বাংলা সাহিত্য
Study all questions from বাংলা সাহিত্য subject
📝 377 Questions
📄 Showing 21-30
questions per page
Page 3 of 38
Q21
সবকটা জানালা খুলে দাও না- গানটির গীতিকার কে?
a
আপেল মাহমুদ
✅ Correct
b
আহমেদ ইমতিয়াজ বুলবুল
✅ Correct
c
গাজী মাজহারুল আনোয়ার
✅ Correct
d
নজরুল ইসলাম বাবু
✅ Correct
💡
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক গান 'সব কটা জানালা খুলে দাও না।'- গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু এবং শিল্পী সাবিনা ইয়াসমিন।
Q22
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
a
প্রিয়যোদ্ধা প্রিয়তম
✅ Correct
b
✅ Correct
c
নেকড়ে অরণ্য
✅ Correct
d
বন্দী শিবির থেকে
✅ Correct
💡
Explanation:
শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে 'মজলুম আদিব' ছদ্মনামে 'বন্দী শিবির থেকে' (১৯৭২) কাব্যগ্রন্থটি রচনা করেন। এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কাব্যটির ৩৮টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো: তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি ইত্যাদি। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' (১৯৮১); মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য' (১৯৭৩); হারুন হাবীবের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'প্রিয়যোদ্ধা প্রিয়তম'।
Q23
সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
a
টাঙ্গাইল
✅ Correct
b
পাবনা
✅ Correct
c
ফেনী
✅ Correct
d
কুষ্টিয়া
✅ Correct
💡
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ সালে কুষ্টিয়া জেলা কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ছদ্মনাম গাজী মিয়া। তিনি ১৯ ডিসেম্বর, ১৯১১ সালে মৃত্যুবরণ করেন। তাঁর রচিত উপন্যাসসমূহ: 'রত্নবর্তী' (১৮৬৯), 'বিষাদসিন্ধু' (১৮৮৫-৯১), 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০), 'তাহমিনা' (১৮৯৭)। নাটকসমূহঃ 'বসন্তকুমারী' (১৮৭৩), 'জমীদার দর্পণ' (১৮৭৩), 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), 'নিয়তি কি অবনতি' (১৮৮৯), 'টালা অভিনয়' (১৮৯৭)। আত্মজীবনী: 'গাজী মিয়ার বস্তানী' (১৮৯৯), 'আমার জীবনী' (১৯১০), 'কুলসুম জীবনী' (১৯১০)। প্রহসন: 'এর উপায় কি' (১৮৭৫), 'ভাই ভাই এইতো চাই' (১৮৯৯), 'ফাঁস কাগজ', 'বাঁধা খাতা' (১৮৯৯)। প্রবন্ধ: 'গো-জীবন' (১৮৮৯), 'এসলামের জয়'।
Q24
Gitanjali' of Rabindranath Tagore was translated by-
a
Planto
✅ Correct
b
Robert Frost
✅ Correct
c
W.B. Yeats
✅ Correct
d
John Keats
✅ Correct
💡
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮-১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ৫৩টি, 'গীতিমাল্য' ১৬টি, 'নৈবেদ্য' ১৫টি, 'খেয়া' ১১টি, 'শিশু' ৩টি, 'কল্পনা' ১টি, 'উৎসর্গ' ১টি, 'স্মরণ' ১টি, 'চৈতালী' ১টি এবং 'অচলায়তন' থেকে ১টিসহ মোট ৯টি গ্রন্থের ২১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। Song Offerings এর ভূমিকা লিখেন ইংরেজ কবি W.B Yeats. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের কিছু গানের ইংরেজি অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক ও অনুবাদক ব্রাদার জেমস ও জো উইন্টার। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।
Q25
'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
a
শামসুর রাহমান
✅ Correct
b
আল মাহমুদ
✅ Correct
c
অমীয় চক্রবর্তী
✅ Correct
d
আব্দুল মান্নান সৈয়দ
✅ Correct
💡
Explanation:
১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের শার্ট দিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত শামসুর রাহমান 'আসাদের শার্ট' কবিতাটি রচনা করেন। পরবর্তীতে তিনি কবিতাটি 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করেন। তাঁর রচিত অন্যান্য বিখ্যাত কবিতা: 'হাতির শুড়', 'টেলেমেকাস', 'বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা', 'স্বাধীনতা তুমি', 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা'।
Q26
'নেকড়ে অরণ্য' উপন্যাসের রচয়িতা-
a
আবু জাফর শামসুদ্দিন
✅ Correct
b
রশীদ হায়দার
✅ Correct
c
শওকত ওসমান
✅ Correct
d
আনোয়ার পাশা
✅ Correct
💡
Explanation:
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য' (১৯৭৩)। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে হায়েনারূপী পাকসেনারা বন্দিনী বাঙালি রমণীদের ওপর যে মর্মন্তুদ নির্যাতন চালিয়েছিল তারই আলেখ্য। তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস: 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১), 'দুই সৈনিক' (১৯৭৩), 'জলাঙ্গী'।
Q27
কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
a
ক্ষণিকা
✅ Correct
b
বসন্ত
✅ Correct
c
তাসের দেশ
✅ Correct
d
কালের যাত্রা
✅ Correct
💡
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাঁর 'বসন্ত' (১৯২৩) গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। অনেকেই এ উৎসর্গের বিষয়টি সহজে মেনে নিতে পারেনি। এর প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ লিখেছেন- 'নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের মনে যেন কিছু সন্দেহ রয়েছে। নজরুলকে আমি 'বসন্ত' গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে 'কবি' বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস, তোমরা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছো। ....... সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বৈকি! আমি যদি আজ তরুণ হতাম, তাহলে আমার কলমেও ঐ সুর বাজতো।' রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত 'তাসের দেশ' (১৯৩৩) নাটকটি নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন, 'কালের যাত্রা' (১৯৩২) নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন এবং 'ক্ষণিকা' কাব্যটি লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করেন
Q28
সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
a
শেখ আজিজুর রহমান
✅ Correct
b
ওসমান গনী
✅ Correct
c
শওকত আলী
✅ Correct
d
আহমেদ আজিজ
✅ Correct
💡
Explanation:
শওকত ওসমান এর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি ২ জানুয়ারি, ১৯১৭ সালে হুগলীর সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ মে, ১৯৯৮ সালে ঢাকায় মারা যান। তাঁর রচিত উপন্যাসসমূহ: 'জননী' (১৯৫৮), 'বনি আদম' (১৯৪৬), 'ক্রীতদাসের হাসি' (১৯৬২), 'সমাগম' (১৯৬৭), 'চৌরসন্ধি' (১৯৬৮), 'রাজা উপাখ্যান' (১৯৭১), 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১), 'দুই সৈনিক' (১৯৭৩), 'নেকড়ে অরণ্য' (১৯৭৩), 'জলাঙ্গী' (১৯৭৬), 'পতঙ্গ পিঞ্জর' (১৯৮৩), 'আর্তনাদ' (১৯৮৫), 'রাজপুরুষ' (১৯৯২)।
Q29
চর্যাপদ কোন ছন্দে লেখা?
a
স্বরবৃত্ত
✅ Correct
b
অক্ষরবৃত্ত
✅ Correct
c
নিম্নবৃত্ত
✅ Correct
d
মাত্রাবৃত্ত
✅ Correct
💡
Explanation:
প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। এটি সান্ধ্য ভাষায় মাত্রাবৃত্ত ছন্দে রচিত। যে কাব্য ছন্দে মূল পর্ব চার, পাঁচ, ছয় বা সাত মাত্রার হয় এবং যা মধ্যম লয়ে পাঠ করা হয়, তাঁকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। উদাহরণ-
কাআ তরুবর / পঞ্চ বি ডাল (৬+৬)
চঞ্চল চীএ / পইঠো কাল (৬+৫)
Q30
উদাত্ত পৃথিবী' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
a
সিকান্দার আবু জাফর
✅ Correct
b
কবি আল মাহমুদ
✅ Correct
c
সুফিয়া কামাল
✅ Correct
d
সুভাষ মুখোপাধ্যায়
✅ Correct
💡
Explanation:
সুফিয়া কামাল রচিত কাব্য 'উদাত্ত পৃথিবী' (১৯৬৪)। এ কাব্যের বিখ্যাত কবিতা 'জাগো তবে অরণ্য ২৮ কন্যারা। তাঁর রচিত অন্যান্য কাব্য: 'সাঁঝের মায়া' (১৯৩৮), 'মোর জাদুদের সমাধি পরে' (১৯৭২), 'মায়া কাজল' (১৯৫১), 'মন ও জীবন' (১৯৫৭), 'শান্তি ও প্রার্থনা' (১৯৫৮), 'উদাত্ত পৃথিবী' 'দিওয়ান' (১৯৬৬), 'অভিযাত্রিক' (১৯৬৯), 'মৃত্তিকার ঘ্রাণ' (১৯৭০)।