সাধারণ বিজ্ঞান
Study all questions from সাধারণ বিজ্ঞান subject
📝 456 Questions
📄 Showing 111-120
questions per page
Page 12 of 46
Q111
পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?
a
হাইড্রোজেন
✅ Correct
b
অক্সিজেন
✅ Correct
c
ইউরেনিয়াম-২৩৫
✅ Correct
d
পেট্রোলিয়াম
✅ Correct
💡
Explanation:
পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তা দুই ধরনের ইউরেনিয়াম আইসোটোপের সংমিশ্রণ। এদের মধ্যে ইউরেনিয়াম-২৩৫ খুব গুরুত্বপূর্ণ।
Q112
পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
a
তামা
✅ Correct
b
পারদ
✅ Correct
c
সিলিকন
✅ Correct
d
লোহা
✅ Correct
💡
Explanation:
মৌলসমূহের মধ্যে লোহা, পারদ ও তামা হচ্ছে ধাতু, কিন্তু সিলিকন কোনো ধাতু নয়। সিলিকন হলো এক ধরনের অর্ধপরিবাহী। ভূত্বকে যে সকল ধাতু পাওয়া যায় তাদের মধ্যে প্রাচুর্যের দিক থেকে অ্যালিউমিনিয়ামের অবস্থান প্রথম (প্রায় ৮%) এবং লৌহের অবস্থান দ্বিতীয় (প্রায় ৫%)। প্রশ্নপত্রে উল্লিখিত ধাতুসমূহের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা এবং লোহার ব্যবহারও সবচেয়ে বেশি।
Q113
কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
a
নালায়
✅ Correct
b
পুকুরে
✅ Correct
c
গোসলখানায়
✅ Correct
d
পায়খানা, প্রস্রাবখানায়
✅ Correct
Q114
অ্যালিউমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
a
কস্টিক সোডা
✅ Correct
b
ফিটকিরি
✅ Correct
c
সেভিং সোপ
✅ Correct
d
চুন
✅ Correct
💡
Explanation:
পটাসিয়াম অ্যালিউমিনিয়াম সালফেটের কেলাসকে পটাস এলাম বলা হয়। বাংলা ভাষায় এর নাম ফিটকিরি এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে, । চুন হচ্ছে মূলত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার রাসায়নিক সংকেত Ca (OH) 2 । সেভিং সোপের মূল উপাদান পটাসিয়াম স্টেয়ারেট। সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) হচ্ছে একটি ক্ষার, যা কস্টিক সোডা নামে পরিচিত।
Q115
কোনটি বায়ুর উপাদান নহে?
a
ফসফরাস
✅ Correct
b
কার্বন
✅ Correct
c
হাইড্রোজেন
✅ Correct
d
নাইট্রোজেন
✅ Correct
💡
Explanation:
বায়ুতে নাইট্রোজেন (৭৮.০২%), অক্সিজেন (২০.৭১%), আর্গন (০.৮০%), কার্বন ডাই-অক্সাইড হিসেবে কার্বন (০.০৩%), নিয়ন (০.০০১৮%), হিলিয়াম (০.০০০৫%), ক্রিপ্টন (০.০০০১২%), জেনন (০.০০০০৯%), হাইড্রোজেন (০.০০০০৫%), মিথেন (০.০০০০২%) এবং আরো নানাবিধ গ্যাসীয় উপাদান বিদ্যমান। কিন্তু ফসফরাস বায়ুর উপাদান নয়।
Q116
জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?
a
১৩ ঘণ্টা ১৫ মি.
✅ Correct
b
১২ ঘণ্টা
✅ Correct
c
৮ ঘণ্টা
✅ Correct
d
৬ ঘণ্টা ১৩ মি.
✅ Correct
💡
Explanation:
কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা ৫২ মিনিট সময় অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। আবার কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় ১২ ঘণ্টা ২৬ মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে ভাঁটা সংঘটিত হয়।
Q117
সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?
a
১২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
✅ Correct
b
৮০০০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড
✅ Correct
c
১০০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
✅ Correct
d
৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
✅ Correct
💡
Explanation:
সূর্য পৃষ্ঠের উত্তাপ প্রায় ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড (সেলসিয়াস) বা ১০,০০০ ডিগ্রি ফারেনহাইট এবং সূর্যের কেন্দ্রভাগের তাপমাত্রা প্রায় ১৫,০০০,০০০ কেলভিন। সূর্যের ভর প্রায় ১.৯৯ ০১০৩০ কিলোগ্রাম। আমাদের পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস হলো সূর্য।
Q118
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
a
কসমস
✅ Correct
b
এস্ট্রোলার হল
✅ Correct
c
ওবেরী হল
✅ Correct
d
আর্লিবার্ড হল
✅ Correct
💡
Explanation:
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ হলো ইনটেলসেট-1, যার আরেক নাম আর্লি বার্ড (Early Bird)। এই কৃত্রিম উপগ্রহটি ৬ এপ্রিল ১৯৬৫ সালে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। এর আকার প্রায় ৭৬ × ৬১ সেন্টিমিটার (২.৫ × ২ ফুট) এবং ওজন ৩৪.৫ কেজি (৭৬ পাউন্ড)। এটি বর্তমানে কক্ষপথে অবস্থান করলেও নিষ্ক্রিয় (inactive) অবস্থায় আছে।
Q119
গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
a
ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
✅ Correct
b
অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
✅ Correct
c
আলো থেকে রক্ষার জন্য
✅ Correct
d
উষ্ণতা থেকে রক্ষার জন্য
✅ Correct
💡
Explanation:
শীতপ্রধান দেশে অত্যধিক ঠাণ্ডার কারণে গাছপালা জন্মাতে পারে না। তাই শীতপ্রধান দেশে অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষা করার জন্য গ্রীন হাউজে গাছ লাগানো হয়। গ্রীন হাউজ হচ্ছে কাচের তৈরি বিশেষ এক ধরনের ঘর। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কাচের তৈরি গ্রীন হাউজটি বেশ গরম থাকে এবং এর ভিতরে লাগানো গাছপালাকে সব সময়ই প্রয়োজনীয় তাপমাত্রায় রাখে।
Q120
কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
a
ল্যাভয়সিয়ে
✅ Correct
b
প্রিস্টলী
✅ Correct
c
লুইপাস্তুর
✅ Correct
d
ডারউইন
✅ Correct
💡
Explanation:
Girolamo Fracastoro, Agostino Bassi, Friedrich Henle প্রমুখ বিজ্ঞানী লুই পান্ডুরের অনেক পূর্বেই রোগ জীবাণু তত্ত্বের (Germ theory of disease) প্রস্তাব করেন। তবে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরই (Louis Pasteur) সর্বপ্রথম পরীক্ষার সাহায্যে রোগজীবাণু তত্ত্ব প্রমাণ করেন। ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের জীবসম্প্রদায় পর্যবেক্ষণ করে ১৮৫৯ খ্রিস্টাব্দে বিখ্যাত গবেষণা পুস্তক 'On Origin of Species by Means of Natural Selection'-এ তিনি তাঁর মতবাদ প্রকাশ করেন। ১৭৭৪ সালে ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি সর্বপ্রথম অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন। ফরাসি বিজ্ঞানী ল্যাভয়সিয়ে এ গ্যাসের অনেকগুলো ধর্ম পরীক্ষা করে এর নাম দেন অক্সিজেন।