২৭তম বিসিএস ২০০৬
বাংলা: দ্বিতীয় পত্র
[দ্রষ্টব্য: বাংলা ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।। নম্বর
১. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন: ৪০
ক. বাংলাদেশে দুর্নীতি ও সন্ত্রাস: সমাধানের উপায়
খ. জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ বনাম বিশ্বায়নের মতবাদ
গ. জাতীয় সংস্কৃতি ও বিশ্বায়নের সংস্কৃতি
ঘ. আজকের দিনের প্রচার মাধ্যম
ঙ. আইন ও বিচারব্যবস্থা: বাংলাদেশের বাস্তবতা
২. প্রদত্ত ইঙ্গিত অবলম্বন করে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন: ৪০
ক. বাংলা ভাষার ভবিষ্যৎ (বাংলাদেশের ঐতিহ্য, বর্তমান অবস্থান, বিশ্বায়নের অভিঘাত, লেখকদের ও রাজনীতিবিদদের মনোভাব, আন্তর্জাতিক ভাষা পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা)।
খ. বাংলাদেশে উচ্চশিক্ষা (বাংলাদেশে আধুনিক উচ্চশিক্ষার ইতিহাস, পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় নীতি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাম্প্রতিক উচ্চশিক্ষার উন্নতির জন্য কী দরকার)।
গ. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা (আধুনিক প্রাথমিক শিক্ষার ইতিহাস, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা: সরকারি বিদ্যালয়-বেসরকারি বিদ্যালয়-মাদ্রাসা-ইংলিশ মিডিয়াম স্কুল-জাতীয় মানস গঠনে প্রাথমিক শিক্ষা, পাঠ্যপুস্তকের অবস্থা, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার সংস্কারের প্রয়োজন)।
ঘ . আমাদের এই বাংলাদেশ (বাংলাদেশের ভৌগোলিক পরিচয় ও প্রকৃতি, জলপ্রবাহ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা, বাংলাদেশের তেত্রিশ বছরের অগ্রগতি-রাজনীতি-অর্থনীতি-সংস্কৃতি, এনজিওসমূহের ভূমিকা সার্বিক উন্নতির উপায়)।
ঙ.. বাংলা বর্ণমালা ও বানান (বাংলা বর্ণমালার বৈশিষ্ট্য, বানানের সমস্যা, বর্তমান বাংলা ভাষা ও বানানের সমস্যা, বানান সংস্কার বিষয়ে বিভিন্ন মত, বানান-সংস্কারের সাথে বর্ণমালা সংস্কারও কি বিবেচ্য।)
৩. ক. নববর্ষের দিন দেশের সার্বিক অবস্থার বর্ণনা দিয়ে নিউইয়র্কে প্রবাসী ভাইয়ের কাছে একটি পত্র লিখুন। ২০
অথবা,
খ. বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজের আর্থিক দুরবস্থার বর্ণনা দিয়ে অর্থ সাহায্যের জন্য উপাচার্য সমীপে একটি পত্র লিখুন।
অথবা,
গ. আপনার এলাকায় শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে এলাকার শিক্ষার সম্ভাব্য উন্নতির আবেদন সংবলিত একটি স্মারকপত্র রচনা করুন।

27th BCS Bangla 1st paper Written Question
২৫তম বিসিএস বাংলা লিখিত প্রশ্ন
২৫তম বিসিএস ইংরেজি লিখিত প্রশ্ন 25th BCS English Written Question
২৫তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলির প্রশ্ন 25th BCS Bangladesh Affairs Written Question
২৫তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলির প্রশ্ন 25th BCS International Affairs Written Question
২৫তম বিসিএস সাধারণ জ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন