27th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

২৭তম বিসিএস ২০০৬

প্রথম পত্র

দ্রষ্টব্যঃ : ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে। ৭নং প্রশ্নসহ মোট ৫টি প্রশ্নের উত্তর দিন।

১. বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কি কারণ ছিল তা বিশ্লেষণ করুন। ২০
২. স্বাধীনতা পূর্ববর্তী কালের তুলনায় স্বাধীন বাংলাদেশের সংস্কৃতি ও সাহিত্যের উন্নয়নের বিবরণ দিন। ২০
৩. পানি এবং আণবিক শক্তি ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করুন। এ প্রসঙ্গে আর্সেনিক মুক্ত পানি সরবরাহে বাংলাদেশ সরকারের ভূমিকা নিরূপণ করুন। ১০+১০= ২০

৪. ‘শিক্ষা জাতির মেরুন্দও’ উক্তিটির ব্যাখ্যা দিন। আপনি কি মনে করেন দেশের প্রয়োজনীয় দক্ষ জনশক্তি উন্নয়নে আমাদের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট? ৮+ ১২=২০
৫. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা আছে? কিভাবে এসব সমস্যা দূর করা যায়? ২০
৬. বাংলাদেশ সংবিধানের প্রধান সংশোধনীগুলো আলোচনা করুন। ২০
৭. টীকা লিখুন: যে কোনো ৪টি। ২০
ক. সমাজ,
খ. সার্বভৌমত্ব,
গ. সম্প্রদায় ও সাম্প্রদায়িকতা,
ঘ. জি.এন.পি,
ঙ. সার্কের সাফল্য,
চ. জনবিজ্ঞান,
ছ. মানবাধিকার।

৮. অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক শিল্পের ভূমিকা আলোচনা করুন। এই শিল্পের বর্তমান সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়? ২০
৯. ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়’- কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? ২০

১০. নিম্নের প্রশ্নসমূহের উত্তর লিখুন:
ক. SAARC এর ভূমিকা কি?
খ. CIRDAP কি?
গ. GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?
ঘ. সাংবিধানিক সংস্থা কাকে বলে? বাংলাদেশে কতগুলো সাংবিধানিক পদ রয়েছে এবং কি কি?

27th BCS written question English (1st paper)

27th BCS written Question English (2nd paper)

27th BCS Bangla 2nd paper Written Question

27th BCS Bangla 1st paper Written Question

প্রস্তুতি

নন ক্যাডার চাকরি পরীক্ষার প্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ