বাংলা ভাষা
Study all questions from বাংলা ভাষা subject
📝 1112 Questions
📄 Showing 271-280
questions per page
Page 28 of 112
Q271
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a
অবনী
✅ Correct
b
ক্ষিতি
✅ Correct
c
নীর
✅ Correct
d
পৃথিবী
✅ Correct
💡
Explanation:
'অদিতি' শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো- ধরা, ধরণী, ধরিত্রী, মহী, মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী, দুনিয়া, বসুধা, ভূ, ভূমণ্ডল, জগৎ, মর্ত্য, ব্রহ্মাণ্ড, বিশ্ব,
ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি। অন্যদিকে নীর শব্দের সমার্থক: পানি, জল, বারি।
Q272
সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
a
বিসর্গ সন্ধি
✅ Correct
b
নিপাতনে সিদ্ধ
✅ Correct
c
স্বরধ্বনি
✅ Correct
d
ব্যঞ্জন ধ্বনি
✅ Correct
💡
Explanation:
নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত এরকম কিছুকেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, মনস + ঈষা = মনীষা, ষট্ + দশ = ষোড়শ, পর + পর পরস্পর।
Q273
সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
a
অব্যয়ীভাব
✅ Correct
b
সুপসুপা
✅ Correct
c
কর্মধারয়
✅ Correct
d
বহুব্রীহি
✅ Correct
💡
Explanation:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঈষৎ নত = আনত (অব্যয়ীভাব সমাস)।সামীপ্য, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
Q274
উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
a
আরবি
✅ Correct
b
পর্তুগিজ
✅ Correct
c
তুর্কি
✅ Correct
d
ফার্সি
✅ Correct
💡
Explanation:
'উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তুর্কি ভাষা থেকে আসা আরো কয়েকটি শব্দ হলো: চকমক, তালাশ, বাবুর্চি, সওগাত, খোকা, বাবা ইত্যাদি।
Q275
'গাছপাথর' বাগধারাটির অর্থ-
a
বাড়াবাড়ি করা
✅ Correct
b
অসম্ভব বস্তু
✅ Correct
c
হিসাব-নিকাশ
✅ Correct
d
ভূমিকা করা
✅ Correct
💡
Explanation:
'গাছপাথর' বাগধারাটির অর্থ: হিসাব-নিকাশ। গৌরচন্দ্রিকা (ভূমিকা করা),অকালকুসুম (অসম্ভব বন্ধু) এবং 'আঠারো আনা' বাগধারাটির অর্থ: বাড়াবাড়ি করা।
Q276
'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি-
a
মিশ্র বাক্য
✅ Correct
b
সরল বাক্য
✅ Correct
c
জটিল বাক্য
✅ Correct
d
যৌগিক বাক্য
✅ Correct
💡
Explanation:
যে বাক্যে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে। যেমন- পুকুরে পদ্মফুল জন্মে। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্রবাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে। যেমন- লোকটি গরিব কিন্তু সৎ।
Q277
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
a
ধ্বনি
✅ Correct
b
অক্ষর
✅ Correct
c
শব্দ
✅ Correct
d
কর্ণ
✅ Correct
💡
Explanation:
ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি'। এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনির লিখিত রূপ হলো 'বর্ণ'। শব্দের ক্ষুদ্রতম অংশ হলো অক্ষর। বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে শব্দ বলে।
Q278
কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
a
অনিল
✅ Correct
b
পবন
✅ Correct
c
মারুত
✅ Correct
d
পাবক
✅ Correct
💡
Explanation:
'বাতাস' শব্দের সমার্থক শব্দ: মারুত, পবন, অনিল, সমীর, বাত, মুরুং ইত্যাদি। পক্ষান্তরে, 'পাবক' শব্দের সমার্থক শব্দ: অগ্নি, আগুন, অনল, বহ্নি ইত্যাদি।
Q279
কোনটি শুদ্ধ বানান?
a
আকাংক্ষা
✅ Correct
b
আকাঙ্খা
✅ Correct
c
আকাঙ্ক্ষা
✅ Correct
d
আকাংখা
✅ Correct
💡
Explanation:
ক, খ, গ, ঘ পরে থাকলে বাংলা বানানের নিয়ম অনুসারে পদের অন্তঃস্থ 'ম' স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, ভয়ংকর, সংগীত ইত্যাদি। বিকল্পে 'ও' লেখা যাবে। ক্ষ-এর পূর্বে সর্বত্র 'ও' হবে। যেমন- আকাঙ্ক্ষা।
Q280
কোনটি সাধিত শব্দ নয়?
a
পানসা
✅ Correct
b
হাতল
✅ Correct
c
গোলাপ
✅ Correct
d
ফুলেল
✅ Correct
💡
Explanation:
গোলাপ ব্যাখ্যা গঠনগত দিক থেকে বাংলা শব্দাবলী দুভাগে বিভক্ত- মৌলিক ও সাধিত। যে শব্দকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন- মা, লাল, তিন, হাত, পা, গোলাপ ইত্যাদি। যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাই সাধিত শব্দ। যেমন- দয়ালু, পানসা, ফুলেল, হাতল, জমিদার ইত্যাদি।