স্থাপত্য অধিদপ্তর
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
সময়: ৯০ মিনিট
পরীক্ষার তারিখ: ২৪/০১/২০২৫

বাংলা

০১। সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক) তদ্রুপ
খ) প্রৌঢ়
গ) পরিষ্কার
ঘ) উচ্ছ্বাস
ঙ) সংস্কৃতি

০২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ

ক) মনগড়া
খ) গায়েহলুদ
গ) চৌরাস্তা
ঘ) জজসাহেব
ঙ) দুধে-ভাতে

০৩। এক কথায় প্রকাশ করুনঃ

ক) আদি হতে অন্ত পর্যন্ত
খ) ঈষৎ আমিষ গন্ধ যার
গ) উপকারীর অপকার করে যে
ঘ) যা পূর্বে ছিল এখন নেই
ঙ) যা বলা হয়নি

০৪। শুদ্ধ বানান লিখুনঃ

দারিদ্যতা
আড়স্ট
ষান্মাসিক
সদ্যজাত
তিরষ্কার

৫। অর্থসহ বাক্য রচনা করুন:

ক) অন্ধের নড়ি
খ) কাঁঠালের আমসত্ত্ব
গ) সাক্ষী গোপাল
ঘ) ভূষণ্ডীর কাক
ঙ) রাবণের চিতা

৬। বিপরীত শব্দ লিখুন:

ঔদ্ধত্য,
ঋজু,
উত্তরণ,
পরতন্ত্র,
আকুঞ্চন,

ইংরেজি

০৭ Translate the sentences into English:

ক) দুইয়ে দুইয়ে চার হয়।
খ) সে হাসতে হাসতে চলে গেল।
গ) আমি যদি ধনী হতাম।
ঘ) এখন বৃষ্টি হচ্ছে।
ঙ) কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত।
চ) ইচ্ছা থাকিলে উপায় হয়।

০৮। Make sentences with the phrases:

a) Bag and baggage
b) Black Sheep
c) A snake in the grass
d) A lion share
e) Good at
f) Apple of one’s eye

০৯। Fill in the blanks:

a) Smoking is injurious …….. health.
b) He is weak.. …..English.
c) Try hard lest you …….. fail.
d) It is 6 o’clock.. …. my watch.
e) Do not tell………. lie.
f) He is senior…….. me.

১০। Change the number:

Data,
Tooth,
Foot,
Cow,
Thief,
Man-of-war

১১। Change the voice:

a) We made him captain.
b) Do the work.
c) I had written the letter.
d) I have eaten rice.
e) Let him write a letter.
f) He will help me.

গণিত

১২। মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে ৬% হারে ৩০০০০ টাকা এবং ৪% হারে ২৬০০০ টাকা ঋণ নিল। সে মোট ৫৬০০০ টাকা ঋণ নিল এবং বছর শেষে ২৮৪০ টাকা মুনাফা শোধ করল।
(ক) সম্পূর্ণ ঋণের উপর ৫% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত?
খ) সম্পূর্ণ ঋণের উপর ৫% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে ২ বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে?

১৩। একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার প্রস্থ ৬ সেন্টিমিটার ও উচ্চতা ২.৫ সেন্টিমিটার। লোহার টুকরাটিকে ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ৬.৫ সেন্টিমিটার প্রস্থ ও ৪ সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় ৭.৫ ভারী।
ক) পানির পাত্রের আয়তন নির্ণয় কর।
খ) লোহার টুকরার ওজন নির্ণয় কর।

১৪। সরল করুন: 1/(x-2)-1/(x+2)-4/x^(2+4)
১৫। নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করুন:

সাধারণ জ্ঞান

১৬। সাধারণ জ্ঞান

ক) DOS কী?
খ) VIRUS এর পূর্ণরূপ লিখুন।
গ) CIRDAP এর সদর দপ্তর কোথায়?
ঘ) CPU এর অংশ কয়টি ও কী কী?
ঙ) বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কী?
চ) ঢাকা গেটের নির্মাতা কে?
ছ) ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ কী বিষয়ক পুরষ্কার?
জ) BSTI এর পূর্ণরূপ লিখুন।
ঝ) ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ঞ) WHO এর সদর দপ্তর কোথায়?
ট) বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ঠ) নোবেল পুরস্কার প্রবর্তক কোন দেশ?
ড) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
ঢ) বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কী?
ণ) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ত) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
থ) বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলা হয়?
দ) বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
ধ বাংলাদেশ-বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
ন) ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে।

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন Office Assistant job exam question 2025 Department of Architecture

সার্ভেয়ার পরীক্ষার প্রশ্ন Surveyor DLRS job exam question 2025

নাজির কাম ক্যাশিয়ার পরীক্ষার প্রশ্ন Nazir cum Cashier DLRS job exam question 2025

স্বাস্থ্য সহকারী, সিভিল সার্জনের কার্যালয়, শরীয়তপুর পরীক্ষার প্রশ্ন, Health Assistant job exam question

প্রস্তুতি

ননক্যাডারচাকরিপরীক্ষারপ্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *