বাংলা ভাষা
Chapter: সমাস
📝 94 Questions
📄 Showing 31-40
questions per page
Page 4 of 10
Q31
কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
a
প্রগতি
✅ Correct
b
শতাব্দী
✅ Correct
c
ছা-পোষা
✅ Correct
d
গৃহস্থ
✅ Correct
💡
Explanation:
যে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস প্র, প্রতি এবং অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে হয়, তাকে প্রাদি সমাস বলে। যেমন- প্র (প্রকৃষ্টরূপে) গতি, প্রভাতি, প্র (প্রকৃষ্টরূপে) ভাত-প্রভাত, পরিভ্রমণ, প্রবচন ইত্যাদি। গৃহে থাকে যে- গৃহস্থ ও ছা-পোষে যে- ছা-পোষা উপপদ তৎপুরুষ এবং শত অব্দের সমাহার-শতাব্দী হলো দ্বিগু সমাস।
Q32
অরুণরাঙা কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?
a
উপমিত কর্মধারয়
✅ Correct
b
অলুক তৎপুরুষ
✅ Correct
c
রূপক কর্মধারয়
✅ Correct
d
উপমান কর্মধারয়
✅ Correct
💡
Explanation:
উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। যেমন-অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা।
Q33
অনেক' শব্দটি-
a
নিত্য সমাস
✅ Correct
b
নঞ তৎপুরুষ
✅ Correct
c
উপপদ তৎপুরুষ
✅ Correct
d
অলুক তৎপুরুষ
✅ Correct
💡
Explanation:
ন, না, নাই, নেই, নয় ইত্যাদি শব্দ পূর্বে বসে সে তৎপুরুষ সমাস হয় তাকে নঞ তৎপুরুষ সমাস বলে। যেমন: নয় এক = অনেক; ন বিশ্বাস= অবিশ্বাস ইত্যাদি।
Q34
কালসাপ কোন সমাস?
a
কর্মধারয় সমাস
✅ Correct
b
বহুব্রীহি সমাস
✅ Correct
c
দ্বন্দু সমাস
✅ Correct
d
নিত্য সমাস
✅ Correct
💡
Explanation:
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস বাক্য হয় না, অন্যপদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন= দর্শনমাত্র, কাল (যম) তুল্য সাপ = কালসাপ ইত্যাদি।
Q35
সিংহাসন কোন সমাস?
a
অব্যয়ীভাব সমাস
✅ Correct
b
মধ্যপদলোপী বহুব্রীহি
✅ Correct
c
মধ্যপদলোপী কর্মধারয়
✅ Correct
d
দ্বন্দ্ব সমাস
✅ Correct
💡
Explanation:
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। এখানে সিংহাসনের ব্যাসবাক্য- সিংহ চিহ্নিত আসন। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
Q36
সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
a
উত্তরপদ
✅ Correct
b
ব্যাসবাক্য
✅ Correct
c
সমস্তপদ
✅ Correct
d
সমস্যমান পদ
✅ Correct
💡
Explanation:
সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্তপদ। সমস্তপদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোনে সমস্যমান পদ বলে। সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ) কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ) কে বলা হ উত্তরপদ বা পরপদ। আর সমস্ত পদকে ভেঙে যে ব্যাক্যাংশ করা হয়, তার নাম সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।
Q37
তপোবন কোন সমাস?
a
বহুব্রীহি সমাস
✅ Correct
b
প্রাদি সমাস
✅ Correct
c
চতুর্থী তৎপুরুষ সমাস
✅ Correct
d
দ্বন্দ্ব সমাস
✅ Correct
💡
Explanation:
তপোবন এর ব্যাসবাক্য তপের নিমিত্ত বন। এটি চতুর্থী তৎপুরুষ সমাস। পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইতাদি) লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। এরূপ-ছাত্রাবাস, ডাকমাশুল, চোষকাগজ, হজ্বযাত্রা, রান্নাঘর পাগলাগারদ ইত্যাদি চতুর্থী তৎপুরুষ সমাস।
Q38
কোনটি রূপক কর্মধারয় সমাস?
a
কচুকাটা
✅ Correct
b
কর পল্লব
✅ Correct
c
কালস্রোত
✅ Correct
d
কর কমল
✅ Correct
💡
Explanation:
উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করে উপমান ও উপমেয় পদের যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন: কাল রূপ স্রোত = কালস্রোত। এরূপ কালরাত্রি, কালসাপ, ক্রোধানল, জীবনতরী, প্রাণবায়ু, বিষাদসিন্ধু ইত্যাদি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ।
Q39
বীণাপাণি সমস্ত পদটি কোন সমাস?
a
অলুক বহুব্রীহি
✅ Correct
b
মধ্যপদলোপী বহুব্রীহি
✅ Correct
c
ব্যতিহার বহুব্রীহি
✅ Correct
d
ব্যধিকরণ বহুব্রীহি
✅ Correct
💡
Explanation:
বীণাপানি সমস্ত পদটির ব্যাসবাক্য বীণা পানিতে যার। এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই বিশেষণ হবে না। অন্যমনা, ক্ষণজন্মা, আশীবিষ প্রভৃতি ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ।
Q40
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি?
a
রতন
✅ Correct
b
আপন
✅ Correct
c
অনুষ্ঠান
✅ Correct
d
অগ্রনায়ক
✅ Correct
💡
Explanation:
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন: অগ্রনায়ক, ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, পরনিন্দা।