২৯তম বিসিএস ২০১০
প্রথম পত্র

[দ্রষ্টব্য: ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রত্যেক প্রশ্নের মান সমান। প্রার্থীদিগকে ১ এবং ২ নম্বর প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো তিনটির উত্তর দিতে হবে।।

১. টীকা লিখুন (যে কোনো চারটি):
ক. খাদ্য নিরাপত্তা:
খ. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা;
গ. দুর্নীতি দমন কমিশন;
ঘ. দারিদ্র্য বিমোচন কৌশলপত্র;
ঙ. জাতীয় ক্রীড়া পরিষদ;
চ. জাতীয় আয়কর দিবস;
ছ. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি।

২. সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি বর্ণনা করুন। মুক্তিযুদ্ধের পটভূমি রচনায় ভাষা আন্দোলনের গুরুত্ব কতটুকু। সংক্ষেপে ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করুন।

৩. গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় স্থানীয় সরকারব্যবস্থার গুরুত্ব কতটুকু? সংক্ষেপে বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার বর্ণনা দিন।

৪. বিদেশে আমাদের জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধিকল্পে কি কি ব্যবস্থা নেয়া দরকার? অর্থনীতিতে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব ব্যাখ্যা করুন।

৫. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি সমস্যা, বিশেষত বিদ্যুৎ সমস্যা কতটুকু অন্তরায় সৃষ্টি করছে? বিদ্যুৎ সমস্যা সমাধানে আশু কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন?

৬. মানবসম্পদ বলতে কি বোঝায়? বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন? বর্তমানে বাংলাদেশের যে জনসংখ্যা তাকে আপনি সম্পদ নাকি বোঝা (Liability) হিসেবে দেখেন?

৭. বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের প্রেক্ষাপট বর্ণনা করুন। এ ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজন কতটুকু বলে আপনি মনে করেন?

৮. আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুতে ‘সার্ক (SAARC)-এর গুরুত্ব ও অর্জন কতটুকু? আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক (SAARC)-এর আওতায় কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন?

29th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

28th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

28th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

২৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস বাংলা (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস বাংলা (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস ইংরেজি (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস ইংরেজি (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

প্রস্তুতি

নন ক্যাডার চাকরি পরীক্ষার প্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *