জুনিয়র গবেষণা কর্মকর্তা-২০২৪ লিখিত পরীক্ষার প্রশ্ন BPSC Junior Research Officer 2024

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের
জুনিয়র গবেষণা কর্মকর্তা ২০২৪
০৯.০৫.২০২৪; সময়: ৪ ঘণ্টা; পূর্ণমান: ২০০; সেট: সুরমা
[প্রতিটি বিষয়ের জন্য পৃথক উত্তরপত্র ব্যবহার করুন।
বাংলা মান: ৪০
বিষয় কোড: ১০১

১. প্রবন্ধ রচনা করুন: বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ। ১৫
২. সারমর্ম লিখুন: ৫


বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।


৩. ‘বায়ু দূষণ ও আমাদের জীবন’ শিরোনামে কোনো একটি জাতীয় দৈনিক পত্রিকায় চিঠিপত্র কলামে প্রকাশের জন্য সম্পাদক বরাবর চিঠি লিখুন। ৫

৪. বাংলায় অনুবাদ করুন: ৫
Knowledge is vaster than ocean. The more we gather knowledge, the more thirst for it increases. So any kind of restriction on the pursuit of knowledge is not at all desirable. Everybody has the right to walk freely in the ocean of knowledge.

৫. ক. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নয় কেন? ২
খ. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন: মুখচন্দ্র, অনুধাবন ২
গ. বানানের শুদ্ধরূপ লিখুন: বিভূতিভূষন, জ্বাজ্বল্যমান
ঘ. এককথায় প্রকাশ করুন: যা দমন করা যায় না; হাতির পা বাঁধার শিকল
৬. ‘মেঘ’ এবং ‘বিদ্যুৎ’-এর একটি করে সমার্থক শব্দ লিখুন। ২

ENGLISH
Marks: 40
Subject Code: 102

1.Write an essay on Communication System in Bangladesh.

    [Hints: Introduction – Water Way-Land communication -Air ways – Problems in our communication-Conclusion.]

    2.Write a letter to an editor of a renowned Daily English newspaper suggesting measures for lessening traffic jam in Dhaka city. 5

    3.Read the passage carefully and answer the questions that follow : 5×2=10

      Dolphins are regarded as the friendliest creatures in the sea and stories helping drawing sailors have been common since Roman times. The more we learn about dolphins, the more we realize that their society is more complex than people previously imagined. They look after other dolphins when they are ill, care for pregnant mothers and protect the weakest in the community as we do. Some scientists have suggested that dolphins have a language but it is much more probable that they communicate with each other without reading words. Could any of these mammals be more intelligent than man? Certainly the most common argument in favour of man’s superiority over them is that we can kill them more easily than can kill us. On the contrary, the more we discover about these remarkable creatures the less we appear superior when we destroy them.

      Questions:

      a. What are mammals?
      b. Comment on the nature of dolphins.
      c. How do dolphins behave in their community?
      d. How do dolphins communicate?
      e. How do men substantiate their superiority over dolphins?

      4.Change the following sentences as directed: 10×1=10
      a. She is named —– a flower. (Fill in the blank with appropriate preposition)
      b. He said, “She is, you see, a stupid girl.” (Change the narration)
      c. Size does not matter in—–wood. (Fill in the ved gap with the correct form of verb ‘chop’)
      d. Face the music. (Make a sentence with the phrase)
      e. Let us arrange a picnic. (Change the voice)
      f. I gave him many good advices. (Correct the sentence)
      g. They strolled the crowds. (Fill in the blank using appropriate preposition)
      h. I said, “Oh enough!” (Change the narration)
      i. Lately he —– married. (Fill in the blank & using right form of verbs)
      j. The teacher praised the boy who stood first in the examination. (Change the voice)

        সাধারণ জ্ঞান
        মান: ৪০
        বিষয় কোড: ১০৪
        ক. বাংলাদেশ বিষয়াবলি

        ১. বাংলাদেশ ‘মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক’ পদে কে কোন আইনানুসারে নিয়োগ প্রদান করেন? তার মেয়াদকাল উল্লেখ করুন।
        ২. ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের শেষ দুই উক্তি হুবহু উল্লেখ করুন। উক্ত ভাষণটি ইউনেস্কোর কোন রেজিস্টারে অন্তর্ভুর্ণ
        ৩. মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কত ধরনের খেতাব দেওয়া হয়েছে সেগুলোর নাম উল্লেখ করুন। দুজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করুন। ৩
        ৪. বাংলাদেশের জাতীয় পতাকার আয়তনের অনুপাত এবং লাল সবুজের তাৎপর্য উল্লেখ করুন। ৩
        ৫. স্মার্ট বাংলাদেশ কী? স্মার্ট বাংলাদেশ গড়ার ৪টি ভিত্তি কী কী? ৩

        খ. আন্তর্জাতিক বিষয়াবলি


        ৬. সার্ক (SAARC) কী? সার্কভুক্ত দেশগুলোর নাম লিখুন।
        ৭. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? ভাষাগুলোর নাম লিখুন। ৩
        ৮. BRICS কী? BRICS-ভুক্ত দেশগুলোর নাম লিখুন। ৩
        ৯. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর নাম লিখুন।
        ১০. পূর্ণরূপ লিখুন: ESCAP, UNHCR, OECD ৩

        গ. বিজ্ঞান ও প্রযুক্তিতে

        ১১. সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কোনটি? ব্লাড ব্যাংকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ত সংরক্ষণ করা হয়? ২
        ১২. LNG এবং LPG এর মধ্যে মূল পার্থক্য কী? বাংলাদেশের ২ প্রথম LNG টার্মিনাল কোথায় অবস্থিত?
        ১৩. ভিটামিন ‘এ’ এবং ‘সি’ এর অভাবজনিত কারণে কী ধরনের রোগ হতে পারে?
        ১৪. কম্পিউটারের জনক কে? VIRUS এবং HTTP-এর পূর্ণরূপ কী? ২
        ১৫. চ্যাট জিপিটি (ChatGPT)-এর পূর্ণরূপ লিখুন। গুগলের সাথে ২

        গণিত ও দৈনন্দিন বিজ্ঞান মান: ৮০ বিষয় কোড: ১০৫

        ১. একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয়মূল্য 10% ক্ষতিতে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয়মূল্য অপেক্ষা ২৫ টাকা বেশি। দ্রব্যটির ক্রয়মূল্য কত? ৩
        ২. এক ব্যক্তি 40,000 টাকার একাংশ 4% মুনাফায় এবং 6% মুনাফায় বাকি অংশ বিনিয়োগ করে বছর শেষে 2040 টাকা মুনাফা পেল। সে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিল? ৫

        ৩. 3,435 সে. মি. ধারবিশিষ্ট তিনটি ছোট ঘনক গলিয়ে একা বড় ঘনক তৈরি করা হয়। ছোট ঘনকগুলোর সমগ্র তলে ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপ। নির্ণয় করুন।
        ৪. সরল করুন +
        ৫. সমাধান করুন : +=1+
        ৬. সমাধান করুন: ৫
        ৭. x= হলে + এর মান নির্ণয় করুন।
        ৮. a= হলে এর মান নির্ণয় করুন।

        ৯. ক. ইনপুট আউটপুট ডিভাইস কাকে বলে? উদাহরণ দিন।
        খ. স্যাটেলাইট কী? কত প্রকার? বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে লিখুন।
        ১০. ক. LPG ও CNG-এর পূর্ণরূপ কী? পরিবেশে CNG-এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করুন।
        খ. প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো পরিমাণসহ লিখুন। ১০
        ১১. ক. পারকিনসন’স রোগ (Parkinson’s disease) কী? এই রোগের লক্ষণগুলো লিখুন।১০
        খ. Vaccine (ভ্যাক্সিন) কী? নিপা ভাইরাস সংক্রমণের উপসর্গগুলো লিখুন।
        ১২. ক. এন্টিবায়োটিক ও এন্টিসেপ্টিক বলতে কী বোঝায়? ১০
        খ. সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্যে খাদ্য উপাদান কয়টি ও কী কী?