৩১তম বিসিএস ২০১১
দ্বিতীয় পত্র

[দ্রষ্টব্য: ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা যাবে। প্রার্থীদিগকে ১নং প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো সাতটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।।

১. সংক্ষেপে বর্ণনা করুন (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে যে কোনো ছয়টি):
ক. জাতীয় সংস্কৃতি;
খ. সম্পত্তির অধিকার;
গ. ধর্মীয় স্বাধীনতা;
ঘ. প্রশাসনিক ট্রাইব্যুনাল;
ঙ. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ;
চ. সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি;
ছ. রাষ্ট্রপতির অভিশংসন;
জ. সংসদীয় কার্যাবলি।

২. ক. বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হবার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে বর্ণনা করুন।
খ. মন্ত্রিসভা গঠন প্রক্রিয়ায় বাংলাদেশের সংবিধানের বিধান উল্লেখ করুন।
৩. ক. কেন্দীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক সুশাসন প্রতিষ্ঠায় কি হওয়া উচিত?
খ. স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দুর্বল দিকগুলো উল্লেখ করুন।
৪. সিভিল সোসাইটির বৈশিষ্ট্যসমূহ লিখুন। সিভিল সোসাইটির সাথে সরকারের সম্পর্ক কি হওয়া উচিত? বর্ণনা করুন।
৫. ক. বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমে এনজিওদের ভূমিকা লিখুন।
খ. বাংলাদেশের নারীর ক্ষমতায়নে সরকার কর্তৃক গহীত পদক্ষেপসমূহ সংক্ষেপে উল্লেখ করুন। গৃহীত পদক্ষেপগুলো CEDAW (Convention on the Elimination of Discrimination Against Women) সনদকে সমর্থন করে কি?
৬. ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এই শিক্ষানীতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি ধরনের সংস্কার নিশ্চিত করতে পারে?
৭. বাংলাদেশের কৃষি জমি অকৃষি কাজে স্থানান্তরিত হবার স্বরূপ ও সংকট বিশ্লেষণ করুন। এই সংকট মোচনের উপায়গুলো কি কি?
৮. বাংলাদেশের সাথে অন্যান্য দেশের কতটি আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি আছো? বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নিরসনে আঞ্চলিক বাণিজ্য চুক্তিগুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে? আলোচনা করুন। ১০
৯. বাংলাদেশে ঋণপ্রদানে আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির সমধর্মী শর্তগুলো কি কি? শর্তযুক্ত ঋণ পরিহার করা সম্ভব কি? যৌক্তিক পরামর্শ দিন। ১০
১০. গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলসমূহের ভূমিকা কি হওয়া উচিত? গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় সিভিল-সেনাবাহিনী সম্পর্ক কতটা প্রয়োজনীয় আলোচনা করুন? ১০

30th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

29th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

29th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

28th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

28th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

প্রস্তুতি

নন ক্যাডার চাকরি পরীক্ষার প্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *