ভূগোল , পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Study all questions from ভূগোল , পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা subject
📝 93 Questions
📄 Showing 1-10
questions per page
Page 1 of 10
Q1
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
a
ইয়াংসিকিয়াং
✅ Correct
b
ইউফ্রেটিস
✅ Correct
c
হোয়াংহো
✅ Correct
d
গঙ্গা
✅ Correct
💡
Explanation:
এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং। এ নদীটি চীনে অবস্থিত। এর উৎপত্তিস্থল তিব্বতের মালভূমি এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে। ইউফ্রেটিস নদীর উৎপত্তি তুরস্কে। বাংলাদেশের বৃহত্তম নদের নাম ব্রহ্মপুত্র। হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়।
Q2
নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?
a
পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট
✅ Correct
b
সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
✅ Correct
c
বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ
✅ Correct
d
বরিশাল, খুলনা ও সাতক্ষীরা
✅ Correct
💡
Explanation:
সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ। বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি. মি.। সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশে অবস্থিত। এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত। মে, ২০২৪ থেকে ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত সকল চাকল সুন্দরবনকে ২১ মে, ১৯৯২ 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে (৭৯৮তম) ঘোষণা করে।
Q3
কালবৈশাখীর ইংরেজি-
a
Dark Westerlies
✅ Correct
b
North Westerlies
✅ Correct
c
Black Westerlice
✅ Correct
d
West Westerlies
✅ Correct
💡
Explanation:
কালবৈশাখী (North Westerlies) ঝড় উত্তর-পশ্চিম দিক হতে বজ্র-বিদ্যুৎসহ প্রবলবেগে মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার প্রভৃতি এলাকায় সংঘটিত হয়ে থাকে। স্থানীয়ভাবে এ ঝড়কে কালবৈশাখী ঝড় বলা হয়। তবে কোনো কোনো সময়ে চৈত্র মাসেও এ ঝড় দেখা যায়।
Q4
টর্নেডো শব্দটি এসেছে-
a
Toonida
✅ Correct
b
Tonada
✅ Correct
c
Tunioda
✅ Correct
d
Tornada
✅ Correct
💡
Explanation:
স্প্যানিশ শব্দ 'Tonada' থেকে টর্নেডো শব্দটি এসেছে, যার অর্থ বজ্রঝড়। হঠাৎ করে খুব অল্প সময়ে এবং ক্ষুদ্র এলাকাব্যাপী যে ঘূর্ণিঝড় হয় তাকেই টর্নেডো বলে। আর টর্নেডো সৃষ্টি হয় স্থলভাগে। টর্নেডো সৃষ্টির প্রধান কারণ হলো নিম্নচাপ সৃষ্টি হওয়া। এর ফলে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে যায় এবং ঐ স্থান পূরণের নিমিত্তে আশেপাশের শীতল ও ভারী বায়ু প্রচণ্ড বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত হয়। আর বায়ুর এ অনিয়মিত প্রবাহের ফলশ্রুতিতেই টর্নেডো সংঘটিত হয়ে থাকে। টর্নেডোর স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট হলেও এর গতি অনেক বেশি থাকে (ঘণ্টায় প্রায় ৪০০ থেকে ৮০০ কি.মি. পর্যন্ত)।
Q5
কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
a
মধ্যপ্রাচ্য
✅ Correct
b
আমেরিকা
✅ Correct
c
দূরপ্রাচ্য
✅ Correct
d
দক্ষিণ এশিয়ার
✅ Correct
💡
Explanation:
প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রচণ্ড শক্তিশালী ও সবচেয়ে প্রলয়ঙ্কারী গোলযোগ হচ্ছে ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে। এ জাতীয় ঝড় এক স্থানে স্থির থাকে না। ঘুরতে ঘুরতে সাধারণত বায়ুর পথ অনুসরণ করে বহুদুর চলে যায়। এটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। যেমন- উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমেরিকা অঞ্চলে হ্যারিকেন নামে পরিচিত। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হলে নাম হয় টাইফুন; ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে সৃষ্টি হলে নাম হয় সাইক্লোন।
Q6
নিচের কোনটি 'সুনীল অর্থনীতি'র সাথে সম্পর্কিত?
a
বনজ সম্পদ
✅ Correct
b
খনিজ সম্পদ
✅ Correct
c
মৎস্য সম্পদ
✅ Correct
d
সমুদ্র সম্পদ
✅ Correct
💡
Explanation:
সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় 'ব্লু ইকোনমি' বা সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি। অধ্যাপক গুন্টার পাউলি তাঁর The open Source From the source গ্রন্থে টেকসই ও পরিবেশবান্ধব মডেল হিসেবে 'ব্লু ইকোনমি'র ধারণা দেন।
Q7
ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই?
a
আসাম
✅ Correct
b
নাগাল্যান্ড
✅ Correct
c
ত্রিপুরা
✅ Correct
d
মিজোরাম
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা: আসাম, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। আর বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তবর্তী রাজ্য ২টি। যথা: রাখাইন (আরাকান) ও চিন। অন্যদিকে, নাগাল্যান্ড উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। এর রাজধানী কোহিমা। এ রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত সংযোগ নেই।
Q8
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?
a
ফিনল্যান্ড
✅ Correct
b
ইংল্যান্ড
✅ Correct
c
পোল্যান্ড
✅ Correct
d
নেদারল্যান্ড
✅ Correct
💡
Explanation:
উত্তর ইউরোপে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান ৫টি দেশ-ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে। এর মধ্যে ফিনল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের তীরে অবস্থিত একটি দেশ। এর রাজধানী হেলসিংকি।
Q9
মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো-
a
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
✅ Correct
b
এশিয়া ও আফ্রিকার মাঝে
✅ Correct
c
আটলান্টিকের পূর্বে
✅ Correct
d
এশিয়া ও ইউরোপের মাঝে
✅ Correct
💡
Explanation:
ওশেনিয়া মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী দেশসমূহকে বলে মাইক্রোনেশিয়া। ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া দেশটি ৪টি দ্বীপের (ইয়াপ, পনপেই, কোসরে ও টুক) সমষ্টি। গুয়াম (যুক্তরাষ্ট্র), ওয়াক দ্বীপপুঞ্জ (যুক্তরাষ্ট্র) ও মারিয়ানা দ্বীপপুঞ্জ (যুক্তরাষ্ট্র) মাইক্রোনেশিয়ার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত।
Q10
মহাস্থানগড়ের পুরাতন নাম কি?
a
সুবর্ণগ্রাম
✅ Correct
b
পুণ্ড্রবর্ধন
✅ Correct
c
চন্দ্রদ্বীপ
✅ Correct
d
সিংহজানী
✅ Correct
💡
Explanation:
পুণ্ড্রবর্ধন (পুণ্ড্রনগর) বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুঞ্জ নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। এটি পুঞ্জ রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল। পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।