
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের নামের পার্শ্বে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://bsti.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। উল্লেখ্য, অনলাইন (Online) ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না।
i. Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫-০১-২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
ii. Online আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১৫-০২-২০২৬ খ্রি., বিকাল: ০৫:০০ ঘটিকা।
কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
পদের সংখ্যাঃ ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং
(খ) সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ।
ইউডিসি কাম ক্যাশিয়ার (গ্রেড-১৪)
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
স্নাতক ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ৬টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং-এ ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।।

কম্পিউটার মুদ্রাক্ষরিক (মুদ্রাক্ষরিক)/টাইপিস্ট (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং-এ ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।।
ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড- ১৬)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ৭টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-৩ এ বর্ণিত উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ।

ল্যাব সহকারী (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যা: ৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল এ ১(এক) বৎসরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থিদের অগ্রাধিকার দেওয়া হবে।
ক্যাটালগার (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
স্নাতক ডিগ্রীসহ ক্যাটালগারের কাজের অভিজ্ঞতা।

গাড়ী চালক (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
অষ্টম শ্রেণী পাশ এবং মটরগাড়ী চালনার লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহায়ক (এমএলএসএস) (গ্রেড-২০)
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
পদের সংখ্যাঃ ২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
নিরাপত্তা প্রহরী (চৌকিদার) (গ্রেড-২০)
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
পদের সংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
অষ্টম শ্রেণী পাস। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

(২) অনলাইনে আবেদনপত্র দাখিলের নিয়ম:
(ক) আগ্রহী প্রার্থীগণকে http://bsti.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
i. Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫-০১-২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা। ii. Online আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১৫-০২-২০২৬ খ্রি., বিকাল: ০৫:০০ ঘটিকা।
(৩) নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত শর্তাবলি এবং আবেদন ফরম পূরণের পূর্ণাঙ্গ নিয়মাবলি পত্রিকা ছাড়াও বিএসটিআই’র ওয়েবসাইট (website: www.bsti.gov.bd) ও টেলিটকের (http://bsti.teletalk.com.bd) ওয়েবসাইটে অথবা QR Code ফ্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/bsti এ সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। (৪) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হচ্ছে।










