বাংলা ভাষা
Chapter: বাক্য প্রকরণ
📝 114 Questions
📄 Showing 1-10
questions per page
Page 1 of 12
Q1
'ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক?
a
অপাদান কারক
✅ Correct
b
সম্প্রদান কারক
✅ Correct
c
কর্ম কারক
✅ Correct
d
অধিকরণ কারক
✅ Correct
💡
Explanation:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে' বা 'কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। যেমন: ঝিনুক থেকে মুক্তা মেলে। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথা হতে মুক্তা মেলে? তাহলে উত্তর পাই-ঝিনুক হতে। সুতরাং, 'ঝিনুক' অপাদান কারক।
Q2
'আজকে নগদ কালকে ধার'- এখানে 'আজকে' কোন কারকে কোন বিভক্তি?
a
কর্তায় ২য়া
✅ Correct
b
করণে ২য়া
✅ Correct
c
অধিকরণে ২য়া
✅ Correct
d
কর্মে ২য়া
✅ Correct
💡
Explanation:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: আজকে নগদ কালকে ধার। * এখানে যদি প্রশ্ন করা হয়, কবে নগদ? তাহলে উত্তর পাই-আজকে। সুতরাং, 'আজ' অধিকরণ কারক এবং এর সাথে ২য়া বিভক্তি (আজ+কে) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি।
Q3
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?
a
সেমিকোলন
✅ Correct
b
কমা
✅ Correct
c
বিন্দু
✅ Correct
d
কোলন
✅ Correct
💡
Explanation:
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু ব্যবহৃত হয়। যেমন: বি.কম, এম.বি.এ।
Q4
'পৃথিবীতে কে কাহার?'- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তি?
a
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
✅ Correct
b
কর্মকারকে ৫মী বিভক্তি
✅ Correct
c
কর্মকারকে ৭মী বিভক্তি
✅ Correct
d
অপাদানে ৭মী বিভক্তি
✅ Correct
💡
Explanation:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: পৃথিবীতে কে কাহার? এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় কে কাহার? তাহলে উত্তর পাই-পৃথিবীতে। সুতরাং, এখানে 'পৃথিবীতে' অধিকরণ কারক এবং এর সাথে সপ্তমী বিভক্তি (পৃথিবীতে) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
Q5
শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a
কর্তায় শূন্য
✅ Correct
b
কর্মে শূন্য
✅ Correct
c
অপাদানে শূন্য
✅ Correct
d
অধিকরণে শূন্য
✅ Correct
💡
Explanation:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্মকারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক। যেমন: শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। এখানে যদি প্রশ্ন করা হয়, শুক্রবার কি বন্ধ থাকে? তাহলে উত্তর পাই 'বিদ্যালয়'। সুতরাং, 'বিদ্যালয়' কর্মকারক এবং এর সাথে ০ বিভক্তি (বিদ্যালয়+০) যোগ হওয়ায় এটি কর্মকারকে শূন্য বিভক্তি।
Q6
কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
a
কারক
✅ Correct
b
প্রকৃতি
✅ Correct
c
সন্ধি
✅ Correct
d
সমাস
✅ Correct
💡
Explanation:
কারক (কৃ+ণক) শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ব্যবহৃত হয়। যেমন: জলে কুমির থাকে = অধিকরণে সপ্তমী। এখানে 'জল+এ = জলে' এর মধ্যে 'এ' হলো বিভক্তি।
Q7
জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। চরণটিতে 'জেলে' কোন কারকে কোন বিভক্তি?
a
কর্তৃকারকে সপ্তমী
✅ Correct
b
কর্মকারকে সপ্তমী
✅ Correct
c
কর্মকারকে প্রথমা
✅ Correct
d
কর্তৃকারকে প্রথমা
✅ Correct
💡
Explanation:
বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তৃকারক বলে। বাক্যের ক্রিয়াকে 'কে/কারা' দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায়। যেমন: জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায়। এখানে যদি প্রশ্ন করা হয়- কে মাছ ধরে? তাহলে উত্তর পাই- জেলে। সুতরাং, 'জেলে' কর্তৃকারক এবং এর সাথে শূন্য বিভক্তি (জেলে+০) যুক্ত হওয়ায় এটি কর্তৃকারকে প্রথমা বিভক্তি। উল্লেখ্য, ০, অ, এ, তে, এতে, রা, এরা, গুলি, গণ, বৃন্দ হলো প্রথমা বিভক্তি।
Q8
দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
a
সেমিকোলন
✅ Correct
b
কোলন
✅ Correct
c
কমা
✅ Correct
d
হাইফেন
✅ Correct
💡
Explanation:
স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন: সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি। কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়। আবার, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন বসে। যেমন: সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; সে মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?
Q9
'কলসটি কানায় কানায় পূর্ণ'-কোন কারকে কোন বিভক্তি?
a
কালাধিকরণে সপ্তমী
✅ Correct
b
ভাবাধিকরণে সপ্তমী
✅ Correct
c
অপাদানে সপ্তমী
✅ Correct
d
স্থানাধিকরণে সপ্তমী
✅ Correct
💡
Explanation:
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ বা ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়। যেমন: কলসটি কানায় কানায় পূর্ণ। প্রদত্ত উদাহরণে কলসটি পূর্ণ নাকি খালি তার ভাব বা রূপ প্রকাশ করছে।
Q10
ব্যায়ামে শরীর ভালো থাকে। ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a
করণে ৭মী
✅ Correct
b
অধিকরণে ৭মী
✅ Correct
c
অপাদানে ৭মী
✅ Correct
d
কর্মে ৭মী
✅ Correct
💡
Explanation:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। ক্রিয়াপদকে 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন: ব্যায়ামে শরীর ভালো থাকে। প্রদত্ত বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় 'কি উপায়ে শরীর ভালো থাকে?' তাহলে উত্তর পাই 'ব্যায়ামে'। সুতরাং 'ব্যায়াম' করণ কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (ব্যায়াম+এ) যুক্ত হয়ে করণে ৭মী হয়েছে।