
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে Online-এ আবেদন আহবান করা যাইতেছে:
পদের নামঃ সহকারী সিস্টেম এনালিস্ট
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ (গ্রেড-৬)
পদের সংখ্যা: ০১
বয়স: সর্বোচ্চ ৪০ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
মাস্টার্সডিগ্রি-কম্পিউটারবিজ্ঞান/পদার্থবিজ্ঞান/ফলিতপদার্থ বিজ্ঞান/গণিত/পরিসংখ্যান/বাণিজ্য/অর্থনীতি/সামাজিকবিজ্ঞান/ব্যবসায় প্রশাসন/বি.এসসি ইঞ্জিনিয়ারিং/সমমান।
সংশ্লিষ্ট কাজে ৫ বৎসরের অভিজ্ঞতা।
শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নহে।
উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাইবেন।

পদের নামঃ সেকশন অফিসার
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
পদের সংখ্যা: ০৭
বয়স: ২১-৩২ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি।
শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ প্রহণযোগ্য নহে।
আবেদনকারীর তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকিতে হইবে।
পদের নামঃ প্রশাসনিক কর্মকর্তা
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ (গ্রেড-১০)
পদের সংখ্যা: ০৩
বয়স: ২১-৩২ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রী।
শিক্ষা জীবনের কোন স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নহে।
আবেদনকারীর তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকিতে হইবে।

পদের নামঃ উচ্চমান সহকারী
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
পদের সংখ্যা: ০১
বয়স: ১৮-৩২ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ন্যূনতম স্নাতক ডিগ্রী।
কম্পিউটার চালনায় পারদর্শিতা ও বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ (ত্রিশ) ও বাংলায় ২৫ (পঁচিশ) শব্দ। শিক্ষা জীবনের কোন স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নহে।
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
পদের সংখ্যা: ০২
বয়স: ১৮-৩২ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ন্যূনতম এইচএসসি পাস।
প্রার্থীকে কম্পিউটার অপারেটিং-এ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। শিক্ষা জীবনের কোন স্তরেই ৩য়/শ্রেণি/বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
পদের নামঃ ড্রাইভার
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
পদের সংখ্যা: ০২
বয়স: ১৮-৩২ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
৮ম শ্রেণী পাস এবং বি আর টি এ হইতে গাড়ী চালনার লাইসেন্স থাকিতে হইবে।
পদের নামঃ মালী
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
পদের সংখ্যা: ০১
বয়স: ১৮-৩২ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন হইতে হইবে।
পদের নামঃ লিফটম্যান
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
পদের সংখ্যা: ০১
বয়স: ১৮-৩২ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
৮ম শ্রেণি পাস। লিফট চালনায় অভিজ্ঞতাসহ রক্ষণাবেক্ষণের কাজে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
পদের নামঃ নিরাপত্তা প্রহরী/গার্ড
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)
পদের সংখ্যা: ০৪
বয়স: ১৮-৩২ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
নিরাপত্তা কাজে আনসার ও ভিডিপি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতাসহ ৮ম শ্রেণী পাস। সামরিক/আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে এবং তাহাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
শর্তাবলী:
১. উক্ত পদসমূহে আবেদনের নিমিত্তে Online Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ০৮/০১/২০২৬ তারিখ হইতে অভ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ পাওয়া যাইবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮/০১/২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে উক্ত ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করিতে হইবে।
২. প্রার্থীদের বয়সের উচ্চসীমা ও অন্যান্য বিষয়ে সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হইবে।
৩. আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হইবে।
৪. প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) হলে আবেদনে উল্লেখসহ ঐ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, মুক্তিবার্তা/গেজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদপত্রের সত্যায়িত কপি এবং অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে নিজ নিজ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।
৫. চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদপত্র, চাকুরীরত হলে কর্তৃপক্ষের অনুমতি পত্র-এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হবে।
৬. Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস্-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে ২৮/০১/২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাইতে হইবে। অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
৭. রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ক্রমিক নং ১ থেকে ৩ এ বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) ঢাকা, ৪ থেকে ৮ এ বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ৯ এ বর্ণিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা পে-স্লিপ-এর মাধ্যমে জমা দিতে হইবে।
পে-স্লিপ সংগ্রহ ও আবেদন ফি জমাদানের নিয়মাবলী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form যথাযথভাবে পূরণপূর্বক Submit করার পর User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হইবে অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হইবে।
Online Application Form পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায়-দায়িত্ব ব্যাংক
অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না।
প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষা/নির্বাচনী বোর্ড/নির্বাচনী কমিটি-এর তারিখ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পত্র মারফত/SMS-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হইবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
৯. সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনিতে হইবে।
১০. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনে পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে। কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হইবে।
Online Ap
১১. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
১২. কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে।
ভাইস-চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে
(মোল্লা মাহফুজ আল-হোসেন) রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয়












