27th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

২৭তম বিসিএস ২০০৬

বাংলাদেশ বিষয়াবলি (দ্বিতীয় পত্র)

[দ্রষ্টব্য: ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রার্থীদিগকে ৮নং প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে।

১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ ব্যাখ্যা করুন। ২০
২. স্থানীয় সরকারকে আরও কার্যকর করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরামর্শ দিন। ২০
৩. সংবিধান বলতে কি বুঝায়? বাংলাদেশ সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে কি কি পরিবর্তন সাধিত হয়েছিল, তা আলোচনা করুন। ৬+১৪ = ২০
৪. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝায়? বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার শর্ত কি? ৮+১২ = ২০
৫. পররাষ্ট্রনীতি বলতে কি বুঝায়? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিগুলোর বর্ণনা দিন। ৫+১৫=২০
৬. গণতন্ত্র কি? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে গণতন্ত্রের সুষ্ঠু কার্যকারিতার অন্তরায়সমূহ চিহ্নিত করুন। ৫+১৫=২০

৭. উন্নয়নশীল দেশগুলোতে সামরিক হস্তক্ষেপের কারণ কি কি? আলোচনা করুন। ২০
৮. টীকা লিখুন (যে কোনো চারটি): ২০
ক. বাংলাদেশে এডিবি এর ভূমিকা;
খ. সুশীল সমাজ;
গ. নারীর ক্ষমতায়ন;
ঘ. ক্ষমতার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ;
ঙ. আমলাতন্ত্র;
চ. স্থানীয় সরকারব্যবস্থা।

৯. ‘রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান।’ বাংলাদেশ সংবিধানের সংশোধনীর আলোকে উক্তিটি ব্যাখ্যা করুন। ২০
১০. বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করুন।

২৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস বাংলা (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস বাংলা (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস ইংরেজি (১ম পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

২৭তম বিসিএস ইংরেজি (২য় পত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

প্রস্তুতি

নন ক্যাডার চাকরি পরীক্ষার প্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ