স্থাপত্য অধিদপ্তর
অফিস সহায়ক
সময়: ৬০ মিনিট
পরীক্ষার তারিখ: ২৪/০১/২০২৫

বাংলা

০১। সন্ধি বিচ্ছেদ করুনঃ
শীতার্ত, পবিত্র, মহৌষধ, প্রত্যেক, বহুর্ধ্ব

০২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
ক) রাজহাঁস , খ) ধীরবুদ্ধি , গ) গায়েহলুদ , ঘ) অনুগমন, ঙ) বিপত্নীক

০৩। এক কথায় প্রকাশ করুনঃ
ক) আপনাকে যে পণ্ডিত মনে করে
খ) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
গ) কর্ম সম্পাদনে পরিশ্রমী
ঘ) যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না
ঙ) সকলের জন্য প্রযোজ্য

০৪। শুদ্ধ বানান লিখুনঃ
ইতিপূর্বে , গগন, নিণিমেষ , স্বাক্ষরজ্ঞাণ , দ্বন্দ

ইংরেজি

০৫। Translate the sentences into English:
ক) শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এল।
খ) পৃথিবী গোলাকার।
গ) আমার একটি লাল রংয়ের গরু ছিল।
ঘ) মিথ্যা বলা মহাপাপ।
ঙ) তুমি কি কখনও চিড়িয়াখানায় গিয়েছ?

০৬। Make sentences with the phrases:
Cats and dogs , A man of letters , For good , All in all , In cold blood

০৭। Fill in the blanks:
A) He is accused……… theft.
b) I saw …….. one-eyed man.
c) He has been ill ………. Friday last.
d) He is …….. idiot.
e) The man is blind…….. his son’s fault.

০৮। Change the number:
Shelf , Goose , Man-of-war ,Pick-pocket , Mine

গণিত

০৯। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?
১০) রহিম সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে, আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে, ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা-আসল কত হবে?

১১) x = 4 y = – 8 এবং z=5 হলে , 25(x+y)2 -20 (x+y) (y+z) +4(y+z)2 এর মান কত?

১২। সংজ্ঞা লিখুন:
ক) সমবাহু ত্রিভুজ: খ) রম্বস:

সাধারণ জ্ঞান

১৩। সংক্ষেপে উত্তর লিখুনঃ

(ক) বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত?
(খ) ইউরোপিয়ান ইউনিয়ন এর একক মুদ্রার নাম কি?
গ) গোবি মরুভূমি অবস্থান এশিয়ার কোন দুটি দেশে?
(ঘ) সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন দুটি সাগরকে?
ঙ) সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশের সম্রাট ছিলেন?
চ) হুন্ডি কি?
ছ) জাতিসংঘের পতাকার রং কয়টি ও কি কি?
(জ) মানুষের ক্রোমোজোম সংখ্যা কত?
(ঝ) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ঞ) ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?

সার্ভেয়ার পরীক্ষার প্রশ্ন Surveyor DLRS job exam question 2025

নাজির কাম ক্যাশিয়ার পরীক্ষার প্রশ্ন Nazir cum Cashier DLRS job exam question 2025

স্বাস্থ্য সহকারী, সিভিল সার্জনের কার্যালয়, শরীয়তপুর পরীক্ষার প্রশ্ন, Health Assistant job exam question

প্রস্তুতি

ননক্যাডারচাকরিপরীক্ষারপ্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *