৩৮তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (লিখিত) প্রশ্ন

38-bcs-GK

৩৮তম বিসিএস ২০১৮

বাংলাদেশ বিষয়াবলি

নির্ধারিত সময়: ৪ ঘণ্টা; পূর্ণমান: ২০০; বিষয় কোড: ০০৫

দ্রষ্টব্য: প্রশ্নের মান প্রত্যেক প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।।

১. ক. রোহিঙ্গা কারা? ৫

খ. সাম্প্রতিকালে ব্যাপক রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য যে সংকট সৃষ্টি করেছে তা আলোচনা করুন। ১০

গ. এ সমস্যা থেকে অব্যাহতি পাবার কোনো উপায় আছে কি? ৫

২. ক. ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কাদের বোঝায়? ৫

খ. বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান মূল্যায়ন করুন ১০

গ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার উন্নয়নে সরকারের গৃহীত কোনো ভূমিকা আছে কি? ৫

৩. ক. কোথায় এবং কেন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? ৫

খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারতের ভূমিকা কি ছিল, তা আলোচনা করুন। ১০

গ. আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি? ৫

৪. ক. সবিধানের সংজ্ঞা দিন। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? ৫

খ. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করুন। ১০

গ. সংসদে নারী আসন সংরক্ষিত রাখা কতটা যৌক্তিক? ৫

৫. ক. স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি? ৫

খ. ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো আলোচনা করুন। ১০

গ. বীরশ্রেষ্ঠগণের নাম লিখুন। ৫

৬. ক. মানবসম্পদ বলতে কি বুঝায়? ৫

খ. ‘দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব সর্বাধিক’- আলোচনা করুন। ১০

গ. যথাযথ শিক্ষার উন্নয়নে বর্তমানে সরকারের উদ্যোগ কতটুকু? ৫

৭. ক. বাংলাদেশের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দিন। ৫

খ. আমাদের খনিজ সম্পদ আহরণ ও শিল্পে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা কি? ১০

গ. শক্তিসম্পদ হিসেবে কয়লার গুরুত্ব আলোচনা করুন। ৫

৮. ক. ICT বলতে কি বুঝায়? ৫

খ. ICT ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্লেষণ করুন। ১০

গ. নিকট ভবিষ্যতে এদেশে ICT ক্ষেত্রে অধিকতর সম্ভাবনা কতটুকু বলে মনে করেন?

৯. ক. দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝায়? ৫

খ. ‘উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট সক্ষম’- আলোচনা করুন ১০

গ. আপনি কি মনে করেন যে, পরিবেশ দূষণ প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকাংশে দায়ী? ৫

38-bcs-bANGLA

১০. টাকা লিখুন (যে কোনো ৪টি): ৪x৫=২০

ক. প্রশাসনিক ট্রাইব্যুনাল

খ. বাংলাদেশ জাতীয় জাদুঘর

গ. শহীদ বুদ্ধিজীবী দিবস

ঘ. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

৬. ১৭ এপ্রিল ১৯৭১

চ. বাংলাদেশে খাদ্য নিরাপত্তা

ছ. আমাদের সামুদ্রিক সম্পদ