বাংলা ভাষা
Chapter: শব্দ
📝 73 Questions
📄 Showing 1-10
questions per page
Page 1 of 8
Q1
নামাজ, রোজা' কোন শব্দ?
a
ফরাসি
✅ Correct
b
আরবি
✅ Correct
c
তুর্কি
✅ Correct
d
উর্দু
✅ Correct
💡
Explanation:
বাংলা ভাষায় আগত ফারসি শব্দসমূহ: নামায, রোযা, পেরেশান, খোদা, গুনাহ, দোজখ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, হাদিস, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, মেথর, রসদ, হাঙ্গামা, আমদানি, জানোয়ার, বদমাশ, রফতানি, বারান্দা, ফিরিঙ্গি ইত্যাদি।
Q2
নিচের কোনটি বিদেশি শব্দ?
a
কান
✅ Correct
b
কাঁচি
✅ Correct
c
কাজ
✅ Correct
d
কলম
✅ Correct
💡
Explanation:
কলম- আরবি; কাঁচি- তুর্কি; কর্ণ (সংস্কৃত) > কন্ন (প্রাকৃত) > কান (বাংলা); কার্য (সংস্কৃত) > কজ্জ (প্রাকৃত) > কাজ (বাংলা)। উল্লেখ্য, 'কাঁচি' কম ওজনবিশিষ্ট অর্থে দেশি শব্দ হিসেবেও ব্যবহৃত হয়।
Q3
'কিন্ডারগার্টেন' কোন ভাষা হতে আগত শব্দ?
a
জার্মানি
✅ Correct
b
ইংরেজি
✅ Correct
c
পর্তুগিজ
✅ Correct
d
ওলন্দাজ
✅ Correct
💡
Explanation:
কিন্ডারগার্টেন (kindergarten) জার্মান ভাষার শব্দ। এর অর্থ শিশুদের বাগান। ১৮৩৭ সালে জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রোয়েবল কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির প্রবর্তন করেন।
Q4
নিচের কোনটি তৎসম শব্দ?
a
গেরাম
✅ Correct
b
চামার
✅ Correct
c
মাটি
✅ Correct
d
নারিকেল
✅ Correct
💡
Explanation:
যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে তৎসম শব্দ। যেমন: নারিকেল, ধূলি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, ব্যাকরণ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা, বৈষ্ণব, গৃহ, কৃষি, ঋষি, পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, ইত্যাদি। গ্রাম (তৎসম) > গেরাম (অর্ধ-তৎসম); মৃত্তিকা (তৎসম) > মট্টিআ (প্রাকৃত) > মাটি (বাংলা); চর্মকার (তৎসম) > চম্মআর (প্রাকৃত) > চামার (তদ্ভব/বাংলা)।
Q5
কোনটি মৌলিক শব্দ
a
গোলাপ
✅ Correct
b
ধাতব
✅ Correct
c
মানব
✅ Correct
d
একাঙ্ক
✅ Correct
💡
Explanation:
যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। যেমন: গোলাপ, নাক, লাল, তিন, গাছ, পাখি, ফুল, হাত ইত্যাদি। মানব (মনু+ষ্ণ), ধাতব (ধাতু+ষ্ণ) ও একাঙ্ক (এক+অঙ্ক) সাধিত শব্দ।
Q6
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
a
ভাব
✅ Correct
b
বর্ণ
✅ Correct
c
পদ
✅ Correct
d
ধ্বনি
✅ Correct
💡
Explanation:
মনের ভাব প্রকাশের জন্য মুখ থেকে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে ধ্বনি বলে। এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে শব্দ বলা হয়। ধ্বনির ক্ষুদ্রতম অংশ ধ্বনিমূল (Phonem)। বর্ণের ক্ষুদ্রতম অংশকে বলে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। এক (অ) বা একাধিক (ক্+অ) ধ্বনির সমন্বয়ে বর্ণ তৈরি হয়। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে। এক বা একাধিক অক্ষর দ্বারা শব্দ গঠিত হয়। ক্ষুদ্রতম অংশের ক্রম: অনুচ্ছেদ→ বাক্য বাক্যাংশ→ পদ→ শব্দ→ অক্ষর→ বর্ণ →ধ্বনি→ ধ্বনিমূল। সুতরাং, শব্দের কাছাকাছি যেহেতু বর্ণ। অতএব, বর্ণই শব্দের ক্ষুদ্রতম অংশ। উল্লেখ্য, বর্ণ না থাকলে উত্তর হতো ধ্বনি।
Q7
দেশি শব্দ নয় কোনটি?
a
ঢিল
✅ Correct
b
মুড়কি
✅ Correct
c
কুড়ি
✅ Correct
d
ঝিঙ্গা
✅ Correct
💡
Explanation:
বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুণ্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা যায়। যেমন: ঢিল, মুড়কি, কুড়ি (কোলভাষা), পেট (তামিল), চুলা (মুণ্ডারী), কুলা, গঞ্জ, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি, টেংরা ইত্যাদি। মক্ষিকা (সংস্কৃত) মাছি; ঝিঙ্গাক (সংস্কৃত) ঝিঙা।
Q8
'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a
হিন্দি
✅ Correct
b
ফার্সি
✅ Correct
c
উর্দু
✅ Correct
d
তুর্কি
✅ Correct
💡
Explanation:
বাংলা ভাষায় আগত তুর্কি শব্দসমূহ: আলখাল্লা, বাবা, উজবুক, উর্দু, কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, কোর্মা, খোকা, চাকু, চোগা, চকমক, তোপ, বন্দুক, বাবুর্চি, বাহাদুর, বেগম, মুচলেকা, লাশ, মোগল, সওগাত ইত্যাদি।
Q9
হরতাল কোন ভাষার শব্দ?
a
গুজরাটি
✅ Correct
b
পাঞ্জাবী
✅ Correct
c
জাপানী
✅ Correct
d
তুর্কি
✅ Correct
💡
Explanation:
গুজরাটি শব্দ - হরতাল, খদ্দর, জয়ন্তি।
তুর্কি শব্দ - আলখাল্লা, উজবুক, উর্দু, কাঁচি, কুলি, কোর্মা, খোকা, চাকু, চকমক, বাবা, বন্দুক, লাশ।
পাঞ্জাবি শব্দ - চাহিদা, শিখ।
জাপানি শব্দ - ক্যারাটে, রিক্সা, প্যাগোডা, সুনামি, হারিকিরি।
Q10
তারিখ কোন ভাষার শব্দ?
a
তুর্কি
✅ Correct
b
পর্তুগিজ
✅ Correct
c
ফারসি
✅ Correct
d
আরবি
✅ Correct
💡
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত তারিখ আরবি ভাষার শব্দ। আরোও কিছু আরবি শব্দ হলো- আদালত, আলেম, হারাম, হালাল ইত্যাদি।