণির বোর্ড বই।
Q7
খনার বচনে প্রাধান্য পেয়েছে-
a
শিল্প
✅ Correct
b
সাহিত্য
✅ Correct
c
কৃষি
✅ Correct
d
বিজ্ঞান
✅ Correct
💡
Explanation:
খনার বচন প্রধানত কৃষিভিত্তিক। খনার বচন ৮ম-১২শ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়। বৌদ্ধ সমাজে যেমন ডাকের বচনের উৎপত্তি হয়েছিল, তেমনি হিন্দু সমাজে খনার বচনের সৃষ্টি হয়েছিল। খনার বচনগুলির মাধ্যমে প্রধানত কৃষি, আবহাওয়া, সমাজের পরিচয় সম্পর্কে বহুবিধ ধারণা পাওয়া যায়। উদাহরণ: কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। আউশ ধানে চাষ লাগে তিন মাস।
Q8
আমার ঘরের চাবি পরের হাতে' গানটির রচয়িতা কে?
a
লালন শাহ
✅ Correct
b
পাগলা কানাই
✅ Correct
c
হাসন রাজা
✅ Correct
d
রাধারমণ দত্ত
✅ Correct
💡
Explanation:
বাংলার পল্লীগীতির বিশেষধারার নাম বাউল গান, যা এক ধরনের আধ্যাত্ম বিষয়ক গান। সতের শতকে বাউল গানের উদ্ভব হলেও উনিশ শতকে শ্রেষ্ঠ সাধক লালন শাহ্ বাউল গানকে জনপ্রিয় করে তোলেন। তাঁর রচিত গানগুলোকে লালন গীতি বা লালন সঙ্গীতও বলে। তাঁর বিখ্যাত গানসমূহ:
আমার ঘরের চাবি পরের হাতে...।
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়...।
মিলন হবে কত দিনে...।
আমি অপার হয়ে বসে আছি...। সময় গেলে
সাধন হবে না...।
সব লোকে কয় লালন কি জাত সংসারে...।
কেউ মালা কেউ তসবি গলায়...।
Q9
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'- পঙ্ক্তিটি কার?
a
অক্ষয়কুমার দত্ত
✅ Correct
b
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ Correct
c
কালীপ্রসন্ন সিংহ
✅ Correct
d
মদনমোহন তর্কালংকার
✅ Correct
💡
Explanation:
মদনমোহন তর্কালঙ্কার এর শিশুতোষ কবিতা 'আমার পণ' এর বিখ্যাত পঙক্তি-
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
Q10
রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
a
বাউল
✅ Correct
b
ভাটিয়ালি
✅ Correct
c
মুর্শিদি
✅ Correct
d
ভাওয়াইয়া
✅ Correct
💡
Explanation:
গগন হরকরার বাউল গান 'আমি কোথায় পাব তারে' এর সুরের অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' এর সুরারোপ করেন। ৭ আগস্ট, ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দ) কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজিত একটি সভায় গানটি প্রথম গীত হয়েছিল। ৭সেপ্টেম্বর, ১৯০৫ সালে রবীন্দ্রনাথের স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় গানটি মুদ্রিত হয়। একই বছরে 'বঙ্গদর্শন' পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে গানটি রবীন্দ্রনাথের 'গীতবিতান' গ্রন্থের স্বরবিতানের স্বদেশ পর্যায়ে অন্তর্ভুক্ত হয়। ২৫ চরণ বিশিষ্ট এই গানের / কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ইশতেহারে ৩ মার্চ, ১৯৭১ সালে ঘোষণা করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের বিধানুযায়ী, কণ্ঠে গাইতে গেলে ১০ চরণ আর যন্ত্র সংগীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হয়।