২৮তম বিসিএস ২০০৯
দ্বিতীয় পত্র
দ্রষ্টব্য: ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রার্থীদিগকে ২ নং প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।। নম্বর
১. ক. “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।” -সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসরণে ব্যাখ্যা করুন। ৫
খ. জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কি কি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে মনে করেন? আলোচনা করুন।৫
গ. কৃষক ও শ্রমিকের মুক্তি বলতে কি বোঝায়? সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসরণে লিখুন। ৫
ঘ. গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব বলতে কি বোঝায়? সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে বর্ণিত মতে ব্যাখ্যা করুন। ৫
২. টীকা লিখুন (সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী)
ক. সুযোগের সমতা:
খ. দায়মুক্তি:
গ. ন্যায়পাল:
ঘ. অর্থ বিল:
ঙ. সুপ্রিম কোর্টের আসন;
চ. জরুরি অবস্থা;
ছ. চুক্তি ও দলিল;
জ. পদের শপথ;
ঝ. মন্ত্রিসভা;
ঞ. এটর্নি জেনারেল
৩. ক. “কোর্ট অব রেকর্ড” বলতে কি বোঝায়? এ প্রেক্ষিতে সংবিধানের ১১২০ নং অনুচ্ছেদে বর্ণিত মতের আলোচনা করুন। ৫
খ. সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের মধ্যে কোনো পার্থক্য আছে কি? থাকলে বর্ণনা করুন (সংবিধান অনুসরণে)। প্রধান বিচারপতির নিয়োগ দেন কে?
গ. বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ কী? এ বিভাগসমূহের দায়িত্ব। আলোচনা করুন। বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার শর্তসমূহ কি কি? নির্বাহী বিভাগের প্রধান কে?
৪. ক. সুশাসন বলতে কি বুঝায়? সুশাসনের সাথে দুর্নীতি দমনের কোন সম্পর্ক আছে কী? সুশাসন প্রতিষ্ঠায় মৌলিক বিষয়গুলো কি কি- আলোচনা করুন। ১০
খ. পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সম্পর্ক সংরক্ষণের জন্য বাংলাদেশ কি কি ভূমিকা নিতে পারে বলে মনে করেন? বর্ণনা করুন। ১০

৫. ক. বাংলাদেশের প্রশাসনিক কাঠামো (কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত) বর্ণনা করুন। প্রশাসনিক কাঠামোর সাথে স্থানীয় সরকার কাঠামোর (কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত) পার্থক্যগুলো লিখুন। ৫
খ. বেসামরিক ও সামরিক প্রশাসন বলতে কি বোঝায়? উভয়ের মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলোচনা করুন। ৫
গ. সুশীল সমাজ কি? সুশাসন ও দুর্নীতি দমনে তাদের ভূমিকা থাকলে আলোচনা করুন। ৫
ঘ. দেশের অর্থনীতির সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে। কি? হ্যাঁ/না হলে তা যুক্তিসহ আলোচনা করুন। ৫
৬. ক. নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝায়? এ কার্যক্রমে কি কি ব্যবস্থা ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে মনে করেন? সুপারিশসহ লিখুন। ১০
খ. বাংলাদেশে আইএমএফ, এডিবি এবং বিশ্বব্যাংকের কার্যাদি আলোচনা করুন। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? এ প্রতিষ্ঠানে বাংলাদেশের কোনো প্রতিনিধি আছে কি? থাকলে এ পদের নাম লিখে দায়িত্ব আলোচনা করুন। ১০
৭. সংক্ষেপে বর্ণনা করুন (প্রয়োজনবোধে সংবিধানের আলোকে):
ক. ধর্মীয় স্বাধীনতা;
খ. সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি;
গ. নাগরিকত্ব:
ঘ. জনশৃঙ্খলা রক্ষা;
ঙ. NGO
২৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন
২৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন
২৭তম বিসিএস বাংলা (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন
২৭তম বিসিএস বাংলা (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন
২৭তম বিসিএস ইংরেজি (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন
২৭তম বিসিএস ইংরেজি (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন