বাংলা ভাষা
Chapter: পদ প্রকরণ
📝 20 Questions
📄 Showing 1-10
questions per page
Page 1 of 2
Q1
কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়?
a
সমুচ্চয়ী
✅ Correct
b
অনুসর্গ
✅ Correct
c
অনন্বয়ী
✅ Correct
d
অনুকার
✅ Correct
💡
Explanation:
যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকে অনুকার / ধ্বন্যাত্মক অব্যয় বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব বা আধিক্য ইত্যাদি বোঝায়। যেমন: কল কল রবে নদী বইছে। প্রদত্ত উদাহরণে 'কল কল' অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয়টি স্রোতের প্রবাহমানকতাকে আধিক্য অর্থে প্রকাশ করেছে।
Q2
'রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা'- এখানে 'রাশি রাশি'-
a
অনুকার অব্যয়
✅ Correct
b
সমষ্টিবাচক বিশেষ্য
✅ Correct
c
নির্ধারক বিশেষণ
✅ Correct
d
সাপেক্ষ সর্বনাম
✅ Correct
💡
Explanation:
দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয়, তখন তাকে নির্ধারক বিশেষণ বলে। যেমন: রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা। প্রদত্ত উদাহরণে 'রাশি রাশি' দ্বিরুক্ত শব্দ দ্বারা প্রচুর ধানকে বোঝানো হয়েছে।
Q3
সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে 'সভয়ে' পদটি কোন বিশেষণের উদাহরণ?
a
বিশেষণের বিশেষণ
✅ Correct
b
নাম বিশেষণ
✅ Correct
c
বিশেষ্যের বিশেষণ
✅ Correct
d
ক্রিয়া বিশেষণ
✅ Correct
💡
Explanation:
যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। প্রদত্ত উদাহরণে 'বলল' ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয়, লোকটি কীভাবে বলল? তাহলে উত্তর পাই-সভয়ে। সুতরাং, 'সভয়ে' পদটি এখানে ক্রিয়ার রূপ নির্দেশ করেছে, যা ক্রিয়া বিশেষণ।
Q4
তাজা মাছ' কোন বিশেষণ?
a
অবস্থাবাচক
✅ Correct
b
গুণবাচক
✅ Correct
c
রূপবাচক
✅ Correct
d
অংশবাচক
✅ Correct
💡
Explanation:
যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যেমন: তাজা মাছ। প্রদত্ত উদাহরণে অবস্থাবাচক বিশেষণ 'তাজা' দ্বারা জাতিবাচক বিশেষ্য 'মাছ' এর অবস্থা বোঝানো হয়েছে। অবস্থাবাচক বিশেষণের উদাহরণ: রোগা ছেলে। খোঁড়া পা।
Q5
জন্ম এর বিশেষণ রূপ কোনটি?
a
জানু
✅ Correct
b
জনম
✅ Correct
c
জাত
✅ Correct
d
দৃষ্টি
✅ Correct
💡
Explanation:
বিশেষ্য - বিশেষণ
জন্ম - জাত
মানুষ - মনুষ্য
অরণ্য - আরণ্যক
লাজ - লাজুক
আঘাত - আহত
দাহ - দাহ্য
Q6
বুদ্ধিমান এর বিশেষ্য পদ কোনটি?
a
বুদ্ধিমত্তা
✅ Correct
b
বোদ্ধা
✅ Correct
c
বুদ্ধি
✅ Correct
d
বুদ্ধিত্ব
✅ Correct
💡
Explanation:
বুদ্ধি - বুদ্ধিমান
আঘাত - আহত
প্রাচুর্য - প্রচুর
দারিদ্র্য - দরিদ্র
ইতিহাস - ঐতিহাসিক
Q7
ছেলেটি দ্রুত দৌড়ায়। দ্রুত কোন পদের উদাহরণ?
a
বিশেষ্য
✅ Correct
b
ক্রিয়া বিশেষণ
✅ Correct
c
ক্রিয়া
✅ Correct
d
বিশেষণ
✅ Correct
💡
Explanation:
যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। ছেলেটি দ্রুত দৌড়ায়। এ বাক্যে দ্রুত পদটি ক্রিয়া বিশেষণের উদাহরণ।
Q8
ইংরেজি ব্যাকরণের interjection-কে বাংলা ব্যাকরণের বলে-
a
ভাব বিশেষণ
✅ Correct
b
অনন্বয়ী অব্যয়
✅ Correct
c
সমুচ্চয়ী অব্যয়
✅ Correct
d
পদান্বয়ী অব্যয়
✅ Correct
Q9
'এ মাটি সোনার বাড়া'-এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
a
বিধেয় বিশেষণ
✅ Correct
b
উপাদান বাচক বিশেষণ
✅ Correct
c
রূপবাচক বিশেষণ
✅ Correct
d
বিশেষণের অতিশায়ন
✅ Correct
💡
Explanation:
বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তাকে 'বিশেষণের অতিশায়ন' বলে। 'এ মাটি সোনার বাড়া' শব্দটি খাঁটি বাংলা শব্দের অতিশায়ন। এখানে মাটিকে সোনার চেয়ে বড় বা মূল্যবান মনে করা হয়েছে।
Q10
পদ বলতে কি বোঝায়?
a
বিভক্তিযুক্ত শব্দ
✅ Correct
b
যে কোনো শব্দ
✅ Correct
c
প্রত্যয়ান্ত শব্দ
✅ Correct
d
কবিতার চরণ
✅ Correct
💡
Explanation:
শব্দকে বাক্যে ব্যবহার করতে হলে বিভক্তি যোগ করতে হয়। নতুবা মনের ভাব প্রকাশিত হয় না। এজন্যই বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে।