বাংলা ভাষা
Chapter: সমাস
📝 94 Questions
📄 Showing 1-10
questions per page
Page 1 of 10
Q1
কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
a
চুলাচুলি
✅ Correct
b
সিংহাসন
✅ Correct
c
চৌরাস্তা
✅ Correct
d
বীনাপানি
✅ Correct
💡
Explanation:
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস। যেমন: বীণা পাণিতে যার বীণাপানি। একই রূপ দুটি বিশেষ্য পদ একসাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয়, তাই ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন: চুল টেনে টেনে যে যুদ্ধ = চুলাচুলি। সিংহ চিহ্নিত আসন = সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয়); চৌ (চার) রাস্তার সমাহার = চৌরাস্তা (দ্বিগু)।
Q2
'অনুচিত' শব্দটি কোন সমাস?
a
তৎপুরুষ
✅ Correct
b
কর্মধারয়
✅ Correct
c
দ্বন্দ্ব
✅ Correct
d
বহুব্রীহি
✅ Correct
💡
Explanation:
না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ তৎপুরুষ সমাস। যেমন: নয় উচিত- অনুচিত; ন আচার = অনাচার।
Q3
'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
a
গমনের পশ্চাৎ
✅ Correct
b
গমনের অগ্র
✅ Correct
c
অনুরূপ গমন
✅ Correct
d
পরস্পর গমন
✅ Correct
💡
Explanation:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা, পশ্চাৎ (অনু) প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন: পশ্চাৎ গমন = অনুগমন। প্রদত্ত উদাহরণটিতে 'অনুগমন' শব্দটি পশ্চাৎ (অনু) অর্থে ব্যবহৃত হয়েছে।
Q4
'পণ্ডিতমূর্খ' পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
a
পাণ্ডিত্যে যিনি মূর্খ
✅ Correct
b
জ্ঞান থাকতেও যিনি মূর্খ
✅ Correct
c
পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
✅ Correct
d
পণ্ডিত হয়েও যিনি মূর্খ
✅ Correct
💡
Explanation:
'ব্রীহি' অর্থ ধান। বহুব্রীহি অর্থ- বহু ধান আছে যার। যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস। কোনো নিয়মের অধীন নয় যে বহুব্রীহি সমাস তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে। যেমন: পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিতমূর্খ। প্রদত্ত উদাহরণে 'পণ্ডিত' বা 'মূর্খ কোনো কিছুকে না বুঝিয়ে 'পণ্ডিতমূর্খ বলতে শিক্ষিত অথচ ব্যবহারিক জ্ঞানশূন্য ব্যক্তিকে বোঝানো হয়েছে।
Q5
'দ্বীপ' এর ব্যাসবাক্য?
a
দ্বীপের মত
✅ Correct
b
দুদিকে অপ যার
✅ Correct
c
দুদিকে আবদ্ধ জল যার
✅ Correct
d
চার দিকে জল যার
✅ Correct
💡
Explanation:
'ব্রীহি' অর্থ ধান। বহুব্রীহি অর্থ- বহু ধান আছে যার। যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস। কোনো নিয়মের অধীন নয় যে বহুব্রীহি সমাস তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে। যেমন: দু দিকে অপ যার দ্বীপ। প্রদত্ত উদাহরণে 'দ্বীপ' বলতে 'দুই দিক' বা 'অপ' (জল)-কে না বুঝিয়ে জলবেষ্টিত ভূভাগকে বোঝানো হয়েছে।
Q6
'চাঁদমুখ' এর ব্যাসবাক্য নিচের কোনটি?
a
চাঁদ মুখের ন্যায়
✅ Correct
b
চাঁদ রূপ মুখ
✅ Correct
c
চাঁদের মত দেখতে মুখ
✅ Correct
d
চাঁদ মুখ যার
✅ Correct
💡
Explanation:
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকেই উপমিত কর্মধারয় সমাস বলে। এতে দুটো পদই বিশেষ্য হয় এবং উপমেয় পদটি পূর্বে বসে। যেমন: চাঁদের মতো মুখ = চাঁদমুখ। প্রদত্ত উদাহরণে 'চাঁদ' ও 'মুখ'- দুটোই বিশেষ্য। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত 'বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থের ১২২ নম্বর পৃষ্ঠায় রূপক কর্মধারয় সমাসের আলোচনায় 'চাঁদমুখ' (চাঁদ রূপ মুখ) রূপক কর্মধারয় সমাস হিসেবে উল্লেখ করেছেন। প্রদত্ত অপশনে যেহেতু 'চাঁদের মতো মুখ' ব্যাসবাক্য নেই, সেহেতু 'চাঁদ রূপ মুখ' ঠিক উত্তর।
Q7
'শশব্যস্ত' কোন সমাস?
a
কর্মধারয়
✅ Correct
b
বহুব্রীহি
✅ Correct
c
তৎপুরুষ
✅ Correct
d
অব্যয়ীভাব
✅ Correct
💡
Explanation:
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। একটি বিশেষ্য পদ ও অপরটি বিশেষণ থাকে। যেমন: (খরগোশ) বিশেষ্য এবং ' এতে শশকের ন্যায় ব্যস্ত শশব্যস্ত। প্রদত্ত উদাহরণে 'শশ' ব্যস্ত' বিশেষণ পদ।
Q8
'মনমাঝি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a
মন ও মাঝি
✅ Correct
b
মন মাঝির ন্যায়
✅ Correct
c
মন রূপ মাঝি
✅ Correct
d
মনের মাঝি
✅ Correct
💡
Explanation:
উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলে রূপক কর্মধারয় সমাস। এ সমাসে উপমেয় পদ পর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: মন রূপ মাঝি = মনমাঝি।
Q9
'রাজর্ষি' এর ব্যাসবাক্য কোনটি?
a
যিনি ঋষি তিনি রাজা
✅ Correct
b
যিনি রাজা তিনি ঋষি
✅ Correct
c
যিনি ঋষি তিনিই রাজা
✅ Correct
d
যিনি রাজা তিনিই ঋষি
✅ Correct
💡
Explanation:
বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। যেমন: যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি।
Q10
'অনাদর' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a
নাই আদর
✅ Correct
b
অনেক আদর
✅ Correct
c
আদরের অভাব
✅ Correct
d
ন আদর
✅ Correct
💡
Explanation:
না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ তৎপুরুষ সমাস। যেমন: ন আদর = অনাদর; নয় কাঁড়া = আকাঁড়া।