আজকের দুনিয়াটা আশ্চর্যজনকভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লাগামহীন প্রবলবেগে আত্মত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে তার হয়তো নামার উপায় নেই। এবার উঠার সিড়িটা না খুঁজলেই নয়।
সারাংশ:
বর্তমান যুগে মানুষের অর্থের লোভ সীমাহীন। এ লোভের কারণে তারা প্রচণ্ডবেগে আত্মবিনাশের পথে ধাবিত হচ্ছে। তাই এ অবস্থা থেকে মুক্তির জন্য এখনই এ নেশা পরিত্যাগ করা প্রয়োজন।