বাংলা ভাষা
Chapter: মুখস্থ অংশ › Sub-chapter: সমার্থক শব্দ
📝 41 Questions
📄 Showing 1-10
All Sub-chapters
সমার্থক শব্দ
বাগধারা
এক কথায় প্রকাশ
প্রতিশব্দ
বিপরীত শব্দ
পারিভাষিক শব্দ
প্রবাদ-প্রবচন
প্রায় সমোচ্চারিত শব্দ
questions per page
Page 1 of 5
Q1
কোন শব্দটি 'পুত্র' শব্দের সমার্থক নয়?
a
তনয়
✅ Correct
b
নন্দন
✅ Correct
c
আত্মজ
✅ Correct
d
শৈলজ
✅ Correct
💡
Explanation:
'পুত্র' শব্দের সমার্থক শব্দ: ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ, তনুজ, পুত, দুলাল, দারক। শৈলজ অর্থ পার্বত্য।
Q2
সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি?
a
অর্ক
✅ Correct
b
পল্লব
✅ Correct
c
প্রসূন
✅ Correct
d
অর্ণব
✅ Correct
💡
Explanation:
সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মার্তণ্ড, সবিতা, দিনেশ, রবি, অংশুমালী, আফতাব। অন্যদিকে অর্ণব শব্দের অর্থ- সমুদ্র, অম্বুধি, পয়োধি, পাথার, সাগর, জলধি, রত্নাকর, সিদ্ধ। প্রসূন অর্থ পুষ্প, ফুল, কুসুম, পল্লব অর্থ গাছের পাতা। কিশলয়, কচি পাতা।
Q3
কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ?
a
তমসা
✅ Correct
b
ধারাপাত
✅ Correct
c
মনোজ
✅ Correct
d
পাবক
✅ Correct
Q4
কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়?
a
প্রজ্বলিত
✅ Correct
b
সর্বশুচি
✅ Correct
c
বৈশ্বানর
✅ Correct
d
পাবক
✅ Correct
💡
Explanation:
'অগ্নি'র সমার্থক শব্দ নয় 'প্রজ্জ্বলিত'। প্রজ্বলিত শব্দের সমার্থক শব্দ- উজ্জ্বল, আলোকিত, উদ্ভাসিত, ঝলমলে, দীপ্ত, দীপ্তিমান, প্রদীপ্ত, চকচকে, শোভামান। পক্ষান্তরে, 'অগ্নি'র সমার্থক শব্দ অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, আগুন, দহন, সর্বভুক, সর্বশুচি, বিভাবসু।
Q5
'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a
জলধি
✅ Correct
b
অর্ক
✅ Correct
c
রাতুল
✅ Correct
d
অর্ণব
✅ Correct
💡
Explanation:
'আফতাব' শব্দের সমার্থক শব্দগুলো হলো: অর্ক, সূর্য, দিবাকর, রবি, ভানু, তপন, সবিতা, ভাস্কর, আদিত্য, মার্তণ্ড, প্রভাকর, মিহির প্রভৃতি। 'রাতুল'-এর সমার্থ শব্দ হলো: লাল, রক্তবর্ণ। 'অর্ণব' ও 'জলধি'র সমার্থ শব্দগুচ্ছ হলো: সমুদ্র, জলনিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু, বারিধি, উদধি, বারীশ প্রভৃতি।
Q6
শিখণ্ডী শব্দের অর্থ কী?
a
ময়ূর
✅ Correct
b
খরগোশ
✅ Correct
c
কোকিল
✅ Correct
d
কবুতর
✅ Correct
💡
Explanation:
শিখণ্ডী শব্দের অর্থ: ময়ূর। এছাড়াও ময়ূরের অন্য সমার্থক শব্দ হলো: শিখী, কলাপী, বহী। কবুতরের সমার্থক শব্দ পায়রা, কপোত, পারাবত। কোকিলের সমার্থক শব্দ: পিক, পরভূত। খরগোশের সমার্থক শব্দ: শশক।
Q7
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a
অবনী
✅ Correct
b
ক্ষিতি
✅ Correct
c
নীর
✅ Correct
d
পৃথিবী
✅ Correct
💡
Explanation:
'অদিতি' শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো- ধরা, ধরণী, ধরিত্রী, মহী, মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী, দুনিয়া, বসুধা, ভূ, ভূমণ্ডল, জগৎ, মর্ত্য, ব্রহ্মাণ্ড, বিশ্ব,
ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি। অন্যদিকে নীর শব্দের সমার্থক: পানি, জল, বারি।
Q8
কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
a
অনিল
✅ Correct
b
পবন
✅ Correct
c
মারুত
✅ Correct
d
পাবক
✅ Correct
💡
Explanation:
'বাতাস' শব্দের সমার্থক শব্দ: মারুত, পবন, অনিল, সমীর, বাত, মুরুং ইত্যাদি। পক্ষান্তরে, 'পাবক' শব্দের সমার্থক শব্দ: অগ্নি, আগুন, অনল, বহ্নি ইত্যাদি।
Q9
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a
অবনি
✅ Correct
b
বিটপী
✅ Correct
c
নীরধি
✅ Correct
d
কলাপী
✅ Correct
💡
Explanation:
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ 'বিটপী'। এর আরো কতিপয় সমার্থক শব্দ হলো- গাছ, শাখী, দ্রুম, মহীরুহ, তরু, পাদপ ইত্যাদি। পক্ষান্তরে, 'কলাপী' হচ্ছে ময়ূর শব্দের 'নীরধি' হচ্ছে 'সাগর' শব্দের এবং 'অবনি' হচ্ছে 'পৃথিবী'-এর সমার্থক শব্দ।
Q10
অগ্নি-এর সমার্থক শব্দ নয় কোনটি?
a
দ্যুতি
✅ Correct
b
কৃশানু
✅ Correct
c
বায়ুসখা
✅ Correct
d
হুতাশন
✅ Correct
💡
Explanation:
অগ্নি-এর সমার্থক শব্দ- অনল, পাবক, আগুন, হুতাশন, কৃশানু, বায়ুসখা, শুচি, হোমাগ্নি ইত্যাদি এবং দ্যুতির সমার্থক শব্দ হচ্ছে-ময়ুখ, বিভা, দীপ্তি, জ্যোতি, আভা, কিরণ, রশ্মি, প্রদীপ্তি, অংশু, ভাতি ইত্যাদি