ভূগোল , পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Study all questions from ভূগোল , পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা subject
📝 93 Questions
📄 Showing 71-80
questions per page
Page 8 of 10
Q71
পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
a
লাসা
✅ Correct
b
তিয়েন আন মেন
✅ Correct
c
দিলি
✅ Correct
d
পোর্টো নোভো
✅ Correct
💡
Explanation:
২০ মে ২০০২ ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভকারী পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে 'দিলি'। পক্ষান্তরে, 'লাসা' চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী, 'পোর্টো-নোভা' হচ্ছে বেনিনের রাজধানী এবং 'তিয়েন আনমেন' চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত একটি ঐতিহাসিক স্কয়ার।
Q72
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
a
ইন্দোনেশিয়া
✅ Correct
b
মিশর
✅ Correct
c
সৌদি আরব
✅ Correct
d
পাকিস্তান
✅ Correct
💡
Explanation:
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ধর্মবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চের তথ্যমতে, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার ২০ কোটি ৯১ লাখ মুসলিম। পাকিস্তান দ্বিতীয়, জনসংখ্যার ১৬ কোটি ৭৪ লাখ মুসলিম, মিশর ৫ম, জনসংখ্যার ৭ কোটি ৬৯ লাখ মুসলিম।
Q73
কোন জেলায় চা-বাগান বেশি?
a
বান্দরবান
✅ Correct
b
মৌলভীবাজার
✅ Correct
c
হবিগঞ্জ
✅ Correct
d
সিলেট
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ড-এর তথ্যানুসারে মৌলভীবাজারে ৯১টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে, ২৪টি। সিলেটে রয়েছে ১৮টি এবং বান্দরবানে কোনো চা বাগান নেই।
Q74
বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?
a
কক্সবাজার
✅ Correct
b
হবিগঞ্জ
✅ Correct
c
সাতক্ষীরা
✅ Correct
d
পঞ্চগড়
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। এর মধ্যে ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি জেলার সীমান্ত রয়েছে। একমাত্র রাঙামাটি জেলাটির ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথেই সীমান্ত রয়েছে। ভারতের সীমান্তবর্তী জেলাগুলো হলো: ময়মনসিংহ বিভাগের ৪টি- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা; সিলেট বিভাগের ৪টি-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ; চট্টগ্রাম বিভাগের ৬টি- চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া; রংপুর বিভাগের ৬টি- কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়; রাজশাহী বিভাগের ৪টি- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট এবং খুলনা বিভাগের ৬টি- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা। মিয়ানমারের সাথে রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এ তিনটি জেলার সীমান্ত রয়েছে। সুতরাং কক্সবাজারের সাথে ভারতের কোনো সীমানা নেই।
Q75
তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
a
ডাউকি
✅ Correct
b
পেট্রাপল
✅ Correct
c
খোয়াই
✅ Correct
d
করিমগঞ্জ
✅ Correct
💡
Explanation:
সিলেটের গোয়াইনঘাটের তামাবিল সীমান্তের স্থলবন্দরটি ভারতের মেঘালয় প্রদেশের ডাউকি শহর ঘেঁষে অবস্থিত। বেনাপোল স্থলবন্দরটি ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের সাথে লাগানো।
Q76
বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম-
a
জলোচ্ছ্বাসজনিত বন্যা
✅ Correct
b
বৃষ্টিজনিত বন্যা
✅ Correct
c
আকস্মিক বন্যা
✅ Correct
d
নদীজ বন্যা
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী সাধারণত জলোচ্ছ্বাসজনিত বন্যায় কবলিত হয়। ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে উপকূলের কাছাকাছি যে উঁচু ঢেউয়ের সৃষ্টি করে তাকে জলোচ্ছ্বাস বলে। সাগরে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পায়।
Q77
নিচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
a
কালবৈশাখী (Norwester)
✅ Correct
b
মহামারী
✅ Correct
c
দুর্ভিক্ষ
✅ Correct
d
বায়ু দূষণ
✅ Correct
💡
Explanation:
Hazard বা আপদ বলতে বোঝায় কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা। এ ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কাল বৈশাখী, খরা, বন্যা ও ভূমিকম্প খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। যা মানবসৃষ্ট আপদ নয়। যেহেতু কালবৈশাখীর বেলায় পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা সম্ভব হয় না, তাই এক্ষেত্রে আগাম প্রস্তুতি নেয়া যায় না। তাই দুর্গত এলাকায় জরুরী ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন কাজ করাই হলো একমাত্র সমাধান।
Q78
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
a
কাঠমুণ্ডু
✅ Correct
b
ঢাকা
✅ Correct
c
কলম্বো
✅ Correct
d
নয়াদিল্লি
✅ Correct
💡
Explanation:
দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত। এ সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, যা প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্রটি শ্রীলংকার কলম্বোয় এবং সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষ্মা ও এইডস, সার্ক তথ্য কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
Q79
বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় ১২৫ সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
a
২০০৭
✅ Correct
b
১৯৯৮
✅ Correct
c
১৯৮৮
✅ Correct
d
১৯৭৪
✅ Correct
💡
Explanation:
১৯৮৮ সালের বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত প্রলয়ংকরী, সর্বনাশা ও ইতিহাস সৃষ্টিকারী বন্যাগুলোর মধ্যে অন্যতম। এ বন্যা আগস্ট মাসের প্রায় শেষ হতে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অব্যাহত ছিল। ৬০টি জেলা জুড়ে ১,২০,৯৭৩ বর্গ কিলোমিটার এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। স্থানভেদে এ বন্যাটি ১৫-২০ দিন পর্যন্ত স্থায়ী ছিল। স্মরণাতীতকালের ভয়াবহ এ বন্যায় আক্রান্ত লোকের সংখ্যা ছিল প্রায় ৪ কোটি ৬৭ লক্ষ।
Q80
বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?
a
ম্যানগ্রোভ জাতীয়
✅ Correct
b
পত্র পতনশীল জাতীয়
✅ Correct
c
ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
✅ Correct
d
ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
✅ Correct
💡
Explanation:
লাউয়াছড়া জাতীয় উদ্যান হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, আধা/অর্ধ চিরহরিৎ ধরনের বনভূমি। এর আয়তন ১২৫০ হেক্টর। এ বনভূমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশের সীমানা ঘেষে উত্তর-পূর্ব অঞ্চল পর্যন্ত এ ধরনের বনাঞ্চল বিদ্যমান। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুর জেলাসমূহে এসব বনাঞ্চল বিস্তৃত। এখানকার আবহাওয়া আর্দ্র ও ক্রান্তীয়।