৩২তম (বিশেষ) বিসিএস ২০১২
দ্বিতীয় পত্র

দ্রষ্টব্য: প্রশ্নের উত্তর ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রার্থীদিগকে ১ নম্বর প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।। নম্বর

১. সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসরণে টীকা লিখুন (যে কোনো চারটি):

ক. সংযুক্ত তহবিল;
খ. রাষ্ট্রপতির দায়মুক্তি;
গ. ধর্মীয় স্বাধীনতা;
ঘ. সম্পূরক মঞ্জুরি;
ঙ. অর্থ বিল;
চ. ন্যায়পাল।

২. সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী বলতে কি বোঝেন? বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নাধীন পাঁচটি কর্মসূচী বাস্তবায়ন সমস্যা ও ফলাফল সম্বন্ধে আলোচনা করুন। ৮+১২ = ২০
৩. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বলতে কি বোঝেন? নির্ধারিত লক্ষ্যগুলো অর্জনে বাংলাদেশের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করুন। ৬+১৪ = ২০
৪. বাংলাদেশে নারী উন্নয়নের উদ্যোগগুলো আলোচনা করে আরও কোনো নতুন উদ্যোগের সুপারিশ করেন কি? কি কি? বর্ণনা করুন। ২০
৫. সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন ও উহার কার্যাবলী আলোচনা করে উহাতে কোনো পরিবর্তন সুপারিশ করেন কি? ২০
৬. “বাংলাদেশের প্রধানমন্ত্রী অতিমাত্রায় ক্ষমতার অধিকারী”-এ উক্তির পক্ষে ও বিপক্ষে আপনার বক্তব্য উপস্থাপন করুন। ২০
৭. ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানে বিধৃত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণনা করুন। সংবিধানের পঞ্চদশ সংশোধনের প্রেক্ষিতে কি কি পরিবর্তন সাধিত হয়েছে? ১০+১০= ২০
৮. বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। “বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বৈচিত্র্যে পরিপূর্ণ”- আপনি ইহা কিভাবে ব্যাখ্যা করবেন? ১০ + ১০ = ২০
৯. সুশীল সমাজ বলতে কি বোঝেন? তাদের ভূমিকা মূল্যায়ন করুন। আপনি কি মনে করেন সুশীল সমাজও রাজনৈতিক দলের মত দ্বিধাবিভক্ত? যুক্তি দিয়ে বর্ণনা করুন। ৫+৭+৮=২০
১০. জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশে কি কি বিরূপ প্রভা পড়িয়াছে এবং পড়তে পারে বর্ণনা করিয়া সরকারের গৃহীত প্রস্তুতিমূলক ব্যবস্থার বর্ণনা দিন। ১০+১০=২০

32th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

31th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

31th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

30th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

30th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

29th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

প্রস্তুতি

নন ক্যাডার চাকরি পরীক্ষার প্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *