৩০তম বিসিএস ২০১১
দ্বিতীয় পত্র

দ্রষ্টব্য: ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দাবলী ইংরেজিতে লেখা যাবে। প্রথীদিগকে ১নং প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।।

১. সংক্ষেপে বর্ণনা করুন (প্রয়োজনে সংবিধানের আলোকে) যে কোনো চারটি। ৫×৪ = ২০

ক. ন্যায়পাল;
খ. সংযুক্ত তহবিল;
গ. অধ্যাদেশ;
ঘ. গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ;
ঙ. গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব;
চ. সাংবিধানিক সংস্থা;
ছ. অর্থ বিল।

২. বাংলাদেশের সংবিধানে বিধৃত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ কি কি? আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক নীতির বিস্তারিত আলোচনা করুন। ১২+৮=২০
৩. জরুরি অবস্থা কি প্রেক্ষাপটে জারি করা যায়? জরুরি অবস্থা জারি সংক্রান্ত সংবিধানে বিধৃত গুরুত্বপূর্ণ বিষয়াবলী আলোচনা করুন। ৫+১৫=২০
৪. জলবায়ু পরিবর্তনজনিত কারণে সম্ভাব্য বিরূপ প্রভাব এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রমের বিবরণ দিন। ১২+৮=২০
৫. ক. NGO কি? বাংলাদেশের মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নে NGO-এর ভূমিকা আলোচনা করুন। ১০
খ. রাজনীতির সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা করুন। ১০
৬. বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে IMF, ADB এবং World Bank-এর ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। ২০

৭. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশ্ব সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। ২০

৮. সংক্ষেপে বাংলাদেশের খনিজ সম্পদের বিবরণ দিন। একই সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির হাল অবস্থার বিবরণ দিন ২০

৯. সুশাসন বলতে কি বুঝায়? সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা আপনার সুপারিশসহ আলোচনা করুন। ২০

29th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

29th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

28th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

28th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

প্রস্তুতি

নন ক্যাডার চাকরি পরীক্ষার প্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *