৩০তম বিসিএস ২০১১
প্রথম পত্র
[দ্রষ্টব্য: ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রার্থীদিগকে ১ নম্বর প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান।।
১. টীকা লিখুন (যে কোনো চারটি):
ক. ন্যায়পাল।
খ. জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি (ECNEC)
গ. মানব সম্পদ উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি।
ঘ. বাংলা একাডেমী।
ঙ. স্বাস্থ্যনীতি।
চ. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)
ছ. জাতীয় শিশু দিবস।
২. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নদীর ভূমিকা বর্ণনা করুন।
৩. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানার বিবরণ দিন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? প্রত্যেক সেক্টর কমান্ডারের নাম লিখুন।
৪. সংবিধানের কোন সংশোধনীর বলে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। ঘোষণা করা হয়? মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ। কি ছিল? মৌলিক অধিকারসমূহ কিভাবে বলবৎযোগ্য? কখন এগুলো বলবৎযোগ্য নয়?
৫. আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘সার্ক’-এর আওতায় কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সূচনালগ্ন থেকে এ যাবৎ SAARC-এর অর্জন কতটুকু?
৬ বিশ্ব পরিবেশ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা বর্ণনা করুন। বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়ায় বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই ক্ষতি। মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ কি?
৭. বিদেশে আমাদের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিকরণে কি কি ব্যবস্থা নেয়া দরকার? আমাদের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করুন।
৮. জাতীয় শিক্ষানীতির গুরুত্ব বর্ণনা করুন। “দিন বদলের বইছে। হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া”- কথাটি ব্যাখ্যা করুন।
