বাংলা ভাষা
Study all questions from বাংলা ভাষা subject
📝 1112 Questions
📄 Showing 411-420
questions per page
Page 42 of 112
Q411
বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
a
বাক্য
✅ Correct
b
অক্ষর
✅ Correct
c
প্রাতিপদিক
✅ Correct
d
পদ
✅ Correct
💡
Explanation:
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যদিকে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
Q412
কানে কানে যে কথা = কানাকানি- এখানে কানাকানি কোন ধরনের বহুব্রীহি সমাস?
a
মধ্যপদলোপী বহুব্রীহি
✅ Correct
b
ব্যতিহার বহুব্রীহি
✅ Correct
c
ব্যাধিকরণ বহুব্রীহি
✅ Correct
d
সমানাধিকরণ বহুব্রীহি
✅ Correct
💡
Explanation:
কানে কানে যে কথা = কানাকানি। এরূপ, হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, চুলাচুলি, গালাগালি, লাঠালাঠি ইত্যাদি ব্যতিহার বহুব্রীহি সমাস। কেননা, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
Q413
কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
a
প্রগতি
✅ Correct
b
শতাব্দী
✅ Correct
c
ছা-পোষা
✅ Correct
d
গৃহস্থ
✅ Correct
💡
Explanation:
যে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস প্র, প্রতি এবং অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে হয়, তাকে প্রাদি সমাস বলে। যেমন- প্র (প্রকৃষ্টরূপে) গতি, প্রভাতি, প্র (প্রকৃষ্টরূপে) ভাত-প্রভাত, পরিভ্রমণ, প্রবচন ইত্যাদি। গৃহে থাকে যে- গৃহস্থ ও ছা-পোষে যে- ছা-পোষা উপপদ তৎপুরুষ এবং শত অব্দের সমাহার-শতাব্দী হলো দ্বিগু সমাস।
Q414
কোনটি চাঁদের সমার্থক শব্দ?
a
শৈল
✅ Correct
b
চিকুর
✅ Correct
c
সবিতা
✅ Correct
d
হিমাংশু
✅ Correct
💡
Explanation:
চাঁদের সমার্থক শব্দ হিমাংশু। অন্যদিকে সবিতার সমার্থক শব্দ সূর্য, মার্তণ্ড, ভানু, ভাস্কর, তপন, আদিত্য ইত্যাদি; চিকুর-এর সমার্থক শব্দ তুল, অলক, কুন্তল, কেশ ইত্যাদি এবং শৈল-এর সমার্থক শব্দ পাহাড়, গিরি, পর্বত ইত্যাদি।
Q415
অহি শব্দের সমার্থক শব্দ কোনটি?
a
দিন
✅ Correct
b
চাঁদ
✅ Correct
c
সাপ
✅ Correct
d
অচল
✅ Correct
💡
Explanation:
অহি শব্দের সমার্থক শব্দ সাপ, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ ইত্যাদি। অন্যদিকে অচল শব্দের সমার্থক শব্দ পাহাড়, পর্বত, ভূধর, গিরি, অদ্রি ইত্যাদি; চাঁদ-এর সমার্থক শব্দ হিমাংশু, শশাংক, বিধু, নিশাকর, সুধাংশু ইত্যাদি এবং দিন-এর সমার্থক শব্দ দিবস, দিবা ইত্যাদি।
Q416
খাতক শব্দটির বিপরীত শব্দ কোনটি?
a
উত্তমর্ণ
✅ Correct
b
মহাজন
✅ Correct
c
প্রসারণ
✅ Correct
d
চেতনা
✅ Correct
💡
Explanation:
খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন। অপরদিকে প্রসারণ-এর বিপরীত শব্দ আকুঞ্চন/ সংকোচন; চেতন-এর বিপরীত শব্দ অবচেতন এবং উত্তমর্ণ-এর বিপরীত শব্দ অধমর্ণ।
Q417
হনন করার ইচ্ছা- এর বাক্য সংকোচন কোনটি?
a
জিতেন্দ্রিয়
✅ Correct
b
কৃতঘ্ন
✅ Correct
c
জিঘাংসা
✅ Correct
d
লিন্স
✅ Correct
💡
Explanation:
লাভ করার ইচ্ছা- লিপ্সা; ইন্দ্রিয়কে জয় করেছে যে-জিতেন্দ্রিয়; উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন এবং হনন করার ইচ্ছা- জিঘাংসা।
Q418
যে মেয়ের বিয়ে হয়নি এর বাক্য সংকোচন কোনটি?
a
অনূঢ়া
✅ Correct
b
অনুজা
✅ Correct
c
কৃতদার
✅ Correct
d
মৃতবৎসা
✅ Correct
💡
Explanation:
যে মেয়ের বিয়ে হয়নি এক কথায়- অনূঢ়া বলে। অন্যদিকে যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার; যে নারীর সন্তান বাঁচে না- মৃতবৎসা; কনিষ্ঠা বোন- অনুজা।
Q419
নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?
a
এয়ো
✅ Correct
b
সধবা
✅ Correct
c
সারী
✅ Correct
d
দাই
✅ Correct
💡
Explanation:
দাই, এয়ো, সধবা, সতীন, বিধবা, সপত্নী ইত্যাদি নিত্য স্ত্রীবাচক শব্দ। কিছু ভিন্ন ধরনের পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ হলো: শুক-সারী, কর্তা-গিন্নী, বর-কনে, বেয়াই-বেয়াইন, বাদশা-বেগম।
Q420
ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি?
a
ঠাকুরণি
✅ Correct
b
ঠাকুরণী
✅ Correct
c
ঠাকুরানি
✅ Correct
d
ঠাকুরাইন
✅ Correct
💡
Explanation:
ঠাকুর শব্দের স্ত্রীলিঙ্গ ঠাকুরানি বা ঠাকরুন।