বাংলা ভাষা
Study all questions from বাংলা ভাষা subject
📝 1098 Questions
📄 Showing 31-40
questions per page
Page 4 of 110
Q31
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা।
a
ষষ্ঠ
✅ Correct
b
সপ্তম
✅ Correct
c
চতুর্থ
✅ Correct
d
পঞ্চম
✅ Correct
💡
Explanation:
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান Ethnologue এর রিপোর্ট- ২০২৫ অনুযায়ী, ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষার অবস্থান সপ্তম এবং মাতৃভাষা অনুসারে শীর্ষ ব্যবহৃত ভাষার তালিকায় বাংলা ভাষার অবস্থান পঞ্চম। উল্লেখ্য, নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুসারে, মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা।
Q32
'মেধাবী' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
a
মেধা+বিন
✅ Correct
b
মেধা+বি
✅ Correct
c
মেধা+বী
✅ Correct
d
মেধা+আবী
✅ Correct
💡
Explanation:
সংস্কৃত তদ্ধিত বিন (বী) প্রত্যয়ের 'আছে' অর্থে বিশেষণ গঠন: মেধা+বিন মেধাবী; মায়া+বিন = মায়াবী; যশঃ+বিন = যশস্বী।
Q33
'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
a
গমনের পশ্চাৎ
✅ Correct
b
গমনের অগ্র
✅ Correct
c
অনুরূপ গমন
✅ Correct
d
পরস্পর গমন
✅ Correct
💡
Explanation:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা, পশ্চাৎ (অনু) প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন: পশ্চাৎ গমন = অনুগমন। প্রদত্ত উদাহরণটিতে 'অনুগমন' শব্দটি পশ্চাৎ (অনু) অর্থে ব্যবহৃত হয়েছে।
Q34
'অনির্বচনীয়' শব্দটির অর্থ-
a
সুনিশ্চিত
✅ Correct
b
নির্বাচনযোগ্য নয়
✅ Correct
c
বর্ণনাতীত
✅ Correct
d
অনিশ্চিত
✅ Correct
💡
Explanation:
যা বাক্যে প্রকাশ করা যায় না- অনির্বচনীয়। অর্থাৎ যা বর্ণনা করা যায় না বা বর্ণনার অতীত, তাই অনির্বচনীয়।
Q35
'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
a
হাত করা
✅ Correct
b
হাত গুটান
✅ Correct
c
হাত থাকা
✅ Correct
d
হাত আসা
✅ Correct
💡
Explanation:
একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে ভিন্ন অর্থ প্রদান করে। যেমন: হাত গুটান- কার্যে বিরতি; হাত আসা-দক্ষতা; হাতে আসা- আয়ত্তে আসা; হাত করা- বশ মানা; হাত থাকা-কর্তৃত্ব, প্রভাব
Q36
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
a
সূর্য পূর্বদিকে উদিত হয়।
✅ Correct
b
সূর্য পূর্বদিকে উদয় হয়।
✅ Correct
c
সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।
✅ Correct
d
সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
✅ Correct
Q37
'যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না'- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
a
অজ্ঞাতকুলীন
✅ Correct
b
বংশপরিচয়হীন
✅ Correct
c
অজ্ঞাতকুলশীল
✅ Correct
d
কুলবংশহীন
✅ Correct
💡
Explanation:
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না-অজ্ঞাতকুলশীল; যার বংশ পরিচয় নেই- বংশপরিচয়হীন; যার কুল-বংশ নেই- কুলবংশহীন।
Q38
'পৃথিবীতে কে কাহার?'- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তি?
a
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
✅ Correct
b
কর্মকারকে ৫মী বিভক্তি
✅ Correct
c
কর্মকারকে ৭মী বিভক্তি
✅ Correct
d
অপাদানে ৭মী বিভক্তি
✅ Correct
💡
Explanation:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: পৃথিবীতে কে কাহার? এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় কে কাহার? তাহলে উত্তর পাই-পৃথিবীতে। সুতরাং, এখানে 'পৃথিবীতে' অধিকরণ কারক এবং এর সাথে সপ্তমী বিভক্তি (পৃথিবীতে) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
Q39
'রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা'- এখানে 'রাশি রাশি'-
a
অনুকার অব্যয়
✅ Correct
b
সমষ্টিবাচক বিশেষ্য
✅ Correct
c
নির্ধারক বিশেষণ
✅ Correct
d
সাপেক্ষ সর্বনাম
✅ Correct
💡
Explanation:
দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয়, তখন তাকে নির্ধারক বিশেষণ বলে। যেমন: রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা। প্রদত্ত উদাহরণে 'রাশি রাশি' দ্বিরুক্ত শব্দ দ্বারা প্রচুর ধানকে বোঝানো হয়েছে।
Q40
'কিন্ডারগার্টেন' কোন ভাষা হতে আগত শব্দ?
a
জার্মানি
✅ Correct
b
ইংরেজি
✅ Correct
c
পর্তুগিজ
✅ Correct
d
ওলন্দাজ
✅ Correct
💡
Explanation:
কিন্ডারগার্টেন (kindergarten) জার্মান ভাষার শব্দ। এর অর্থ শিশুদের বাগান। ১৮৩৭ সালে জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রোয়েবল কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির প্রবর্তন করেন।