স্থাপত্য অধিদপ্তর
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
সময়: ৯০ মিনিট
পরীক্ষার তারিখ: ২৫/০১/২০১৫
বাংলা
০১। সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক) গায়ক
খ) কিংবদন্তি
(গ) বৃহস্পতি
ঘ) উড্ডীন
ঙ) চাট্টি
০২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
ক) কাঁচিছাঁটা
খ) ধনদৌলত
গ ) শশব্যস্ত
ঘ) বৌভাত
ঙ) চতুর্ভুজ
০৩। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) কড়ি কপালে
(খ) উনপঞ্চাশ বায়ু
(গ) গোঁফ খেজুরে
ঘ) ছাই চাপা আগুন
ঙ) জগদ্দল পাথর
০৪। বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ করুন:
ক) তিনি আরোগ্য হইয়াছেন।
খ) তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন।
গ) দৈন্যতা প্রশংসনীয় নয়।
ঘ) আমি গীতাঞ্জলী পড়িয়াছি।
ঙ) মুমুর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল।
০৫। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) রাবনের গুষ্টি
খ) শ্রীঘর
গ) মড়ার ওপর খাঁড়ার ঘা
ঘ) ঝাঁকের কই
ঙ) হাত টান
০৬। বিপরীত শব্দ লিখুন:
অর্বাচীন
উত্তমর্ণ
ওস্তাদ
গরিষ্ঠ
দ্যুলোক
ইংরেজি
০৭। Translate the sentences into English:
ক) সে ঘন্টার পর ঘণ্টা পড়ছে।
খ) মুষলধারে বৃষ্টি হচ্ছে।
গ) আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
ঘ) কখনো হাল ছেড়ে দিওনা।
ঙ) সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করো না।
চ) ব্যর্থতাই সফলতার চাবিকাঠি।
০৮। Make sentences with the phrases:
a) At sixes and sevens
b) Bad blood
c) Maiden speech
d) End in smoke
e) In spite of
f) White elephant
০৯। Fill in the blanks:
a) Honesty is …….. great virtue.
b) He plays……… piano well.
c) Suddenly he burst……… tears.
d) The tiger is fond ………. meat.
e) Listen……. what I say.
f) Divide the mangoes……. the boys.
১০। Change the number:
Child
Brother-in-law
Appendix
Thesis
Agendum
Loaf
১১। Change the voice:
a) Do not shut the door.
b) The news shocked him.
c) We ought to obey our parents.
d) He killed himself.
e) I saw him go.
f) Who will do the work?
গণিত
১২। x-1/x = 5 হলে, প্রমাণ কর (X +1/x)^2 + 1 = 30
১৩। x – y = 2 এবং xy = 24 হলে, (x + y)/2 এর মান কত?
১৪। রহিম ধার্যমূল্যের ওপর ৩০% ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে। সে কোন ছাড় না পেলে ৪২.৫০ টাকা বেশি দিতে হত। সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল।
১৫। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
১৭। সাধারণ জ্ঞান
(ক) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
(খ) বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
(গ) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কী বলে?
ঘ) জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কী?
ঙ) বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত?
চ) চারটি নবায়নযোগ্য জ্বালানীর নাম কী?
(ছ) ই-মেইল ঠিকানায় আবশ্যিক চিহ্নটি কী?
জ) মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে?
ঝ) কোন দেশকে ‘ইউরোপের রুটির ঝুড়ি’ বলা হয়?
(ঞ) CPU বলতে কী বোঝায়?
(ট) কম্পিউটারের Keybord কী ধরণের ডিভাইস।
ঠ) DOS এর পূর্ণরূপ কী?
ড) DATA সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন?
ঢ)’জুলিয়াস সিজার’ কে ছিলেন?
ণ) হাজং উপজাতিরা বাস করে এমন দু’টি জেলার নাম লিখুন।
ত) বরিশালের প্রাচীন নাম কী?
(থ) বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম লিখুন।
দ) ব্যাকটেরিয়ার কাজ কী?
ধ) ২৬৩, ২৫৩, ২৪১ এদের মধ্যে কোনটি মৌলিক সংখ্যা?
ন) বাংলাদেশ কী ‘ডি-৮’ এর সদস্যভূক্ত দেশ?
