সাধারণ বিজ্ঞান
Study all questions from সাধারণ বিজ্ঞান subject
📝 456 Questions
📄 Showing 101-110
questions per page
Page 11 of 46
Q101
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
a
ক্যালসিয়াম কার্বনেট
✅ Correct
b
সোডিয়াম ক্লোরাইড
✅ Correct
c
ফিটকিরি
✅ Correct
d
গ্লিসারিন
✅ Correct
💡
Explanation:
রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।
Q102
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
a
কিলোওয়াট ঘণ্টায়
✅ Correct
b
ভোল্টে
✅ Correct
c
ওয়াটে
✅ Correct
d
ওয়াট আওয়ারে
✅ Correct
💡
Explanation:
প্রতি সেকেন্ডে এক কিলোওয়াট হারে এক ঘণ্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় বা ব্যয় হয়, তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলা হয়। তড়িৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিলের হিসাব করে কিলোওয়াট ঘণ্টা এককে। বাণিজ্যিকভাবে একে 'বোর্ড অব ট্রেড ইউনিট' (B.O.T Unit) বা সংক্ষেপে শুধু 'ইউনিট' বলা হয়ে থাকে।
Q103
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি?
a
ডায়নামো
✅ Correct
b
জেনারেটর
✅ Correct
c
মোটর
✅ Correct
d
ট্রান্সফর্মার
✅ Correct
💡
Explanation:
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার (Transformer) বা রূপান্তরক বলে। আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, তাকে বৈদ্যুতিক মটর বলে। অপরদিকে, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাকে জেনারেটর (Generator) বা ডায়নামো (Dynamo) বলে।
Q104
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
a
৪টি
✅ Correct
b
৩টি
✅ Correct
c
২টি
✅ Correct
d
১টি
✅ Correct
💡
Explanation:
আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই, সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে: লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
Q105
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
a
প্রাকৃতিক চুম্বক
✅ Correct
b
সংকর চুম্বক
✅ Correct
c
অস্থায়ী চুম্বক
✅ Correct
d
স্থায়ী চুম্বক
✅ Correct
💡
Explanation:
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক যা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
Q106
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
a
০.০০১ সেকেন্ড
✅ Correct
b
০.০১ সেকেন্ড
✅ Correct
c
০.১ সেকেন্ড
✅ Correct
d
১ সেকেন্ড
✅ Correct
💡
Explanation:
কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। কোনো শব্দ শোনার পর যদি ০.১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌঁছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না।
Q107
এক গ্রাম পানির তাপমাত্রা ২০° হতে ৩০° সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
a
১০ ক্যালরি
✅ Correct
b
৩ ক্যালরি
✅ Correct
c
২ ক্যালরি
✅ Correct
d
১ ক্যালরি
✅ Correct
Q108
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
a
ফ্রেয়নকে ঠাণ্ডা করা
✅ Correct
b
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
✅ Correct
c
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা চোতাল
✅ Correct
d
ফ্রেয়নকে ঘনীভূত করা
✅ Correct
💡
Explanation:
রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং একে একটি সংকোচন পাম্প বা কমপ্রেসরের (Compressor) সাথে যুক্ত করা হয়। এই সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে। পরবর্তীকালে বাষ্পীভূত ফ্রেয়নকে ঘনীভূবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেসরের সাহায্যে সঙ্কুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা হয়। কাজেই বলা যায় যে, ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা এবং ফ্রেয়নকে ঘনীভূত করা এই উভয় কাজই কমপ্রেসর করে থাকে। তবে কমপ্রেসরের প্রধান কাজ হলো ফ্রেয়নকে ঘনীভূত করা।
Q109
NASA-এর সদর দফতর কোথায়?
a
ওয়াশিংটন ডিসি
✅ Correct
b
কেপ কেনেডি
✅ Correct
c
হিউস্টন
✅ Correct
d
ফ্লোরিডা
✅ Correct
💡
Explanation:
www. nasa. gov-এর তথ্য মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)-এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। NASA প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ২৯ জুলাই। NASA-এর পূর্ণরূপ National Aeronautics and Space Administration.
Q110
বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
a
প্লাটিনাম
✅ Correct
b
স্টেনিয়াম
✅ Correct
c
নাইক্রোম
✅ Correct
d
তামা
✅ Correct
💡
Explanation:
বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে তাপ উৎপাদনের জন্য উচ্চ গলনাংক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট নাইক্রোমের তার ব্যবহৃত হয়। তামা দিয়ে বিদ্যুৎবাহী তার, বৈদ্যুতিক কয়েল, বিভিন্ন সংকর ধাতু ইত্যাদি তৈরি করা হয়