সাধারণ বিজ্ঞান
Study all questions from সাধারণ বিজ্ঞান subject
📝 456 Questions
📄 Showing 91-100
questions per page
Page 10 of 46
Q91
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে-
a
রঞ্জন রশ্মি
✅ Correct
b
গামা রশ্মি
✅ Correct
c
বিটা রশ্মি
✅ Correct
d
আলফা রশ্মি
✅ Correct
💡
Explanation:
তরঙ্গের মধ্যে সমদশায় কম্পনশীল দুটি কণিকার ন্যূনতম দূরত্ব হলো তরঙ্গদৈর্ঘ্য। তেজস্ক্রিয় পদার্থ থেকে উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়। এদের মধ্যে আলফা ও বিটা রশ্মি হচ্ছে মূলত যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণা, কোনো তরঙ্গ নয়; ফলে এদের কোনো তরঙ্গ দৈর্ঘ্য নেই। অপরদিকে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য 10-11 মিটারের কম। আবার রঞ্জন রশ্মিও এক ধরনের তড়িত চৌম্বক তরঙ্গ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 10-11 মিটার থেকে 10-8 মিটারের মধ্যে, যা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেশি।
Q92
কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
a
বিমান ইঞ্জিনে
✅ Correct
b
রকেট ইঞ্জিনে
✅ Correct
c
ডিজেল ইঞ্জিনে
✅ Correct
d
পেট্রোল ইঞ্জিনে
✅ Correct
💡
Explanation:
মোটর গাড়ির যে প্রকোষ্ঠে বায়ু ও পেট্রোল মিশ্রিত করা হয় তাই হলো কার্বুরেটর। বায়ু ও পেট্রোলের মিশ্রণ তৈরি হওয়ার পরে এটিকে দহন প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়া হয়। সব ইঞ্জিনে কার্বুরেটর থাকে না। শুধু পেট্রোল ইঞ্জিনে ৩টি থাকে।
Q93
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
a
পলিসার
✅ Correct
b
কসমিক ইয়ার
✅ Correct
c
আলোক বর্ষ
✅ Correct
d
সৌর বছর
✅ Correct
💡
Explanation:
পৃথিবী ও অন্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্যও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে। একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সোলার ইয়ার' (Solar year) বা 'সৌর বছর' বলে।
Q94
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
a
দক্ষিণ গোলার্ধে
✅ Correct
b
নিরক্ষরেখায়
✅ Correct
c
উত্তর গোলার্ধে
✅ Correct
d
মেরু অঞ্চলে
✅ Correct
💡
Explanation:
ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। অপরদিকে, জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সমান হয়।
Q95
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
a
গামা রশ্মি
✅ Correct
b
আলফা রশ্মি
✅ Correct
c
বিটা রশ্মি
✅ Correct
d
আল্ট্রা-ভায়োলেট রশ্মি
✅ Correct
💡
Explanation:
আলট্রা-ভায়োলেট রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি জীবদেহের জন্য ক্ষতিকর। এদের মধ্যে আল্ট্রা-ভায়োলেট রশ্মি ও গামা রশ্মি তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক কিন্তু সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি, কারণ গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্য সব রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।
Q96
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
a
পিটুইটারী গ্ল্যান্ড হতে
✅ Correct
b
লিভার হতে
✅ Correct
c
অগ্ন্যাশয় হতে
✅ Correct
Q97
ক্যান্সার রোগের কারণ কি?
a
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
✅ Correct
b
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
✅ Correct
c
কোষের অস্বাভাবিক মৃত্যু
✅ Correct
d
উপরের সবগুলো
✅ Correct
💡
Explanation:
গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার 'প্যাপিলোমা ভাইরাস' ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই ও ই, নামের দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। এর ফলে শুরু হয় অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ কোষ সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। কোষ সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ক্যান্সার রোগের সৃষ্টি হয়।
Q98
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
a
২০ ইঞ্চি (প্রায়)
✅ Correct
b
১৮ ইঞ্চি (প্রায়)
✅ Correct
c
১৭ ইঞ্চি (প্রায়)
✅ Correct
d
১৫ ইঞ্চি (প্রায়)
✅ Correct
💡
Explanation:
সুষুম্না কাণ্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। Spinal Cord বা স্নায়ু রঞ্জু মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত। Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা। এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal nerve) উৎপন্ন হয়।
Q99
চা পাতায় কোন ভিটামিন থাকে?
a
ভিটামিন-এ
✅ Correct
b
ভিটামিন-বি কমপ্লেক্স
✅ Correct
c
ভিটামিন-কে
✅ Correct
d
ভিটামিন-ই
✅ Correct
Q100
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
a
ম্যাগনেসিয়াম
✅ Correct
b
পটাসিয়াম
✅ Correct
c
সোডিয়াম
✅ Correct
d
কোনোটিই নয়
✅ Correct
💡
Explanation:
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ক্ষার ধাতু ব্যবহার করা হয়। কারণ ক্ষার ধাতুসমূহের তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি। এছাড়াও ক্ষার ধাতুসমূহ নিম্ন গলনাঙ্ক ও অতি উচ্চতাপ স্থানান্তর সহগ বিশিষ্ট। সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।