বাংলা সাহিত্য
Study all questions from বাংলা সাহিত্য subject
📝 377 Questions
📄 Showing 11-20
questions per page
Page 2 of 38
Q11
'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'- কে বলেছিলেন?
a
রবীন্দ্রনাথ ঠাকুর
✅ Correct
b
ড. মুহম্মদ শহীদুল্লাহ
✅ Correct
c
কাজী নজরুল ইসলাম
✅ Correct
d
ধীরেন্দ্রনাথ দত্ত
✅ Correct
💡
Explanation:
পাকিস্তান সৃষ্টির পর যখন পশ্চিম পাকিস্তান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন ৩১ ডিসেম্বর, ১৯৪৮ সালে ঢাকায় 'পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন' এর সভাপতির অভিভাষণে ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেন, "আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। .... এটি কোনো আদর্শের কথা নয়; এটি একটি বাস্তব সত্য। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা-তিলক-টিকিতে কিংবা টুপি-লুঙ্গি-দাড়িতে ঢাকবার জো-টি নেই।"
Q12
হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন?
a
শ্রীলংকার গ্রন্থাগার
✅ Correct
b
ভারতের গ্রন্থাগার
✅ Correct
c
নেপালের রাজদরবার
✅ Correct
d
চীনের রাজদরবার
✅ Correct
💡
Explanation:
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে 'চর্যাচর্যবিনিশ্চয়', 'ডাকার্ণব', 'সরহপাদের দোহা' ও 'কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। প্রথম পদের রচয়িতা লুইপা। চর্যাপদের সর্বোচ্চ ১৩টি পদের রচয়িতা কাহ্নপা।
Q13
'অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে'- এখানে 'ছায়া' বলতে কী বোঝানো হয়েছে?
a
জন্মভূমির আশ্রয়
✅ Correct
b
জন্মভূমির প্রকৃতি
✅ Correct
c
মায়ের কোল
✅ Correct
d
গাছের ছায়া
✅ Correct
💡
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর দেশপ্রেমমূলক 'জন্মভূমি' কবিতার 'অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে' পঙ্ক্তির 'ছায়া' বলতে নিজ জন্মভূমিতে আশ্রয় পাওয়ার কথা বোঝাতে চেয়েছেন এবং এ বাংলার মাটিতে শেষ আশ্রয় খুঁজেছেন। কারণ, মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে এবং এই মাতৃভূমির স্নেহছায়ায় সুখ ও শান্তি লাভ করেছেন।
Q14
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের- 'কখন আসবে কবি' 'কখন আসবে কবি'-পঙক্তিটির রচয়িতা কে?
a
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
✅ Correct
b
নির্মলেন্দু গুণ
✅ Correct
c
শামসুর রাহমান
✅ Correct
d
ফরহাদ মজুমদার
✅ Correct
💡
Explanation:
কবিদের কবি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ 'চাষাভূষার কাব্য' (১৯৮১) এর বিখ্যাত কবিতা 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের ইলো'। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের দৃঢ়তা ও তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, স্বাধীনতার প্রেক্ষাপট, গণজাগরণের স্বরূপ এবং স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদানকে এ কবিতার মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। কবিতাটির বিখ্যাত পঙ্ক্তি-
একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুল
প্রতীক্ষা মানুষের: 'কখন আসবে কবি?' 'কখন আসবে কবি?'
শর্ত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি:
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
Q15
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমি /পঙ্ক্তিটির রচয়িতা কে?
a
জীবনানন্দ দাশ
✅ Correct
b
কাজী নজরুল ইসলাম
✅ Correct
c
শামসুর রাহমান
✅ Correct
d
সুকান্ত ভট্টাচার্য
✅ Correct
💡
Explanation:
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ 'ছাড়পত্র' (১৯৪৭) এর কবিতা 'ছাড়পত্র'। এ কবিতার বিখ্যাত পক্তি-
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
Q16
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- চরণটির রচয়িতা-
a
চন্ডীদাস
✅ Correct
b
মুকুন্দ দাস
✅ Correct
c
গোবিন্দ দাস
✅ Correct
d
বৃন্দাবন দাস
✅ Correct
💡
Explanation:
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে 'দুঃখবাদী কবি' বলেছেন। তাঁর বিখ্যাত পঙ্ক্তি- 'সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধুয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।' 'সই কেবা শুনাইল শ্যাম নাম।' 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
Q17
ভাস্কর্য 'জননী ও গর্বিত বর্ণমালা' এর স্থপতি কে?
a
মর্তুজা বশীর
✅ Correct
b
মৃণাল হক
✅ Correct
c
হামিদুজ্জামান খান
✅ Correct
d
অখিল পাল
✅ Correct
💡
Explanation:
ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য 'জননী ও গর্বিত বর্ণমালা' এর স্থপতি মৃণাল হক। এটি ঢাকার পরিবাগে অবস্থিত। তাঁর আরো কয়েকটি ভাস্কর্য হলো: ইস্পাতের কান্না, দুর্জয় ও রাজসিক বিহার।
Q18
২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?
a
১২৫
✅ Correct
b
১২৩
✅ Correct
c
১২৪
✅ Correct
d
১২৬
✅ Correct
💡
Explanation:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২৪ মে, ২০২২ সালে তাঁর ১২৩তম জন্মবার্ষিকী এবং ১২৪তম জন্মদিন পালন করা হয়।
Q19
একাত্তরের দিনগুলি' কার রচিত?
a
হাসান আজিজুল হক
✅ Correct
b
জাহানারা ইমাম
✅ Correct
c
হুমায়ুন আজাদ
✅ Correct
d
সৈয়দ শামসুল হক
✅ Correct
💡
Explanation:
'শহিদ জননী' জাহানারা ইমামের লেখা ব্যক্তিগত ডায়েরি থেকে ১ মার্চ, ১৯৭১ থেকে ১৭ ডিসেম্বর, ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি 'একাত্তরের দিনগুলি' গ্রন্থাকারে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এ গ্রন্থে উঠে এসেছে। বইটিতে জাহানারা ইমামের সন্তান শফি ইমাম রুমীকে অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা যায় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম 'শহিদ জননী' উপাধি পান।
Q20
''পাছে লোকে কিছু বলে''- কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
a
সাহসিকতা
✅ Correct
b
সংকোচ
✅ Correct
c
পরোপকারিতা
✅ Correct
d
ভয়হীনতা
✅ Correct
💡
Explanation:
ব্রিটিশ ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব, 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে খ্যাত নারীবাদী লেখিকা কামিনী রায় রচিত বিখ্যাত কবিতা 'পাছে লোকে কিছু বলে'। এ কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, ব্যক্তিজীবনে যেকোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে সংশয় ও সমালোচনার ক্ষেত্র প্রস্তুত থাকে। মনন ও মনস্তত্ত্বের সম্মিলনে মহৎ কোনো কাজ করতে যাওয়ার ক্ষেত্রে সমালোচনার ভয়ে সংশয় নিয়ে পিছিয়ে আসতে হয়। এ কবিতার বিখ্যাত পঙক্তি- করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।