২৭তম বিসিএস ২০০৬
বাংলা: প্রথম পত্র
শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ দিষ্টব্য: বাংলা ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল প্রান্তে দেখানো হয়েছে।। নম্বর
১. ভাবসম্প্রসারণ করুন: ২০
ক. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
অথবা,
খ. পুষ্প আপনার জন্য ফোটে না।
২. সারমর্ম লিখুন: ২০
ক. মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমন্ত শিশুটির মত চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই পুস্তকাগারের তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর অগ্নি কাল অক্ষরের শৃঙ্খলে কাল চামড়ার কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একবার বাহির হইয়া আসে, কালের শঙ্খ-রন্ধে এই নীরব সহস্র বৎসর যদি এককালে ফুৎকার দিয়া উঠে, তবে সে বন্ধনমুক্ত উচ্ছ্বসিত শব্দের স্রোতে দেশ-বিদেশ ভাসিয়া যাইত। হিমালয়ের মাথার উপরে কঠিন তুষারের মধ্যে যেমন শত শত বন্যা বাঁধা পড়িয়া আছে, তেমনি এই পুস্তকাগারের মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখা হইয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে। কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে। কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে জাগ্রত আত্মার আনন্দ-ধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে পুরিয়া রাখিবে, অতলস্পর্শ কাল সমুদ্রের উপর কেবল একখানা বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে।
অথবা,
খ. এ দুর্ভাগ্য দেশ হতে, হে মঙ্গলময়,
দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়-
লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর।
দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার,
এই চির পেষণ যন্ত্রণা, ধূলিতলে
এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে
এই আত্ম-অবমান, অন্তরে বাহিরে
এই দাসত্বে রজ্জু অস্ত নতশিরে
সহস্রের পদপ্রান্ততলে বারম্বার
মনুষ্যমর্যাদাগর্ব চির পরিহার-
এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘাতে
চূর্ণ করি দূর করো।
৩. শুদ্ধ করে লিখুন:১০
ক.এক তিনি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।
খ. জাপান একটি সমৃদ্ধশালী দেশ।
গ. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
ঘ. রবীন্দ্রনাথ ভয়ঙ্কর প্রতিভাবান কবি ছিলেন।
ঙ. তার কথার সঙ্গে কাজের সামঞ্জস্যতা নেই।
চ. দারীদাতাই মধুসূদনের শেষ জীবনের বৈশিষ্ট্য। *
ছ. দূর্জন বিদ্যান হলেও পরিত্যজ্য।
জ. নেপালের ভৌগলিক সীমা বর্ণনা কর।
ঝ.সে কৌতক করার কৌতূহল সম্বরন করতে পারল না।
ঞ. স্বাধীনতাত্তোরকালে বাংলা নাটকের অত্যাধিক উন্নতি সাধিত হয়েছে। ※
২৫তম বিসিএস বাংলা লিখিত প্রশ্ন
৪.উপযুক্ত শব্দ বা শব্দসমষ্টি দিয়ে শূন্যস্থান পূরণ করুন: ৫
ক. গরিবের গায়ে —— ভাল নয়।
খ. —— আছে বলে চাকরটাকে বিদায় করে দিয়েছি।
গ. রাজায় রাজায় যুদ্ধ হয়, —— প্রাণ যায়।
ঘ. আমার সন্তান যেন থাকে —— ।
ঙ. তপ্ত ভাতে নূন জোটে না, ঘি।
৫ . যে কোনো পাঁচটি বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:৫
ক. অকাল বোধন;
খ. ঈদের চাঁদ;
গ. পাথরে পাঁচ কিল;
ঘ. আমড়া কাঠের ঢেঁকি;
ঙ. গাছে কাঁঠাল গোঁফে তেল;
চ.. চশমখোর;
ছ. হাড়ে বাতাস লাগা;
জ. রগচটা;
ঝ. সোনার পাথর বাটি;
ঞ. ছেঁড়া চুলে খোঁপা বাঁধা।
৬. বাক্য রূপান্তর করুন (বন্ধনীর অন্তর্গত নির্দেশ অনুযায়ী): ৫
ক. চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। (জটিল বাক্যে)
খ. যে মিথ্যা কথা বলে, তাকে কেউ পছন্দ করে না। (সরল বাক্যে)
গ. তার প্রচুর ধনসম্পদ থাকলেও সে সুখী নয়। (যৌগিক বাক্যে)
ঘ.. মন দিয়ে লেখাপড়া কর, ভবিষ্যতে সুখী হবে। (জটিল বাক্যে)
ঙ. এ যেহেতু তার ধনসম্পদ আছে, তাই সে অত্যন্ত গর্বিত। (যৌগিক বাক্যে)
৭. যে কোনো পাঁচটির বাংলা পরিভাষা দিয়ে বাক্য রচনা করুন: ৫
ক. Allotment; খ. Bankrupt; গ. Charter, ঘ. Embargo; ঙ. Ombudsman; চ. Referendum; ছ. Subjudice; জ. Inauguration; ঝ. Deadlock; ঞ. Enterprise.
৮. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :১.৫x ২০ = ৩০
ক.. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী? এটি কে, কখন, কোথায় আবিষ্কার করেন?
খ. বাংলা মঙ্গলকাব্যধারার দুজন বিখ্যাত কবির নাম লিখুন, প্রত্যেকের একটি করে কাব্যের নামসহ।
গ. রচয়িতার নামসহ মধ্যযুগের তিনটি রোমান্টিক কাব্যের নাম লিখুন।
ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে কী উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল?
ঙ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কী এবং এটি কত সালে প্রকাশিত হয়?
চ. বঙ্কিমচন্দ্রের তিনটি উপন্যাসের নাম লিখুন।
ছ. মধুসূদন দত্তের একটি মহাকাব্য, একটি পত্রকাব্য ও একটি নাটকের নাম লিখুন।
জ. ‘বিষাদ সিন্ধু’ কার লেখা? তাঁর আর একটি গ্রন্থের নাম লিখুন।
ঝ. রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
ঞ. ‘নীল দর্পণ’ কে লিখেছেন? তাঁর একটি বিখ্যাত প্রহসনের নাম লিখুন।
ট. নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল লিখুন।
ঠ. জসীমউদ্দীনের তিনটি কাব্যের নাম লিখুন।
ড. ‘অবরোধবাসিনী’ কে লিখেছেন? তিনি কী হিসাবে বিখ্যাত?
ঢ. ফররুখ আহমদের দু’টি কাব্যের নাম লিখুন।
ণ.. কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী?
ত. বাংলাদেশের একজন কবি, একজন ঔপন্যাসিক ও একজন নাট্যকারের নাম লিখুন।
থ.. বাংলাদেশের দু’জন প্রধান কবি কে কে? তাঁদের প্রত্যেকের একটি করে কাব্যের নাম লিখুন।
দ.. ‘কবর’ নাটক কে লিখেছেন? তাঁর আর একটি নাটকের নাম লিখুন।
ধ. সৈয়দ ওয়ালীউল্লাহ, শহীদুল্লাহ কায়সার ও আবু ইসহাক-এঁদের প্রত্যেকের একটি করে উপন্যাসের নাম লিখুন।
ন. ‘পিজরাপোল’, ‘জেগে আছি’ এবং ‘আত্মজা ও একটি করবী গাছ’ গ্রন্থ তিনটির লেখকদের নাম লিখুন।

২৫তম বিসিএস ইংরেজি লিখিত প্রশ্ন 25th BCS English Written Question
২৫তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলির প্রশ্ন 25th BCS Bangladesh Affairs Written Question
২৫তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলির প্রশ্ন 25th BCS International Affairs Written Question
২৫তম বিসিএস সাধারণ জ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন