২৯তম বিসিএস ২০১০

দ্বিতীয় পত্র

[দ্রষ্টব্য: ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রার্থীদিগকে ১ নং প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।।

১. সংক্ষেপে বর্ণনা করুন (প্রয়োজনে সংবিধানের আলোকে) যে কোনো চারটি: ৫x৪=২০
ক. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার;
খ. সংযুক্ত তহবিল;
গ. পিপিপি:
ঘ. বাজার অর্থনীতি;
ঙ. অর্থ বিল:
চ. প্রজাতন্ত্রের সরকারি হিসাব;
ছ. মন্ত্রিসভা।

২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন সালের কোন তারিখ হতে কার্যকর হয়? এতে বিধৃত মৌলিক অধিকারসমূহ বর্ণনা করুন। ২০

৩. বাংলাদেশের জনগণের স্বাধীনতার স্পৃহা, ক্রমবিকাশমান স্বাধীনতার চেতনা, রাজনৈতিক সংঘটন, ১৯৪৭ হতে ১৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত এবং বিশেষভাবে ২৬ মার্চ ১৯৭১ এর ঘটনাপ্রবাহ সমন্বিত করে কিভাবে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটলো তা বর্ণনা করুন। ২০

৪. জনগণের নেতা বলতে কি বোঝায়? বিশ্বের অন্য আরো অন্তত ২ জন নেতার সাথে তুলনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জননেতা এবং সফল স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে বৈশিষ্ট্যের আলোচনা করুন। ২০

৫. বাজার অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার প্রাসঙ্গিকতা প্রাতিষ্ঠানিক কাঠামো প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করুন। বাংলাদেশের বাস্তবায়িত মধ্যমেয়াদি পরিকল্পনাসমূহের ইতিবৃত্ত উপস্থাপনা করুন। ২০

৬. ‘সুশাসন জনপ্রশাসনের জন্য একটি নব্য সংস্কৃতি’ প্রত্যয়টি ব্যাখ্যাপূর্বক সুশাসনের উপরে বিস্তারিত আলোচনা করুন। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য ব্যর্থতা আপনার সুপারিশসহ আলোচনা করুন। ২০

৭. সংবিধান অনুযায়ী অর্থ বিলে কোন বিষয়াবলী সম্বলিত থাকে? কোন মন্ত্রী/মন্ত্রণালয় এটা প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত এবং এর সার্বিক অনুমোদন প্রক্রিয়া বর্ণনা করুন। ২০

৮. সংবিধানের অনুচ্ছেদ উল্লেখপূর্বক সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, এর গঠন, কার্যপ্রণালী ও এখতিয়ার আলোচনা করুন। ২০

৯. সংক্ষেপে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। সংক্ষেপে বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহা আলোচনা করুন। ১০+১০=২০

28th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

28th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

২৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস বাংলা (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস বাংলা (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস ইংরেজি (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস ইংরেজি (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

প্রস্তুতি

নন ক্যাডার চাকরি পরীক্ষার প্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *